জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৯, ৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:০০, ৫ আগস্ট ২০২৬

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

ছবি: সংগৃহীত

টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৮ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। এর আগে সকাল ৬টাতেও একই উচ্চতায় পানি প্রবাহিত হয়।

পানি বৃদ্ধির ফলে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাতের দিকে পানি কিছুটা কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ৫ আগস্ট ঘিরে রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা, বন্ধ থাকবে কিছু সড়ক

নদীতীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকতে এবং পরিস্থিতির ওপর নজর রাখতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়