নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৭, ৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:০৮, ৪ আগস্ট ২০২৬

জবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৫০

জবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৫০

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ, শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। তারা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালেও দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরের এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছালে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের পর শিবির নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে তাড়িয়ে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন: গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার

এরপর দুপুর ২টায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়ো হন। আর হাসপাতালের মূল ফটকের বাইরে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে ছাত্রশিবির নেতাকর্মীরা ধাওয়া করতে গেলে পাল্টা ধাওয়ায় শিবিরের নেতাকর্মীরা হাসপাতালের ভেতরে ছুটে যান। এসময় দুইপক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। অনেকের হাতে দেশীয় অস্ত্রও দেখা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান বলেন, “দুপুরে বিশ্ববিদ্যালয়ে নিজেরা সংঘর্ষ করেছে। এরপর ন্যাশনাল হাসপাতালে আহতরা ভর্তি হয়েছেন। সেখানেও আরেকবার ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। আমাদের পুলিশ পরিস্থিতি শান্ত করছে।"

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়