১২ কেজি এলপিজির দাম বাড়লো ৭০ টাকা
ছবি: সংগৃহীত
ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।
রবিবার (২ আগস্ট) বিইআরসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এ নতুন মূল্য ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিটেইলার পর্যায়ে ভোক্তাদের জন্য মূসক (ভ্যাট)সহ নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
সংস্থাটি জানিয়েছে, নতুন দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ মূল্যই বহাল থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








