অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় ৫ ইরানি খেলোয়াড়ের
এর আগে এশিয়ান কাপ ফুটবলের একটি ম্যাচ শুরুর সময় ওই পাঁচ খেলোয়াড় ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানান। পরে রাষ্ট্রীয় টেলিভিশনে তাদের দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়। এমন পরিস্থিতিতে দেশে ফিরলে নিজেদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।১০:৪৮ ১১ মার্চ ২০২৬
‘রাক্ষস’-এর আইটেম গানে সিয়ামের সঙ্গে বলিউড অভিনেত্রী নাতালিয়া
ভাইরাল হওয়া ছবির পর গুঞ্জন ওঠে, আইটেম গানটিতে সিয়ামের সঙ্গে বলিউড ও হলিউডের অভিনেত্রী নাতালিয়া জানোসজেক পারফর্ম করেছেন। এবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন এবং পরিচালক মেহেদি হাসান হৃদয়।১০:২৪ ১১ মার্চ ২০২৬
১২ দিনে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়।০৯:৫৯ ১১ মার্চ ২০২৬
চলতি মাসেই দেশে আসছে ৩ লাখ ৩৬ হাজার টন ডিজেল
বর্তমানে এক লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) নিয়ে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের জন্য নির্ধারিত একটি মাদার ভেসেল সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়েছে। ‘এমটি নর্ডিক পলাঙ’ নামের জাহাজটি গত ২ মার্চ সকালে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে এখনও বন্দরে নোঙর করে আছে।০৯:৩৮ ১১ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক
তিনি জানান, এখন পর্যন্ত দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে প্রায় ৩০ হাজার জনকে সহায়তা দিয়েছে এ উদ্দেশ্যে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স।০৯:১৭ ১১ মার্চ ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা সমালোচনা করছে তারাই পরে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। বিরোধী দল সংবিধান নিয়ে গায়ের জোরে বক্তব্য দিচ্ছেন। বিএনপি সংবিধান মেনেই এ পর্যন্ত চলছে। আগামীতেও চলবে। সংবিধানের অন্তর্ভুক্ত করার আগে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার সুযোগ নাই২০:২০ ১০ মার্চ ২০২৬
ইরানি হামলার ছবি-ভিডিও প্রচার, বাহরাইনে বাংলাদেশিসহ গ্রেফতার
বিবৃতিতে বলা হয়েছে, এসব ভিডিও ক্লিপ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যা বিভ্রান্তিকর তথ্য ছড়াতে এবং নাগরিক ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টিতে ভূমিকা রেখেছে১৯:৪৬ ১০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে অধ্যাপক প্রভাত চন্দ্র
ডা. প্রভাত ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের প্রভাষক। তিনি বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ আ্যাসোসিয়েশন অব ইউরোলজি সোসাইটির সেক্রেটারি১৯:৩১ ১০ মার্চ ২০২৬
‘জামিনের জন্য কোটি টাকা চাওয়ার বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত হবে’
জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি চট্টগ্রাম-৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী১৮:৫৭ ১০ মার্চ ২০২৬
‘দেশকে অস্থিতিশীল ও গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্র চলছে’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, খালেদা জিয়া সব দেশের সাথে পারস্পরিক সম্মানের সাথে সম্পর্ক বজায় রেখেছিল। গণতন্ত্র ও দেশের জন্য খালেদা জিয়ার ত্যাগ নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে১৭:৫৭ ১০ মার্চ ২০২৬
নিজ উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান জামায়াত আমির
এ বিষয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের দপ্তর থেকে গত ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠির একটি কপি গণমাধ্যমের হাতে এসেছে১৭:৫১ ১০ মার্চ ২০২৬
যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে নিয়ন্ত্রণকক্ষ খুলেছে মন্ত্রণালয়
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জারি করা অফিস আদেশে বলা হয়েছে, নিয়ন্ত্রণকক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল১৬:৩০ ১০ মার্চ ২০২৬
ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাসের নিয়ম বাতিল
