‘সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে রিকশার রেজিস্ট্রেশন নয়’
ছবি: সংগৃহীত
ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে রেজিস্ট্রেশন পেতে হলে এসব রিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করতে হবে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো মাধ্যমে ব্যাটারি চার্জ করা হলে ওই রিকশাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না।
আরও পড়ুন: শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, সুনির্দিষ্ট তথ্য নেই: চিফ প্রসিকিউটর
তিনি বলেন, রেজিস্ট্রেশনের অন্যতম শর্ত হিসেবে সৌরবিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








