স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৪, ৫ আগস্ট ২০২৬

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার লক্ষ্যে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন এবং সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনাপ্রবাহ ও সংরক্ষিত উপকরণ সম্পর্কে অবহিত করেন।

এর আগে মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।

আরও পড়ুন: জুলাই গণ-অভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচি

তিনি আরও জানান, ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি উন্মুক্ত করা হবে। জাদুঘরের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও বিভিন্ন স্মারক ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়