তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
পানি বৃদ্ধির ফলে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করেছে।১৩:৫৯ ৫ আগস্ট ২০২৬
জুলাইয়ে বাংলা কিউআরে লেনদেন ছাড়াল ১২৫০ কোটি টাকা
গত জুলাই মাসে প্রতিদিন গড়ে ৪০ কোটি ৩২ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগে জুনে ৮৪৫ কোটি, মে মাসে ৪৭৯ কোটি, এপ্রিলে ১৯৯ কোটি, মার্চে ২২৯ কোটি এবং ফেব্রুয়ারিতে ২১৮ কোটি টাকার লেনদেন হয়।১৩:৩৫ ৫ আগস্ট ২০২৬
৫ আগস্ট ঘিরে রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা, বন্ধ থাকবে কিছু সড়ক
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ফার্মগেট থেকে শাহবাগমুখী যানবাহনকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে হেয়ার রোড বা মিন্টো রোড ব্যবহার করতে হবে। গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবনের দিক থেকে আসা যানবাহনকে কাকরাইল হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।১২:৫২ ৫ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, এই জাদুঘর দেশের সংগ্রাম, আত্মত্যাগ ও সাহসিকতার ইতিহাস জাতীয় স্মৃতিতে সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পাশাপাশি এটি ভবিষ্যৎ প্রজন্মের সামনে ফ্যাসিবাদী শাসনের বাস্তবতা ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরবে।১২:২৩ ৫ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি
তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।১১:৫০ ৫ আগস্ট ২০২৬
সামনে এলো আইফোন ১৮ প্রো ও আল্ট্রার সম্ভাব্য উন্মোচনের সময়
উন্মোচনের পর সাধারণত শুক্রবার থেকে প্রি-অর্ডার শুরু হয়। তবে ৯/১১ হামলার বার্ষিকী বিবেচনায় এবারও অ্যাপল সময়সূচিতে পরিবর্তন আনতে পারে। সে ক্ষেত্রে ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার এবং ১৮ সেপ্টেম্বর থেকে বাজারে বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।১১:১৮ ৫ আগস্ট ২০২৬
শহীদদের আত্মত্যাগে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ফখরুলের
মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাইয়ে গণতন্ত্র ও স্বাধীনতার দাবিতে হাজারো মানুষ রাজপথে নেমে আসে। আন্দোলন দমনে বহু প্রাণহানির ঘটনা ঘটে। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন এবং নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়।১০:৪৪ ৫ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত
চার দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে তিনি হিন্দি, তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম, বাংলা, ভোজপুরি, নেপালি ও মারাঠি ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন। বি. আর. চোপড়ার জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক মহাভারত-এ অশ্বত্থামা চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। পরে ভারতীয় চলচ্চিত্রে অন্যতম শক্তিশালী খলনায়ক হিসেবে নিজের অবস্থান গড়ে তোলেন।১০:২৪ ৫ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন এবং সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনাপ্রবাহ ও সংরক্ষিত উপকরণ সম্পর্কে অবহিত করেন।০৯:৫৪ ৫ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত ৭, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান
তিনি জানান, বৃষ্টি ও বন্যায় অন্তত ১২৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে প্রায় ৩ হাজার ৫০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধারকাজে নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।০৯:৩২ ৫ আগস্ট ২০২৬
মাদ্রিদের দাবানল দুর্গতদের পাশে মেসি, দিলেন ৮০ হাজার ইউরো
প্রায় দুই সপ্তাহ ধরে চলা ভয়াবহ দাবানল সম্প্রতি নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও সতর্কতা জারি রয়েছে। জরুরি সেবা বিভাগ আগুনের অবশিষ্ট হটস্পট পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে কাজ করছে।০৯:০৭ ৫ আগস্ট ২০২৬
প্রিপেইড মিটার বাতিল ও লোডশেডিং বন্ধের দাবিতে হাতীবান্ধায় মহাসড়ক
