News Bangladesh

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। বৈঠকে ইপিজেডগুলোর কার্যক্রম, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়।

১৫:৩০ ৯ মার্চ ২০২৬

১১ মার্চ সরকারি দলের সংসদীয় সভা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদ নেতার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

১৫:১১ ৯ মার্চ ২০২৬

তারাবির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন কাবার ইমাম

রমজান মাসে মসজিদুল হারামে প্রতিদিন লাখো মুসল্লির সামনে তারাবি নামাজ আদায় করা হয়। দীর্ঘ সময় দাঁড়িয়ে মুখস্থ কোরআন থেকে তিলাওয়াত করা ইমামদের জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত পরিশ্রমসাধ্য।

১৪:৪৮ ৯ মার্চ ২০২৬

নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

অবসরে পাঠানো বাকি চারজন অতিরিক্ত আইজিপি হলেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) মোহা. আবদুল আলীম মাহমুদ, পুলিশ সদর দপ্তরের টিআর মো. মাসুদুর রহমান ভূঞা, রাজশাহী সারদার প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী।

১৩:৫৭ ৯ মার্চ ২০২৬

হাদির হত্যার আসামিদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে: আইজিপি

আইজিপি বলেন, পুলিশের কোনো সদস্যকে অতিউৎসাহী ভূমিকা পালন করতে দেওয়া হবে না, তবে জনগণকে আইন মেনে চলতে হবে। কোনো নিষিদ্ধ সংগঠন যদি আইনবহির্ভূত কাজে জড়িত থাকে, তাদের ছাড় দেয়া হবে না।

১৩:২৩ ৯ মার্চ ২০২৬

টানা দ্বিতীয়বার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত

৩. ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রথম দল ভারত। এর আগে কোনো দেশ নিজের মাঠে এই শিরোপা জেতেনি।

১২:৫৮ ৯ মার্চ ২০২৬

রণবীর সিংয়ের ‘হামজা আলি’ চরিত্রে ফের আসছে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ

গল্পে দেখা যায়, প্রতিবেশী দেশ যখন ধর্মের পতাকা তুলে মানবিকতার প্রশ্ন তোলে, তখন সেই শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পিছপা হন না হামজা। প্রতিপক্ষকে কঠোরভাবে জবাব দিতে প্রস্তুত তিনি।

১২:২৮ ৯ মার্চ ২০২৬

সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।

১২:০৮ ৯ মার্চ ২০২৬

মার্কিন দূতাবাস কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ

সতর্কবার্তায় বলা হয়, সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের ইরানের সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসী হামলার ঝুঁকি, দেশত্যাগে সম্ভাব্য বিধিনিষেধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত আইন বিবেচনায় রেখে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।

১১:৩০ ৯ মার্চ ২০২৬

ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী সালেহ আহমদের মরদেহ ঢাকায়

নিহত সালেহ আহমদের বাড়ি বড়লেখা উপজেলায়। তিনি গাজিটেকা (বাঁশতলা) গ্রামের বাসিন্দা এবং মৃত সবর আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করতেন। সেখানে তিনি পানিবাহী গাড়ি চালকের কাজ করতেন।

১০:৫৩ ৯ মার্চ ২০২৬

১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মন্ত্রী বলেন, সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জনদাবি পূরণ হবে। বর্তমানে এ এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে। খালটি পুনঃখনন করা হলে জলাবদ্ধতা দূর হবে এবং সেচ ব্যবস্থার উন্নতির মাধ্যমে কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে। প্রায় সোয়া ১২ কিলোমিটার দীর্ঘ এই খালটি পানিসম্পদ মন্ত্রণালয়র উদ্যোগে পুনঃখনন করা হচ্ছে।

১০:২৭ ৯ মার্চ ২০২৬

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল-আলমগীরকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। বর্তমানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ পুলিশ এ গ্রেফতারকে একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছে।

১০:০২ ৯ মার্চ ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনি পুত্র মোজতোবা

ইরানের সংবিধান অনুযায়ী ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সুপ্রিম লিডার নির্বাচন করে। সর্বশেষ ভোটাভুটিতে তারা মোজতবা খামেনিকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেয়। তিনি প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি-এর দ্বিতীয় সন্তান।

০৯:৪৩ ৯ মার্চ ২০২৬

ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। সম্প্রতি রেল ভবনে অনুষ্ঠিত ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়।

