News Bangladesh

ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ

মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত সহায়তা ও ডিজেল চেয়েছে বাংলাদেশ সরকার। দুই দেশের বিদ্যমান সঞ্চালন লাইন ও পাইপলাইনের মাধ্যমে এই সহযোগিতা আরও জোরদার করতে সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে।

২০:০৮ ১১ মার্চ ২০২৬

রাজধানীতে ভোজ্যতেলের বোতল উধাও, চড়া দামে খোলা সয়াবিন

রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিনের তীব্র সংকট ও সরবরাহ ঘাটতিতে ১ ও ২ লিটারের বোতল প্রায় উধাও হয়ে গেছে। এই সুযোগে ডিলার পর্যায়ে কমিশন হ্রাস ও কৃত্রিম সংকটে খোলা সয়াবিন ও পাম তেলের দাম অস্বাভাবিক বেড়েছে।

১৯:৪৩ ১১ মার্চ ২০২৬

বিশেষ ফ্লাইটে কাতারে আটকা বাংলাদেশিদের ঢাকায় ফেরার ব্যবস্থা

কাতারে আটকা পড়া বাংলাদেশি নাগরিক এবং তাদের পরিবারের জন্য ঢাকায় ফেরার বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে দূতাবাস। শিশু, নারী ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে; আগ্রহীরা গুগল ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন।

১৯:২৭ ১১ মার্চ ২০২৬

রিজার্ভ বেড়ে ৩৪.২৯ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভ দাঁড়িয়েছে ২৯.৫৬ বিলিয়ন ডলার।

১৮:৫৯ ১১ মার্চ ২০২৬

নাহিদের গতির আগুনে পুড়ল পাকিস্তান, মিরপুরে বাংলাদেশের দাপুটে জয়

বাংলাদেশ প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করে সহজ জয় নিশ্চিত করেছে। নাহিদ রানা ৫ উইকেট নেন, আর তানজিদ তামিম অপরাজিত ৬৭ রানে জয়ের পথে বাংলাদেশকে নেতৃত্ব দেন।

১৮:৪০ ১১ মার্চ ২০২৬

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা দিয়ে জনসচেতনতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মরণঘাতী এসব রোগ রুখতে নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং প্রতি শনিবার জনপ্রতিনিধিদের নেতৃত্বে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

১৮:২৩ ১১ মার্চ ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত, কিন্তু সুস্থ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধের সময় আহত হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন। ইরান সরকারের নিশ্চিতকরণের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমও তাঁর অবস্থার বিষয়টি খবরে প্রকাশ করেছে।

১৭:৫৪ ১১ মার্চ ২০২৬

মেসেঞ্জারে আরও উন্নত স্ক্যাম প্রোটেকশন চালু করলো মেটা

সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মেটা জানিয়েছে যে এই ফিচার এআই-চালিত। এটি লাখ লাখ স্ক্যাম মেসেজ প্রতিদিন ব্লক করে। নতুন সতর্কতা বার্তায় লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়

১৭:২৩ ১১ মার্চ ২০২৬

দুর্নীতি মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন

সব মামলায় জামিন পাওয়ায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। দুদকের প্লট জালিয়াতি, হত্যা ও রায় বিকৃতির ৫টি মামলায় হাইকোর্ট থেকে তিনি এই চূড়ান্ত জামিন লাভ করেন।

১৭:২১ ১১ মার্চ ২০২৬

রাজধানীতে নিষেধাজ্ঞা জারি করলো ডিএমপি

১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ঘিরে শেরেবাংলা নগর ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ করেছে ডিএমপি। বুধবার রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত সড়ক ও গলিপথে এই কঠোর নিরাপত্তা বিধি কার্যকর থাকবে।

১৬:২৯ ১১ মার্চ ২০২৬

জ্বালানি তেল সরবরাহে নতুন নির্দেশনা

মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত বৈশ্বিক সংকটের মধ্যে বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোল সরবরাহে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আগের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ শতাংশ কমানোর পরিবর্তে এখন গড় বিক্রয়ের তুলনায় ১৫ শতাংশ কমিয়ে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ করা হবে।

