News Bangladesh

জ্বালানি সাশ্রয়ে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদযাত্রা ও জনজীবনে স্বস্তি নিশ্চিত করতে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল, শিল্পাঞ্চলের পরিস্থিতি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে

১৫:৩৪ ৮ মার্চ ২০২৬

মির্জা আব্বাসের মানহানি, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা মামলাটির আবেদন জমা দিয়েছি। সকাল ১১টার দিকে মামলার আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে

১৫:২৮ ৮ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ে ট্রাম্পকে কাতারের আমির

দুই নেতাই আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা সুরক্ষিত রাখতে যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং উত্তেজনা কমাতে ও আরও সংঘাত এড়াতে রাজনৈতিক উপায়ের প্রতি সমর্থন জানান

১৫:২০ ৮ মার্চ ২০২৬

‘গুম করেও অনুশোচনা নেই, ভারতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা’

ভারতে অবস্থান করে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানানো হবে বলেও তিনি জানান।

১৪:৪৭ ৮ মার্চ ২০২৬

“চলেন, যুদ্ধে যাই”, দিনের শুরুতে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী মন্তব্য

সপ্তাহের প্রথম কর্মদিবসে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে রওনা হওয়ার সময় হাসিমুখে ‘চলেন, যুদ্ধে যাই’ বলে ব্যতিক্রমী মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জানা যায়, দেশ পরিচালনার দায়িত্বকেই রূপক অর্থে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেই তিনি এ কথা বলেন।

১৪:২৯ ৮ মার্চ ২০২৬

রাজধানীর ৩ হাসপাতালে চিরুনি অভিযান: ২০ দালাল গ্রেফতার

রাজধানীর ৩ হাসপাতালে র‍্যাবের অভিযানে ২০ দালালকে জেল দেওয়া হয়েছে এবং শৃঙ্খলা ফেরাতে স্বাস্থ্যমন্ত্রী `জিরো টলারেন্স` নীতি ঘোষণা করেছেন। সরকারি হাসপাতালে অনিয়ম ও দালালের দৌরাত্ম্য বন্ধে এই সমন্বিত অভিযান ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার।

১৩:৪২ ৮ মার্চ ২০২৬

‘নারীর ক্ষমতায়নের ভিত্তি গড়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া’

আন্তর্জাতিক নারী দিবসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নারীর ক্ষমতায়নের উদ্যোগের প্রশংসা করেন ও শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

১৩:২২ ৮ মার্চ ২০২৬

ফেব্রুয়ারির বেতন না পেয়ে বিপাকে পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারী

আইবাস সিস্টেমে কারিগরি জটিলতায় আটকে আছে পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষকের ফেব্রুয়ারি মাসের বেতন। মাউশি জানিয়েছে, আজ রবিবারের মধ্যেই অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষকদের বেতন প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।

১৩:০৪ ৮ মার্চ ২০২৬

নারী এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়: ডা. জুবাইদা

নারী দিবসের অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান নারীদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিতের অঙ্গীকার করে বলেন, নারী এগিয়ে গেলেই জাতি প্রকৃত অর্থে এগিয়ে যাবে। এই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াসহ ছয় বিশিষ্ট নারীকে তাঁদের অদম্য সাহসের জন্য রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।

১২:৪৭ ৮ মার্চ ২০২৬

খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা

আন্তর্জাতিক নারী দিবসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ছয় নারী ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেয়েছেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারজন উপস্থিত ছিলেন।

১২:২৬ ৮ মার্চ ২০২৬

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গ্যাস ও তেলবাহী ৮ জাহাজ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যেও চট্টগ্রাম বন্দরে রবিবার সকালেই নোঙর করেছে গ্যাস ও তেলবাহী ৮টি জাহাজ। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জাহাজগুলো ২৮ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি অতিক্রম করে যাত্রা শুরু করেছিল, খালাসের প্রস্তুতি চলছে।

১২:০৭ ৮ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে সংঘাতে মার্কিন সেনা বন্দির দাবি ইরানের

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: সৈন্য আটক ও হতাহতের পাল্টাপাল্টি দাবিতে বাড়ছে উত্তেজনা। অপারেশন এপিক ফিউরিতে উভয় পক্ষে প্রাণহানি ও মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা বিরাজমান।

