মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্য থেকে ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
মঙ্গলবার (১০ মার্চ) এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, এখন পর্যন্ত দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে প্রায় ৩০ হাজার জনকে সহায়তা দিয়েছে এ উদ্দেশ্যে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিতে দুই ডজনের বেশি চার্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে। তবে এসব ফ্লাইটে গড়ে ৪০ শতাংশেরও কম আসন পূর্ণ ছিল। কারণ অনেক মার্কিন নাগরিক বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে নিজ উদ্যোগেই দেশে ফিরে গেছেন।
আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত, দাবি ইরানি মিডিয়ার
এদিকে চার্টার ফ্লাইট ও স্থলপথে নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম এখনও চালু রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, সহায়তার প্রয়োজন হলে যেকোনো মার্কিন নাগরিক আবেদন করতে পারবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








