এবার মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট
ছবি: সংগৃহীত
সড়কে ট্রাফিক আইন কার্যকর ও নজরদারি আরও শক্তিশালী করতে মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এআইভিত্তি ট্রাফিক ক্যামেরার কার্যকারিতা বাড়াতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিআরটিএ জানিয়েছে, এআইভিত্তি ট্রাফিক নজরদারি ব্যবস্থা ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বরপ্লেটের তিনটি ডিজিট (সংখ্যা) ঢেকে সড়কে চলাচল করছে কোনো কোনো চালক। এমন পরিস্থিতিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পেছনে থাকায় ট্র্যাফিক আইন ভাঙলে এআই ক্যামেরা তা কখনও কখনও সঠিকভাবে শনাক্ত করতে পারে না।
তাই মোটরসাইকেলের নম্বর প্লেট সামনে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ বিষয়টি কার্যকর করতে বিআরটিএসহ সংশ্লিষ্টরা কয়েক দফা বৈঠক ও করেছেন।
আরও পড়ুন: ঢাকার চারপাশের নৌপথ সচল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের জুন মাস পর্যন্ত দেশে বর্তমানে নিবন্ধিত মোট মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








