News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৪, ২০ মার্চ ২০২৬
আপডেট: ১০:১৫, ২০ মার্চ ২০২৬

আদাবর থেকে সাবেক কাউন্সিলর ও আ. লীগ নেতা হাসু গ্রেফতার

আদাবর থেকে সাবেক কাউন্সিলর ও আ. লীগ নেতা হাসু গ্রেফতার

ছবি: সংগৃহীত

সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. আবুল হাসেম ওরফে হাসুকে (৬৭) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে রাজধানীর আদাবরের ১১ নম্বর রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবুল হাসেম হাসু আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকার বাসিন্দা। তিনি মৃত ফজর আলীর ছেলে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, আদাবর ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আদাবর থানা সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসু গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন লুকিয়ে থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি বাসায় ফেরেন।

আরও পড়: উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

পরে খবর পেয়ে আদাবর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়