এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে
রেওয়াজ অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে।০৮:৪৭ ১০ আগস্ট ২০২৬
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু, ১২ জনই নওগাঁর
স্থানীয়দের তথ্যমতে, নিহত ১৭ বাংলাদেশির মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালি, ডুবাই, বৈঠাখালি, খনজোর, পারকসুন্দা ও দিঘিরপাড়সহ বিভিন্ন গ্রামের বাসিন্দা। অপর পাঁচজন নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।০৮:২১ ১০ আগস্ট ২০২৬
হেফাজতকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, বিগত নির্বাচনে আপনারা একসঙ্গে থেকে কাজ করেছেন। ফলে বিপদ থেকে আমরা দেশকে মুক্ত করেছি। তবে সমস্যা এখনো শেষ হয়নি। ফ্যাসিবাদের সময় দেখেছেন, অনেক অর্থ লুট করা হয়েছে। নির্বাচনের পরও আমরা অনেক সমস্যা দেখতে পেয়েছি।২২:০০ ৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম আলোচনায়, বললেন ‘আমি কিছু জানি না’
এদিকে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।২১:৩৮ ৯ আগস্ট ২০২৬
ডেঙ্গুতে এক দিনে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭২
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ২৬৭ জন। এ ছাড়া খুলনা বিভাগে ১৪০, চট্টগ্রামে ৮৮, বরিশালে ৮৪, রাজশাহীতে ৫৭ এবং ময়মনসিংহে ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।২১:০৯ ৯ আগস্ট ২০২৬
কেউ কেউ ৯ বছর বয়সে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল: মুক্তিযুদ্ধমন্ত্রী
তিনি বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে একেকজন একেক ধরনের বয়ান দিচ্ছেন। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে চক্রান্তমূলকভাবে রাষ্ট্রপতি ও বিদেশি অতিথিদের সামনে দেশকে কলঙ্কিত করা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন তৈরি হলে মৌলবাদীরা এর সুযোগ নেবে।২০:৪৫ ৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন
অফিস আদেশে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটিগুলোতে কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত করা যাবে। চিঠি পাওয়ার পর দ্রুত সভা আহ্বান করে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। উপকমিটির আহ্বায়করা নিয়মিতভাবে তাদের কার্যক্রম মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার)-কে অবহিত করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা নেবেন।২০:০৬ ৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
অবশ্য, বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে যোগাযোগের পর তারা বলছেন, প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত এককভাবে তারেক রহমানের ওপর নির্ভর করছে এবং তারা আনুষ্ঠানিকভাবে তার সিদ্ধান্তের কথা জানেন না।১৯:৩৭ ৯ আগস্ট ২০২৬
‘ভাইরাল মিজান’ গ্রেফতার
তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা সেখানে যান। তখন মিজান তাদের ওপর চড়াও হন।১৯:২১ ৯ আগস্ট ২০২৬
আগস্টের প্রথম ৮ দিনে প্রবাসী আয় এলো ৯১৫ মিলিয়ন ডলার
চলতি অর্থবছরের শুরু থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে মোট ৩ দশমিক ৭৭৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩ দশমিক ১১৮ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২১ শতাংশ।১৯:১৩ ৯ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন কারাগারে
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। রোববার তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বিমানবন্দর থেকে সিআইডি তাকে আটক করে। তার দাবি, ডন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।১৮:২০ ৯ আগস্ট ২০২৬
জেট ফুয়েলের দাম বাড়লো
চলতি বছরের ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে ৭ এপ্রিল আবারও দাম বাড়ানো হয়।১৭:৪৭ ৯ আগস্ট ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগ
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলেও ড. আ ন ম এহছানুল হক মিলনের প্রতিবাদী কণ্ঠস্বর কখনো স্তব্ধ করা যায়নি। তিনি নিয়মিত ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে কথা বলেছেন এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার ছিলেন১৭:২৬ ৯ আগস্ট ২০২৬
এক্সে বন্ধ হচ্ছে রেভিনিউ শেয়ারিং
এক্সের তথ্যমতে, নতুন কর্মসূচিতে কনটেন্টের যোগ্য প্রদর্শনের ভিত্তিতে নির্মাতাদের অর্থ দেওয়া হবে। নিজের লেখা বা প্রতিবেদন, নিজে তোলা ছবি ও ভিডিও এবং নিজস্ব মিম বা ইলাস্ট্রেশনকে মৌলিক কনটেন্ট হিসেবে বিবেচনা করা হবে।১৭:০৭ ৯ আগস্ট ২০২৬
পলককে ফোন করে কাদের বলেছিলেন, ‘ইন্টারনেট একটু স্লো করে দাও’
ওবায়দুল কাদের ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।১৬:২৪ ৯ আগস্ট ২০২৬
দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন
গত ১৪ মে থেকে ৩১ জুলাই ভোটারের সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ১৫ বেড়েছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, পরবর্তী নির্বাচনের আগে যদি ভোটার হওয়ার তারিখ পরিবর্তন হলে, কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে এই তালিকাটা সম্পূরক তালিকা হিসেবে আসবে১৬:২৩ ৯ আগস্ট ২০২৬
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে পরীক্ষায় ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ল্যাব পরীক্ষায় মোট ১৭ হাজার ১১৫ জনের হাম শনাক্ত হয়েছে।১৬:০৪ ৯ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
পরে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।১৫:৩৯ ৯ আগস্ট ২০২৬
‘উপকূলে কল-কারখানা স্থাপন করে বেকার সমস্যা সমাধান করা হবে’
সমুদ্র হলো জনগণের বড় সম্পদ। সমুদ্র সংলগ্ন এলাকায় কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এতে বেকার সমস্যার সমাধান হবে১৫:৩৫ ৯ আগস্ট ২০২৬
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাতে তারা মিয়াসহ ৪-৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের গতিরোধের চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। সঙ্গে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান।১৫:২১ ৯ আগস্ট ২০২৬
‘প্রাইভেট টিউশনে অতিরিক্ত নির্ভরতা মহামারি আকার ধারণ করেছে’
প্রাইভেট টিউশনের অতিনির্ভরতায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত শিক্ষা ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আগামী পাঁচ বছরে প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালীকরণ, ম্যাথ ল্যাব চালু ও খেলাধুলা বাধ্যতামূলকসহ শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তনের পরিকল্পনার কথাও জানান তিনি।১৪:০২ ৯ আগস্ট ২০২৬
সৌদি আরবের জুবাইল ও জিজানে বিস্ফোরণ-অগ্নিকাণ্ড
জিজান ও জুবাইলে সৌদি আরবের জ্বালানি স্থাপনা ঘিরে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। জিজানের আগুনের বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করলেও জুবাইলের বিস্ফোরণ হামলা কি না এবং দুই ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।১৩:৪৩ ৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী অলি আহমদ
আমরা জানি, পরবর্তী পাঁচ বছর যে সময় অতিক্রম হবে সেই সময়ে এই (নতুন) রাষ্ট্রপতি থাকবেন। তখন তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে রাষ্ট্রপতির ভূমিকা কী হবে, রাষ্ট্রপতি নিজে কী ভূমিকা পালন করবেন- এসব বিষয় জাতির সামনে একটি বড় প্রশ্ন তৈরি করছে১৩:৩৭ ৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়ন ফরম সংগ্রহ
বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনে একজন প্রার্থীর জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে, যাতে দাখিলের সময় ভুল-ত্রুটি এড়ানো যায়। ১৩ আগস্ট মনোনয়ন দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটগ্রহণের কথা রয়েছে।১৩:২৩ ৯ আগস্ট ২০২৬
