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে আন্দোলনকারীরা হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।০৮:৪২ ৫ আগস্ট ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচি
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান ছিল জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি ঐতিহাসিক অধ্যায়। তিনি জাতীয় ঐক্য অটুট রাখা এবং ভবিষ্যতে কোনো ধরনের স্বৈরাচার, ফ্যাসিবাদ বা উগ্রবাদের উত্থান রোধে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।০৮:২১ ৫ আগস্ট ২০২৬
হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই: জয়সোয়াল
যে অনুষ্ঠান ও মতবিনিময়ের প্রসঙ্গের অবতারণা করা হয়েছে, তার আয়োজক একটি বেসরকারি মিডিয়া সংস্থা। ওই অনুষ্ঠান বা আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো যোগাযোগ নেই। কোনো লেনাদেনাও নেই২০:৩১ ৪ আগস্ট ২০২৬
মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত
তিন বাংলাদেশি নাগরিকের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তাদের মৃত ঘোষণা করা হয়েছে। আরেকজন আহত হয়েছেন। তাকে রেমবাউ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে১৮:১৪ ৪ আগস্ট ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা করার নির্দেশ
“প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, ছবি ও কিউআর কোড-সংবলিত এই কার্ডে কৃষকের পরিচয় ছাড়াও কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজারসংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকতে হবে। সংশ্লিষ্টদের সব বিষয়ে বিবেচনা রেখেই কার্ড তৈরি করতে বলেছেন তিনি১৬:৫৪ ৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৫০
একপর্যায়ে ছাত্রশিবির নেতাকর্মীরা ধাওয়া করতে গেলে পাল্টা ধাওয়ায় শিবিরের নেতাকর্মীরা হাসপাতালের ভেতরে ছুটে যান। এসময় দুইপক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। অনেকের হাতে দেশীয় অস্ত্রও দেখা যায়১৫:৪৭ ৪ আগস্ট ২০২৬
সালিশের মারধরে আহত যুবকের মৃত্যু, বিচার দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ
ওই ঘটনার অপমান সহ্য করতে না পেরে তিনি বিষপান করেন। পরে তাকে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়১৫:২০ ৪ আগস্ট ২০২৬
টানা পঞ্চমবার পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ
ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, গত বছর বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার বেশি।১৫:০৩ ৪ আগস্ট ২০২৬
হামের চিকিৎসায় ঋণ নিচ্ছে ১০ পরিবারের ৯টি: জরিপ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন (আইএফআরসি) যৌথভাবে এই জরিপ পরিচালনা করে। চলতি বছরের মে ও জুন মাসে দেশের ২ হাজার ৭৪৬টি পরিবারের ওপর পরিচালিত এ মূল্যায়নে চিকিৎসা ব্যয়ের পাশাপাশি আক্রান্ত পরিবারগুলোর সামাজিক ও মানবিক সংকটের চিত্র উঠে এসেছে।১৪:৩৭ ৪ আগস্ট ২০২৬
গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
আমরা আবারও সবাইকে স্মরণ করিয়ে দেব, কেউ যেন এ ধরনের কাজ না করেন। আদালতের নির্দেশনা মানা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সরকারের কাজ হলো আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা১৪:২৯ ৪ আগস্ট ২০২৬
৫ আগস্ট ঘিরে সারা দেশে র্যাবের কড়া নিরাপত্তা
সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং আগাম তথ্য সংগ্রহে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।১৪:০৮ ৪ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ, ১৬ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং একই এলাকায় আরও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড,১৩:৪৫ ৪ আগস্ট ২০২৬
ক্ষত দেখিয়ে ফার্মেসিতে চিকিৎসা নিল বিরল কালোমুখ হনুমান
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, খাদ্যের সন্ধানে বের হওয়া হনুমানটি কাঁধে আঘাত নিয়ে ত্রিমোহিনী মোড় এলাকায় এসে একটি দোকানে আশ্রয় নেয়। স্থানীয়রা খাবার দিলেও শুরুতে কিছু খাচ্ছিল না।১৩:৪২ ৪ আগস্ট ২০২৬
























