হারানো লাগেজ খুঁজে পেতে গুগলের নতুন ফিচার চালু
গুগলের নতুন ‘শেয়ার আইটেম লোকেশন’ টুল একটি নিরাপদ এবং নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর লিংক তৈরি করে। এই লিংকের মাধ্যমে এয়ারলাইন্স কর্তৃপক্ষ রিয়েল-টাইমে হারানো ব্যাগের অবস্থান দেখতে পারে। এতে ব্যবহারকারীকে তার ফোন বা অ্যাকাউন্টের অতিরিক্ত কোনো অ্যাক্সেস দিতে হয় না।১২:১৫ ১০ মার্চ ২০২৬
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সরকারের তথ্য অনুযায়ী, পাইলটিং কর্মসূচির আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন বা ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক পাওয়া যায়।১১:৩৭ ১০ মার্চ ২০২৬
ব্রাজিলের ফুটবলে বিরল ঘটনা, ২৩ খেলোয়াড় পেল লাল কার্ড
ম্যাচের শেষদিকে ঘটেছে অপ্রত্যাশিত ঘটনা। অ্যাথলেটিকো মিনেইরোর অ্যাথলেটিকো মিনেইরো গোলরক্ষক এভারসন লুজ ক্রুজেইরোর মিডফিল্ডার ক্রিস্টিয়ানকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে এবং বুকের ওপর হাঁটু দেন। এ ঘটনায় দুই দলের খেলোয়াড় সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তা কর্মী ও মিলিটারি পুলিশ মাঠে নেমে আসে।১১:১৯ ১০ মার্চ ২০২৬
মাদক মামলা থেকে খালাস পেলেন আসিফ আকবর
মামলার শুনানিতে সিআইডি পুলিশের ইন্সপেক্টর শাহিনুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই জামাল উদ্দিন আদালতে সাক্ষ্য দেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলার বাদী সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার সাক্ষ্য দেন। অভিযোগপত্রে উল্লেখ থাকা ৯ জন সাক্ষীর মধ্যে তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।১০:৪৯ ১০ মার্চ ২০২৬
উদ্বোধনের আগেই ফ্যামিলি কার্ডে টাকা পেয়ে উচ্ছ্বসিত কড়াইল বস্তিবাসী
এই কর্মসূচির আওতায় এবার চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। পরীক্ষামূলক প্রকল্প হিসেবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।১০:২৮ ১০ মার্চ ২০২৬
ঢাকায় ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৪
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানুষের কঙ্কাল ও হাড়গোড় চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। অভিযানের সময় তাদের কাছ থেকে ৪৭টি মানুষের মাথার খুলি এবং বিপুল পরিমাণ হাড়-কঙ্কাল উদ্ধার করা হয়েছে।১০:০০ ১০ মার্চ ২০২৬
খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
অন্যদিকে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত ইসরায়েলি ও মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে হামলার দাবি করেছে তেহরান। এসব হামলায় ইসরায়েলে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে।০৯:৪১ ১০ মার্চ ২০২৬
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল
তিনি জানান, ইতোমধ্যে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। পাইপলাইনের মাধ্যমে মঙ্গলবারের মধ্যেই জ্বালানি তেল বাংলাদেশে পৌঁছাবে। দেশের জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে।০৯:২০ ১০ মার্চ ২০২৬
মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ‘চোখ’ উপড়ে ফেলল ইরান
ইরানের নিখুঁত হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী `থাড` রাডার ধ্বংস হওয়ায় মার্কিন সামরিক নজরদারি ব্যবস্থা বা ‘চোখ’ কার্যত অন্ধ হয়ে গেছে। এই ঘটনায় পেন্টাগন কৌশলগত বড় ধাক্কা খাওয়ার পাশাপাশি, পূর্বঘোষণা ছাড়াই ইসরায়েলের আকস্মিক হামলায় ওয়াশিংটন ও তেল আবিবের দ্বিপাক্ষিক সম্পর্কেও বড় ফাটল দেখা দিয়েছে।২১:৪২ ৯ মার্চ ২০২৬
মঙ্গলবার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
রাজধানীর কড়াইল বস্তি থেকে মঙ্গলবার শুরু হচ্ছে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ পাইলট কর্মসূচি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে নির্বাচিত নারী প্রধান পরিবারগুলোকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে দেওয়া হবে।২১:১৮ ৯ মার্চ ২০২৬
চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে ২৭ হাজার টন ডিজেল
সিঙ্গাপুর থেকে আসা ২৭ হাজার টন ডিজেল খালাস শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে, যা দেশের জ্বালানি নিরাপত্তায় বড় স্বস্তি দিচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে আরও চারটি জাহাজে আসবে মোট ১.৪৭ লাখ টন ডিজেল, যা দিয়ে আগামী এক মাসের চাহিদা মেটানো সম্ভব হবে।২০:৩৪ ৯ মার্চ ২০২৬
ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ আরোহী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার ইফতারের আগে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে এবং বাইকটি গাছে ধাক্কা খেলে এই হতাহতের ঘটনা ঘটে।২০:১৯ ৯ মার্চ ২০২৬
