স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৮, ১৮ আগস্ট ২০২৬

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান

অধ্যাপক মোবাশ্বের মোনেম। ছবি: সংগৃহীত

শারীরিক অসুস্থতার কারণে  পদত্যাগের কথা ভাবছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় দায়িত্ব চালিয়ে যেতে তিনি আগ্রহী নন বলে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

এ বিষয়ে এস এম মতিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই পিএসসি চেয়ারম্যান শারীরিকভাবে অসুস্থ। এ কারণে তিনি দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন এবং পদত্যাগের কথা ভাবছেন।

অধ্যাপক মোবাশ্বের মোনেমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি পদত্যাগের বিষয়টি অস্বীকার করেননি। তিনি বলেন, হলে জানবেন।

তবে পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কোনো প্রজ্ঞাপনও জারি হয়নি বলে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা।

আরও পড়ুন: নারীদের জন্য চালু হলো বিআরটিসির মহিলা বাস সার্ভিস

অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়