স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২১, ৯ আগস্ট ২০২৬

‘ভাইরাল মিজান’ গ্রেফতার

‘ভাইরাল মিজান’ গ্রেফতার

মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসা ভাইরাল মিজানকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৯ আগস্ট)  দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানা পুলিশ। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। 

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা সেখানে যান। তখন মিজান তাদের ওপর চড়াও হন।

আরও পড়ুন: উপকূলে কল-কারখানা স্থাপন করে বেকার সমস্যা সমাধান করা হবে

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ সময় সিটি কর্পোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদেরও আঘাত করেন মিজান। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়