১১:৩৯ ৮ মার্চ ২০২৬

মাঠ কাঁপানো অপরাজিতা: বাধার দেওয়াল ভেঙে বাংলার নারীশক্তির জয়গান

সামাজিক বাধা ও সীমাবদ্ধতাকে জয় করে বাংলাদেশের নারী ক্রিকেটার ও ফুটবলারদের বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়ানোর অদম্য গল্প। তৃণমূল থেকে উঠে আসা জ্যোতি, সাবিনা ও জাহানারাদের সংগ্রাম ও সাফল্যের মধ্য দিয়ে বদলে যাওয়া নারী ক্রীড়াঙ্গনের এক প্রামাণ্য চিত্র।

১১:১২ ৮ মার্চ ২০২৬

ঝিনাইদহে পাম্প কর্মীদের পিটুনিতে যুবক নিহত, আটক ৩

ঝিনাইদহের তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাক-বিতণ্ডার একপর্যায়ে যুবক নিরব হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান, তিনজন কর্মী জিজ্ঞাসাবাদের জন্য আটক।

১০:৫১ ৮ মার্চ ২০২৬

সৌদিতে ড্রোন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আশ্বাসের কয়েক ঘণ্টার মাথায় সৌদিতে ১৫টি ড্রোন ও কুয়েতের স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর ফলে রিয়াদ ও কুয়েত বিমানবন্দরে ক্ষয়ক্ষতিসহ পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে চরম যুদ্ধ আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

১০:৩২ ৮ মার্চ ২০২৬

২৪ ঘণ্টায় ১০৮ ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১০৮টি এবং এক মাসে প্রায় ৩,৭০৭টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার অধিকাংশ ছিল মৃদু মাত্রার। তবে এর মধ্যে আলাস্কায় ৭.৩ মাত্রার শক্তিশালী কম্পনসহ ক্যালিফোর্নিয়া ও হাওয়াইয়ের মতো প্রবণ অঞ্চলগুলো বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

১০:০১ ৮ মার্চ ২০২৬

জ্বালানি সংকটে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু

দেশে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট ও অপপ্রচার রুখতে আজ থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু হয়েছে। যানবাহনভেদে তেলের সীমা নির্ধারণ করে নজরদারিতে দেশজুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সরকার।

০৯:৩৯ ৮ মার্চ ২০২৬

মর্যাদা ও সমতার অঙ্গীকারে আন্তর্জাতিক নারী দিবস

২০২৬ সালের আন্তর্জাতিক নারী দিবসে নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতের অঙ্গীকারে দেশজুড়ে সরকারি-বেসরকারি নানা কর্মসূচি পালিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর নিরাপত্তা ও উচ্চশিক্ষায় বিশেষ উদ্যোগের ঘোষণা দিয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

০৯:২০ ৮ মার্চ ২০২৬

যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব

প্রধানমন্ত্রী বলেন, ধনী-দরিদ্র সবমিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা কমবেশি চার কোটি। এসব পরিবারের মধ্যে যদি দরিদ্র কিংবা হত দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতিবছর পর্যায়ক্রমে ৫ লাখ পরিবারকে এক লাখ করে টাকা করে যাকাত দেওয়া হয়, আমার বিশ্বাস এসব পরিবারের মধ্যে বেশিরভাগ পরিবারকে পরের বছর আর যাকাত নাও দিতে হতে পারে

১৯:৫১ ৭ মার্চ ২০২৬

পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। তিনি জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

১৯:৩১ ৭ মার্চ ২০২৬

‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’

প্রধানমন্ত্রী বলেন, “একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি

১৯:১৮ ৭ মার্চ ২০২৬

হরমুজ প্রণালিতে শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান

বিশ্বের তেলের একটি বড় অংশ এই কৌশলগত জলপথ দিয়ে পরিবহন হয়। তবে মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার পর থেকে এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল এরই মধ্যে উল্লেখযোগ্যভাবে কমে গেছে

১৯:১১ ৭ মার্চ ২০২৬

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ই-হেলথ কার্ড চালুর কাজ শুরু হয়েছে। এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো গঠনের প্রক্রিয়াও চলছে।

১৮:৫১ ৭ মার্চ ২০২৬

ইরানের ৬৬৬৮ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

ক্ষয়ক্ষতির তালিকায় রয়েছে ৫ হাজার ৫৩৫টি আবাসিক ভবন বা ইউনিট, এক হাজার ৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ১৪টি চিকিৎসা কেন্দ্র, ৬৫টি বিদ্যালয় ও ১৩টি রেড ক্রিসেন্ট সোসাইটি সংশ্লিষ্ট কেন্দ্র

১৮:৩৪ ৭ মার্চ ২০২৬