২০২৪ সালের মে মাসের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হতে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হতো না। তৎকালীন আওয়ামী লীগ সরকার ২০২৪ সালের মে মাসে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ প্রণয়ন করে১৬:২৫ ১০ মার্চ ২০২৬
ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
তবে ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এবং রফতানি বিল ক্রয়ের লক্ষ্যে শুধু ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখায় পর্যাপ্ত নিরাপত্তা১৬:২০ ১০ মার্চ ২০২৬
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: জ্বালানি প্রতিমন্ত্রী
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই। মার্চ মাসে কোনো সমস্যা দেখা দেয়নি এবং জনগণের মধ্যে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে তা শিগগিরই কেটে যাবে। সরকার ইতোমধ্যে এপ্রিল ও মে মাসের পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। বিকল্প উৎস হিসেবে আফ্রিকা ও যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানির বিষয়েও কাজ চলছে।১৫:৫৩ ১০ মার্চ ২০২৬
ঢাকা থেকে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল
জনসংযোগ কর্মকর্তা জানান, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। বর্তমানেও তা বন্ধ রয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হয়েছে এবং হচ্ছে।১৫:৩০ ১০ মার্চ ২০২৬
ঈদের ছুটি বাতিল করে নতুন যে নির্দেশনা দিল এনবিআর
এনবিআর জানিয়েছে, এ সংক্রান্ত নির্দেশনা ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি কমলাপুর, মোংলা ও পানগাঁও কাস্টম হাউসের কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।১৪:৫৮ ১০ মার্চ ২০২৬
রাইড শেয়ারিং বাইকে দিনে তেল পাবে ৫ লিটার
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে নিয়মিত আমদানি কার্যক্রম চালানো হচ্ছে এবং ফিল্ডারদের মাধ্যমে সারাদেশের সকল ডিপোতে রেল ওয়াগন বা ট্যাংকারের মাধ্যমে তেল পৌঁছে দেওয়া হচ্ছে।১৪:২৯ ১০ মার্চ ২০২৬
প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমাদের কথা রেখেছি: মির্জা ফখরুল
তিনি বলেন, ফ্যামিলি কার্ড একটা শক্তি বা ক্ষমতা। এই কার্ডের মাধ্যমে একটি ক্ষমতা তৈরি হবে আপনাদের। পুরুষেরা আপনাদের গুরুত্ব দেওয়া শুরু করবে। সবার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি আমাদের এই এলাকা বেছে নিয়েছেন।১৩:৫৮ ১০ মার্চ ২০২৬
ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত, দাবি ইরানি মিডিয়ার
এসব বিষয়ের মধ্যে রয়েছে, কয়েক দিন ধরে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও বার্তা প্রকাশিত হয়নি। ইসরায়েলি মিডিয়ায় নেতানিয়াহুর বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সফর স্থগিতের খবর।১৩:৩০ ১০ মার্চ ২০২৬
জনগণকে দেওয়া প্রতিশ্রুতি কোনোভাবেই পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী
দেশের অর্ধেক জনসংখ্যা নারী উল্লেখ করে তিনি বলেন, তাদের মূল্যায়ন ও ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। ফ্যামিলি কার্ড প্রকল্প হাতে নেওয়া হয়েছে নারীদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য।১৩:১১ ১০ মার্চ ২০২৬
২৪ ঘণ্টার ব্যবধানে বাড়লো সোনার দাম
নতুন দাম অনুযায়ী: ২২ ক্যারেট: ২,৬৮,২১৪ টাকা প্রতি ভরি, ২১ ক্যারেট: ২,৫৬,০২৫ টাকা প্রতি ভরি, ১৮ ক্যারেট: ২,১৯,৪৫৮ টাকা প্রতি ভরি, সনাতন পদ্ধতি: ১,৭৯,১৫৯ টাকা প্রতি ভরি।১২:৪৭ ১০ মার্চ ২০২৬
গুলশান নর্থ ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ রেজাউল হোসেন কাজী বলেন, নারী দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিন নয়; এটি নারীর অধিকার, মর্যাদা এবং সমতার কথা স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।১২:৩২ ১০ মার্চ ২০২৬
হারানো লাগেজ খুঁজে পেতে গুগলের নতুন ফিচার চালু
গুগলের নতুন ‘শেয়ার আইটেম লোকেশন’ টুল একটি নিরাপদ এবং নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর লিংক তৈরি করে। এই লিংকের মাধ্যমে এয়ারলাইন্স কর্তৃপক্ষ রিয়েল-টাইমে হারানো ব্যাগের অবস্থান দেখতে পারে। এতে ব্যবহারকারীকে তার ফোন বা অ্যাকাউন্টের অতিরিক্ত কোনো অ্যাক্সেস দিতে হয় না।১২:১৫ ১০ মার্চ ২০২৬
























