প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
দিলালপুর এলাকার মো: আবদুল নাহিদ মিয়া মিথুন নামের এক সহযোগীর মাধ্যমে পরাগ চাঁদাবাজির অর্থ আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর (হিসাব নং-০৫৪১০২০০১০১৫৪) অ্যাকাউন্টে পাঠানোর জন্য ব্যবসায়ীদের বাধ্য ও চাপ প্রয়োগ করতেন১৮:০২ ২ আগস্ট ২০২৬
সাবেক সাংস্কৃতিক মন্ত্রীর পিএস তরিকুল ইসলাম গ্রেফতার
মামলার এজাহার অনুযায়ী, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর কৃষক সিদ্দিক আলী রামগঞ্জহাট বাজারে গেলে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী স্থানীয় বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালায় এবং এলাকাবাসীর ওপর হামলা করে। এ সময় সিদ্দিক আলী আহত হয়ে রাস্তায় পড়ে গেলে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে বহনকারী একটি গাড়ি তাকে চাপা দেয় বলে অভিযোগ করা হয়েছে।১৭:৫৩ ২ আগস্ট ২০২৬
টেকনাফে বনভূমি দখলে নিতে মরিয়া আ.লীগ নেতা ও বদির ঘনিষ্ট কালু
শ্রমিক লীগ ও বদির প্রভাবের কারণে বনবিভাগ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। ২০২৫ সালের দিকে কালুর দখলকৃত বনভূমি স্থানীয় বনবিভাগ দখলমুক্ত করে চারা রোপন করে। এতে কালু ক্ষুব্ধ হয়ে বনভূমিতে আগুন লাগিয়ে পুড়ে ফেলে এবং পুনরায় জবর দখল করে১৭:৪৩ ২ আগস্ট ২০২৬
১২ কেজি এলপিজির দাম বাড়লো ৭০ টাকা
রবিবার (২ আগস্ট) বিইআরসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এ নতুন মূল্য ঘোষণা করা হয়।১৭:২৫ ২ আগস্ট ২০২৬
টেকনাফে সড়কে গাছ ফেলে ৬০ লাখ টাকা ডাকাতি, গুলিবিদ্ধ ১
স্থানীয় সূত্র জানায়, পালকি পরিবহনের একটি বাস টেকনাফ থেকে কক্সবাজার যাচ্ছিল। পথে ১৪ নম্বর ব্রিজের কাছে পাহাড় থেকে নেমে আসা মুখোশধারী একটি ডাকাতদল রাস্তায় পেরেক লাগানো গাছ ফেলে ও অস্ত্র দেখিয়ে বাসটি থামায়। বাসে একটি এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস) প্রতিষ্ঠানের তিনজন বিক্রয় প্রতিনিধি (এসআর) ছিলেন। তারা হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নে এজেন্টের কাছে টাকা নিয়ে যাচ্ছিলেন।১৬:৫৩ ২ আগস্ট ২০২৬
এবার মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট
বিআরটিএ জানিয়েছে, এআইভিত্তি ট্রাফিক নজরদারি ব্যবস্থা ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বরপ্লেটের তিনটি ডিজিট (সংখ্যা) ঢেকে সড়কে চলাচল করছে কোনো কোনো চালক। এমন পরিস্থিতিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পেছনে থাকায় ট্র্যাফিক আইন ভাঙলে এআই ক্যামেরা তা কখনও কখনও সঠিকভাবে শনাক্ত করতে পারে না।১৬:৪৩ ২ আগস্ট ২০২৬
ঢাকার চারপাশের নৌপথ সচল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্যবর্ধনের বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি নদীর তীরবর্তী ওয়াকওয়ের (হাঁটার পথ) পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নদীতীরের সৌন্দর্যও বৃদ্ধি পায়।১৬:১৭ ২ আগস্ট ২০২৬
পুলিশের নিরাপত্তা জোরদারের নির্দেশনা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান
এদিকে গত এক সপ্তাহে রাজধানীতে একাধিক বোমা-আতঙ্কের ঘটনা ঘটে। ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে শক্তিশালী আইইডি উদ্ধার করে নিষ্ক্রিয় করে পুলিশ। পরে জানানো হয়, সেটি সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রার পথ লক্ষ্য করে রাখা হয়েছিল।১৫:৪৭ ২ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১৩৭
এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৪৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৬ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৪ জনে।১৫:২০ ২ আগস্ট ২০২৬
দুবাইয়ে কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত বেনজীর আহমেদ
দুবাইয়ের একটি আদালতের আদেশে শর্তসাপেক্ষে জামিনে কারামুক্ত হয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। তবে তার পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে, অনুমতি ছাড়া ইউএই ত্যাগ করতে পারবেন না এবং বাংলাদেশে প্রত্যর্পণ-সংক্রান্ত আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।১৪:৪৯ ২ আগস্ট ২০২৬
‘বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধরা অনুপ্রবেশকারী নন’
নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) উল্লেখ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের মুখে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। একই সঙ্গে তিনি বলেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের আইনি প্রক্রিয়ায় শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।১৪:৩৪ ২ আগস্ট ২০২৬
