গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত
ছবি: সংগৃহীত
গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই সাগরে বিধ্বস্ত হয়েছে একটি ব্যক্তিগত হেলিকপ্টার। এতে হেলিকপ্টারে থাকা তিন আরোহীরই মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। গ্রিসের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম কাঠিমেরিনির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বেল মডেলের হেলিকপ্টারটি কাছের একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়ার কথা ছিল হেলিকপ্টারটির।
তবে উড্ডয়নের পরপরই সেটি সাগরের পানিতে আছড়ে পড়ে।
আরও পড়ুন: সমঝোতার মেয়াদ শেষ, ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটির পাইলটকে মাত্র দুই মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