মোজতবা খামেনিকে ‘নিঃশর্ত ও অব্যাহত’ সমর্থনের প্রতিশ্রুতি পুতিনের
ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির অভিষেকে পূর্ণ সংহতি ও নিঃশর্ত সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো-তেহরান বলয় আরও শক্তিশালী করার অঙ্গীকার করে এই নতুন নেতৃত্বকে পাশে থাকার নিশ্চয়তা দিয়েছে ক্রেমলিন।১৯:৫৪ ৯ মার্চ ২০২৬
অভিষেক এশিয়ান কাপে শূন্য হাতেই ফিরছে বাংলাদেশ
এএফসি এশিয়ান কাপের অভিষেক আসরে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী দল। টানা তিন ম্যাচে চীন, উত্তর কোরিয়া ও উজবেকদের কাছে ১১ গোল হজম করে কোনো পয়েন্ট ছাড়াই অস্ট্রেলিয়া থেকে ফিরছেন পিটার বাটলারের শিষ্যরা।১৯:৩৪ ৯ মার্চ ২০২৬
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে প্রধান তেল ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েন
সেনাবাহিনী দেশের প্রধান প্রধান তেল ডিপোগুলোতে মোতায়েন করা হয়েছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধ এবং কেপিআইভুক্ত স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সাম্প্রতিক হঠাৎ বেড়ে যাওয়া চাহিদার কারণে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা গেছে।১৯:১৪ ৯ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী
মব কালচার ও সংগঠিত অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে সুনির্দিষ্ট অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। একইসঙ্গে কক্সবাজারকে মাদকমুক্ত করা এবং পর্যটন এলাকায় এক সপ্তাহের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।১৮:৫৮ ৯ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে হুমকির মুখে মধ্যপ্রাচ্যের ‘লাইফলাইন’ ডিস্যালিনেশন প্ল্যান্ট
মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে উপসাগরীয় দেশগুলোর প্রধান পানি উৎস ডিস্যালাইনেশন প্ল্যান্টগুলো সরাসরি ঝুঁকির মুখে। ক্ষতিগ্রস্ত হলে পানির সরবরাহ, কৃষি ও অর্থনীতিতে বড় ধরনের মানবিক ও অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে।১৮:৪৭ ৯ মার্চ ২০২৬
নিরাপত্তার কারণে মধ্যপ্রাচ্যের বিমানের ৪ ফ্লাইট স্থগিত
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটে ফ্লাইট স্থগিত করেছে। দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট আগামী ১০ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে, যাত্রী নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।১৭:৪৭ ৯ মার্চ ২০২৬
‘দেশে ভোজ্যতেলের মজুদ পর্যাপ্ত, নেই দাম বাড়ার সম্ভাবনা’
দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত থাকায় দাম এক টাকাও বাড়বে না বলে নিশ্চিত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা রোধে সারাদেশে অভিযান জোরদার করা হবে।১৭:১৭ ৯ মার্চ ২০২৬
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের প্রবাসী নিহত
সৌদি আরবের আল-খারজ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের সখীপুরের প্রবাসী মোশারফ হোসেন (৪০) নিহত হয়েছেন। ইফতারের আগমুহূর্তে কর্মস্থলের ক্যাম্পে এই বিস্ফোরণ ঘটে, যার ফলে দুই সন্তান ও পরিবার নিয়ে দিশেহারা স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।১৬:৫২ ৯ মার্চ ২০২৬
বাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা: ‘ফোর্স মজিউর’ ঘোষণা
বাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও ৩২ জন আহত হওয়ার ঘটনায় `ফোর্স মজিউর` ঘোষণা করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপকো। এই হামলার ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১১৪ ডলার ছাড়িয়ে গেছে এবং জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।১৬:১৯ ৯ মার্চ ২০২৬
জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে মোবাইল কোর্ট
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো চিঠিতে মূলত তেলের অবৈধ মজুত গড়ে তোলা বন্ধ করা, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি প্রতিহত করা এবং খোলা বাজারে তেল বিক্রি ও পাচার রোধে কড়া নজরদারির মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।১৫:৫১ ৯ মার্চ ২০২৬
জ্বালানি সংকট মোকাবিলায় চীনের সহযোগিতা চায় বাংলাদেশ
মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ, যেখানে বেইজিং ইতিবাচক সাড়া দিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছে। এছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন এবং ১০০ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিয়ে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।১৫:৫০ ৯ মার্চ ২০২৬
অ্যাকাউন্টস বিভাগে চাকরি দেবে মেঘনা গ্রুপ
প্রতিষ্ঠানটি ‘ম্যানেজার/এজিএম’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ মার্চ।১৫:৩১ ৯ মার্চ ২০২৬
