প্রাথমিকে চূড়ান্ত নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ প্রার্থী, নিয়োগ ১ অক্টোবর
এর আগে গত ৯ জানুয়ারি পার্বত্য এলাকার তিনটি জেলা বাদে বাকি ৬১টি জেলায় লিখিত পরীক্ষার আয়োজন করা হয়। এতে মোট ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত হন১৪:২০ ২ আগস্ট ২০২৬
‘আসিয়ানের সদস্য হওয়ার যোগ্য নয় বাংলাদেশ’
আসিয়ানের বর্তমান সনদ অনুযায়ী ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ সদস্য হওয়ার যোগ্য নয় বলে জানিয়েছেন জোটটির মহাসচিব কাও কিম হোর্ন। তিনি বলেন, সনদ সংশোধন ও সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত অনুমোদন ছাড়া বাংলাদেশের জন্য আসিয়ানের সদস্যপদের সুযোগ নেই।১৪:১৬ ২ আগস্ট ২০২৬
হত্যা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামের জোড়া খুনসহ অন্তত ১৮ মামলার আসামি। ২৯ জুলাই ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুম এলাকায় একটি কার থেকে তিন সহযোগীসহ তাকে গ্রেফতারের তথ্য দেয় পুলিশ১৩:৪৪ ২ আগস্ট ২০২৬
‘শয়তানের ধোঁকায় পড়ে শুরু করেছিলাম, দেখে ফেলায় শেষ করতে পারিনি’
কথিত অডিওতে এক অতিথির দাবি, শয়তানের ধোঁকায় আপত্তিকর কাজে জড়িয়েছিলেন তারা; তবে রুমমেট দেখে ফেলায় তা শেষ করতে পারেননি। এ ঘটনাকে ঘিরে ভাইরাল ভিডিওর পর ঢাবির শহীদুল্লাহ হল প্রশাসন এজিএস ইব্রাহীম খলিলের সিট সাময়িক বাতিল করে তদন্ত শুরু করেছে।১৩:৪০ ২ আগস্ট ২০২৬
দ্বিপাক্ষিক বাণিজ্য ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ-মিয়ানমার বৈঠক
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, সীমান্ত বাণিজ্য পুনরায় চালু, সরাসরি নৌ যোগাযোগ এবং বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ত্বরান্বিত করতে কার্যকর অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।১৩:০৮ ২ আগস্ট ২০২৬
‘পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়’
সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; জনগণের আস্থা অর্জনে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। দুর্নীতিতে জিরো টলারেন্স, সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।১২:৪০ ২ আগস্ট ২০২৬
কলাবাগানে স্ত্রী-শাশুড়ি খুন, জামাই আটক
রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগানে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পালানোর পর অভিযুক্ত হৃদয় ওরফে শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ; হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।১২:২০ ২ আগস্ট ২০২৬
পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩
পেরুর ইউনেস্কো স্বীকৃত নাজকা লাইন্স পরিদর্শনে যাওয়া একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৩ আরোহীর সবাই নিহত হয়েছেন। বিদেশি পর্যটকে ভরা বিমানটির দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পেরুর কর্তৃপক্ষ।১২:০০ ২ আগস্ট ২০২৬
মস্কোর ইতালিয়ান রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩, আহত ২১
মস্কোর কেন্দ্রস্থলে একটি অভিজাত ইতালিয়ান রেস্তোরাঁর প্রবেশপথে আইইডি বিস্ফোরণে তিনজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। বিস্ফোরক বহনকারী সন্দেহভাজন এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে; হামলার উদ্দেশ্য ও সম্ভাব্য লক্ষ্য খতিয়ে দেখছে রুশ কর্তৃপক্ষ।১০:৪৫ ২ আগস্ট ২০২৬
ঢাকাসহ তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা থাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।১০:২৯ ২ আগস্ট ২০২৬
ইরানে হামলা বাতিলের ঘোষণা ট্রাম্পের
ইরানের সঙ্গে দ্রুত সমঝোতা চুক্তি হলে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঘিরে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।১০:১৮ ২ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের ঢাল হলে যুদ্ধের আগুনে পুড়বে মুসলিম দেশগুলো: ইরান
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে সহায়তা করা বা প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করা দেশগুলোকে যুদ্ধের পরিণতি ভোগ করতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে মুসলিম দেশগুলোকে ওয়াশিংটনের সঙ্গে সামরিক সহযোগিতা পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার কথা বলেছে তেহরান।০৯:৪৩ ২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্বে তারেক রহমান
বিএনপির স্থায়ী কমিটি রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার পূর্ণ দায়িত্ব চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে। একই বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।০৯:১০ ২ আগস্ট ২০২৬
