১৬:০৭ ১১ মার্চ ২০২৬

এমপি-মন্ত্রীরদের চাল-চলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

এ সময় সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য সংবাদমাধ্যমকে জানান, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে যার যে দায়িত্ব, তার বাইরে যেন কেউ মন্তব্য না করেন- এ বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

১৫:৫০ ১১ মার্চ ২০২৬

দুবাই বিমানবন্দরে ড্রোন হামলায় বাংলাদেশিসহ আহত ৪

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোন পড়ে চারজন আহত হয়েছেন, তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরও বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

১৫:৪১ ১১ মার্চ ২০২৬

বাড্ডায় দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু

এ সময় রাস্তায় খেলা করছিল শিশু দুটি। তাদের বাসার পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে বাড়ি নির্মাণের কাজ চলছিল। বাড়িটির বাউন্ডারি ওয়াল ভাঙা হয়নি। ভেতরে ওয়ালের পাশেই রাখা ছিল ইট, বালু। শিশু দুটি যখন ঠিক ওয়ালের পাশে রাস্তায় খেলছিল, তখনই সেই পুরাতন ওয়ালটি ধসে তাদের উপর পড়ে। এতে চাপা পড়ে আয়শা ও মরিয়ম। সঙ্গে সঙ্গে পথচারীরা তাদেরকে দেয়ালের নিচ থেকে বের করে প্রথমে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১৫:৩১ ১১ মার্চ ২০২৬

শেরেবাংলা নগর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আদেশে বলা হয়, আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নির্বিঘ্নভাবে পরিচালনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ থাকবে।

১৫:১২ ১১ মার্চ ২০২৬

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি,পথে আরও ৪

ব্রিফিংয়ে আবদুল্লাহ জানিয়েছেন, দেশের পথে জ্বালানিবাহী চারটি জাহাজের মধ্যে একটি আজ এবং দুইটি ১২ মার্চ ও ১৪ মার্চ বন্দরের জলসীমায় প্রবেশ করার কথা রয়েছে।

১৪:৪২ ১১ মার্চ ২০২৬

রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদে আগামীকাল বেলা ১১টায় অধিবেশন বসবে। এই সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে এবং তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এছাড়া জুলাই সনদের সব বিষয়ও ভাষণে অন্তর্ভুক্ত করা হবে।

১৪:২২ ১১ মার্চ ২০২৬

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

সভায় জানানো হয়, আবহাওয়া অনুকূলে থাকলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। আবহাওয়া প্রতিকূল হলে তা বায়তুল মোকাররমে স্থানান্তর করা হবে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার ক্ষেত্রে ঈদের প্রধান জামাত স্থানান্তরের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

১৩:৪৩ ১১ মার্চ ২০২৬

জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

মামলার অভিযোগে বলা হয়েছে, আনিস আলমগীরের নামে ২৫ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে

১৩:৩৬ ১১ মার্চ ২০২৬

সিলিন্ডার গ্যাস সাশ্রয়ের কার্যকর উপায়

রান্নার ধরন, পাত্র, রান্নার সময় ও প্রক্রিয়া সবই গ্যাস ব্যবহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলুন জেনে নিই গ্যাস সাশ্রয়ের কিছু সহজ উপায়-

১৩:১৭ ১১ মার্চ ২০২৬

সোনার সঙ্গে রুপার দামও বাড়লো

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

১২:৪৫ ১১ মার্চ ২০২৬

বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সংবিধান অনুযায়ী, কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম বৈঠক আহ্বান করতে হয়।

১২:১৩ ১১ মার্চ ২০২৬

রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও জ্বালানির জন্য দীর্ঘ লাইন

পাম্পের কর্মীরা জানান, জ্বালানি তেলের মজুদ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে সরকার নির্ধারিত পরিমাণ অনুযায়ীই তেল সরবরাহ করা হচ্ছে।

১১:৪৩ ১১ মার্চ ২০২৬

১৮ মার্চ সরকারি ছুটি, বন্ধ থাকবে সব আর্থিক প্রতিষ্ঠান

এর আগে শবে কদরের সরকারি ছুটি রয়েছে ১৭ মার্চ। নতুন করে ১৮ মার্চ ছুটি যুক্ত হওয়ায় আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

১১:২০ ১১ মার্চ ২০২৬