০৯:১৭ ৯ মার্চ ২০২৬

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার

দুই বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি, হত্যাসহ গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে বলে ‘গোপন ও বিশ্বাসযোগ্য’ তথ্য ছিল। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল। এই তথ্যের ভিত্তিতে শনিবার গভীররাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

১৯:৩৯ ৮ মার্চ ২০২৬

কুকুর হত্যার দায়ে ৩ জনের আড়াই বছরের কারাদণ্ড

আসামিদের প্রাণী কল্যাণ আইন, ২০১৯ এর ১৬(ক) ধারায় ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়াও একই আইনের ১৬(খ) ধারায় প্রত্যেককে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫

১৭:৫৭ ৮ মার্চ ২০২৬

মাসিক সম্মানী পাচ্ছেন মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খতিবরা

ইমামরা মাসে পাঁচ হাজার টাকা, মুয়াজ্জিনরা তিন হাজার টাকা এবং খাদেমরা দুই হাজার টাকা করে সম্মানী পাবেন। মন্দিরের পুরোহিতরা পাবেন পাঁচ হাজার টাকা, সেবায়েত তিন হাজার টাকা, বৌদ্ধবিহারের অধ্যক্ষ পাঁচ হাজার ও উপাধ্যক্ষ তিন হাজার টাকা এবং গির্জার যাজকেরা পাঁচ হাজার ও সহকারী যাজকেরা তিন হাজার টাকা করে সম্মানী পাবেন

১৭:৪২ ৮ মার্চ ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত, নাম ঘোষণার অপেক্ষা 

সংখ্যাগরিষ্ঠ সদস্য ঐক্যমত্যে পৌঁছেছেন, কিন্তু এখনো কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। এখন বাকি প্রক্রিয়া নির্ভর করছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির, যিনি এই বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত

১৭:২৯ ৮ মার্চ ২০২৬

ঈদের পোশাক কিনতে এসে দেয়াল ধসে শিক্ষার্থী নিহত, আহত ৫

আসন্ন ঈদকে সামনে রেখে ফাহাদ তার মায়ের সঙ্গে বাজারে নতুন পোশাক কিনতে আসেন। এ সময় তারা চৌরাস্তা সংলগ্ন কাজী হোটেলের পাশে অবস্থিত আল মনসুর ড্রাগ হাউজের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দোকানটির নির্মাণাধীন একটি অরক্ষিত দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ফাহাদ নিহত হন এবং আরও পাঁচজন আহত হন।

১৭:১৬ ৮ মার্চ ২০২৬

‘তেলের মজুত থাকলেও যুদ্ধ না থামা পর্যন্ত রেশনিং ব্যবস্থা চলবে’

‘পেট্রোল পাম্পের সামনে গেলে দেখা যায় বিশাল লাইন। যেহেতু যুদ্ধ চলছে এবং অনেক জায়গায় শোধনাগারে বোমা হামলা হচ্ছে, তাই আমরা যে মজুত আছে সেটি সাশ্রয়ীভাবে ব্যবহার করতে বলেছি। এজন্য রেশনিং করার নির্দেশ দেওয়া হয়েছে

১৭:১২ ৮ মার্চ ২০২৬

১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন, বন্ধ থাকবে বেসরকারি অফিসও

সরকার আসন্ন শবে কদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো। ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে

১৬:৪৮ ৮ মার্চ ২০২৬

আম্বার আইটির গ্রাহকদের জন্য দেশে চালু হচ্ছে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিম বলেন, সারাদেশে সহজলভ্য ও সাশ্রয়ী ইন্টারনেট পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ওয়াই-ফাই জোন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজে নির্ভরযোগ্য ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের জন্যও এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

১৬:২৫ ৮ মার্চ ২০২৬

খালেদা জিয়া ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা গ্রহণ করলেন জাইমা রহমান

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়

১৬:১৯ ৮ মার্চ ২০২৬

চট্টগ্রাম বন্দরে ভিড়েছে গ্যাসের ৪ জাহাজ

এছাড়া আরও ৩টি জাহাজ বাংলাদেশ অভিমুখে রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে আপাতত দেশের জ্বালানি সরবরাহে কিছুটা স্বস্তি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

১৬:১৩ ৮ মার্চ ২০২৬