স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৮, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১০:১৯, ১৮ আগস্ট ২০২৬

দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন

দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন

ছবি: সংগৃহীত

দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চলতি বছরের ৩৮তম সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

সভা সূত্রে জানা যায়, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব উত্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এর মধ্যে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে ২৩-২৪ আগস্টের মধ্যে এক কার্গো এলএনজি কেনা হবে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ২১ দশমিক ৮৭ মার্কিন ডলার দরে এ কার্গোর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২৪ কোটি ৬০ লাখ ৬০ হাজার ৮০০ টাকা।

এ ছাড়া ৪-৫ সেপ্টেম্বরের মধ্যে আরও এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৭৯৬ মার্কিন ডলার দরে এ কার্গোর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৬৯ টাকা।

আরও পড়ুন: মন্ত্রিসভার ৭৪ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন

এর আগে গত ১২ আগস্ট দেশে গ্যাসের চাহিদা পূরণে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে আট কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়