News Bangladesh

উত্তর কোরিয়ার কাছে ৫ গোলে হারল বাংলাদেশ

প্রথমার্ধে উত্তর কোরিয়া বাংলাদেশের জালে পাঁচবার বল পাঠালেও তিনটি গোল বাতিল হয়। ম্যাচে ভিএআর প্রযুক্তি ব্যবহারের কারণে এসব সিদ্ধান্ত আসে, যা বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তি এনে দেয়।

১১:১৭ ৬ মার্চ ২০২৬

রিজওয়ানা-খলিলুর রহমানের গ্রেফতারের দাবিতে বিক্ষোভের ডাক জামায়াতের

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রকৃত রায়কে প্রভাবিত করার অভিযোগ রয়েছে। এ অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার দাবি জানানো হয়েছে।

১০:৪১ ৬ মার্চ ২০২৬

রোজা রেখে অজুর সময় কিভাবে কুলি করবেন?

একইভাবে নাকে পানি দেওয়ার সময়ও সতর্ক থাকতে বলা হয়েছে। নাকের গভীরে পানি টেনে নেওয়া যাবে না; বরং হালকাভাবে পানি দিতে হবে, যাতে তা ভেতরে চলে না যায়। (তাহতাবী, পৃষ্ঠা ১০২)

১০:২৩ ৬ মার্চ ২০২৬

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন সেলিমা রহমান

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরীন। তিনি জানান, রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি নিয়মিত সেলিমা রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

০৯:৫৬ ৬ মার্চ ২০২৬

আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল

দখলকৃত জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। ছয়দিনের যুদ্ধ-এর পর ১৯৬৭ সালে জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই এই পবিত্র এলাকার প্রশাসনিক নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে।

০৯:৩৬ ৬ মার্চ ২০২৬

ইরাকে তিন বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

দূতাবাস জানায়, নিহতদের মধ্যে দুজন ব্রাহ্মণবাড়িয়া জেলার এবং একজন ফেনী জেলার বাসিন্দা। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক (পাসপোর্ট নং EL-0875891), মো. সাব্বির এবং ফেনীর মেহেদী হাসান (পাসপোর্ট নং A18633961)।

০৯:১২ ৬ মার্চ ২০২৬

মেট্রোরেলে মতিঝিল স্টেশনে নতুন নিয়ম চালু

মেট্রোরেলের অপারেশন প্রধান মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে এবং মতিঝিল স্টেশনে ট্রেন ঘোরানোর (টার্ন-অ্যারাউন্ড) পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

২২:০১ ৫ মার্চ ২০২৬

বাগেরহাট-১ আসনে ভোট পুনর্গণনায় হাইকোর্টের নির্দেশ

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে মাওলানা মশিউর রহমান ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। তিন উপজেলা নিয়ে গঠিত আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি।

২১:৩৪ ৫ মার্চ ২০২৬

বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ গায়েব

এর আগে বুধবার (৪ মার্চ) গ্রাহক সুমন কুমার দাস ব্যাংকের লকারে রাখা সোনা হারানোর অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, ২০২৫ সালের ১৫ অক্টোবর পূবালী ব্যাংকের বাগেরহাট শাখার লকারে পরিবার ও আত্মীয়স্বজনের প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার রাখা হয়েছিল।

২১:০৯ ৫ মার্চ ২০২৬

জাকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

তিনি জানান, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় কেবল দুটি ইফতার মাহফিল আয়োজন করা হবে। এর মধ্যে ৬ মার্চ কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে ইফতার আয়োজন করা হবে। উভয় অনুষ্ঠানই অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে।

২০:৩৭ ৫ মার্চ ২০২৬

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

ইমেরাতস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি-র চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ১৮ মার্চ আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় নেই। ফলে ওই দিন রমজান মাসের ২৯ দিন পূর্ণ হলেও শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না।

২০:০৫ ৫ মার্চ ২০২৬

জনসাধারণের জন্য সরকারের জরুরি বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে রান্না ও অন্যান্য কাজে গ্যাস ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গ্যাসচালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার, পাইপলাইন ও বার্নার নিয়মিত পরীক্ষা এবং গ্যাস লিকেজ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ গ্যাস ব্যবহার থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।

১৯:৪৩ ৫ মার্চ ২০২৬

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন ১১ নির্দেশনা

চিঠিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা জরুরি। তাই সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনসহ সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।

১৯:১৩ ৫ মার্চ ২০২৬

একুশে পদকের পর এবার ‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছেন ড. সুকোমল বড়ুয়া

​ড. সুকোমল বড়ুয়া বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে সুপারনিউমারারি অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষাক্ষেত্রে অনন্য সাধারণ অবদানের জন্য ২০০৬ সালে সরকার তাকে `একুশে পদক`-এ ভূষিত করেছিল। দীর্ঘ শিক্ষকতা জীবনের পাশাপাশি তিনি ২০১৭ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

১৮:৪৭ ৫ মার্চ ২০২৬

সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে, জানালেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার তার নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। ইতোমধ্যে যেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে এবং নতুন কর্মসূচি নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, তা মন্ত্রিসভার বৈঠকে ফলপ্রসূভাবে আলোচনা হয়েছে।

১৭:৪৩ ৫ মার্চ ২০২৬

হাইকোর্টে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

এর আগে গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানা-র সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত বছরের ডিসেম্বর থেকে তিনি কারাগারে আছেন।

১৭:২৭ ৫ মার্চ ২০২৬

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পদক

এ ছাড়া মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) পুরস্কার পাচ্ছেন।

১৭:০৬ ৫ মার্চ ২০২৬

ঈদে বাড়তি ভাড়া নিলে পরিবহনের রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

তিনি আরও জানান, নৌপথে যাত্রীচাপ কমাতে এবার প্রথমবারের মতো বসিলা ও কাঞ্চন সেতু এলাকা থেকে লঞ্চ চলাচল শুরু করা হবে। এতে সদরঘাটে অতিরিক্ত যাত্রীচাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

১৬:৪২ ৫ মার্চ ২০২৬

বক্স অফিস কাঁপাচ্ছে কেরালা স্টোরি ২!

বুধবার ভারতে পালিত হয়েছে হলি উৎসব। উৎসবের দিন হলেও প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি কমেনি। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ষষ্ঠ দিনে ছবিটি প্রায় ৩.০৭ কোটি টাকা আয় করেছে। মঙ্গলবারের তুলনায় কিছুটা কম হলেও উৎসবের দিন হিসেবে এই সংগ্রহকে শক্ত অবস্থান বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে ছবিটির মোট আয় প্রায় ২০ কোটি টাকার কাছাকাছি।

১৬:২৭ ৫ মার্চ ২০২৬

জাতীয় দলের নির্বাচক পদে আবেদন শুরু, আগ্রহী একাধিক সাবেক ক্রিকেটার

তবে জাতীয় দলের নির্বাচক হওয়ার দৌড়ে আলোচনায় থাকলেও আবেদন করবেন না বলে জানিয়েছেন সাজ্জাদ আহমেদ শিপন। অন্যদিকে প্রধান নির্বাচকের দৌড়ে থাকা হাবিবুল বাশার সুমন এখনও আবেদন করেননি। তবে তিনি দ্রুতই আবেদন করবেন বলে জানা গেছে।

১৬:০৩ ৫ মার্চ ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারীর কবজি কেটে পুলিশে দিলো বিক্ষুব্ধ জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় ছিনতাইকারী মাইন উদ্দিনকে জনতা আটক করে গণধোলাই দিয়েছে। পরবর্তীতে তার হাতের কবজি কেটে পুলিশে হস্তান্তর করা হয়েছে; আহত ভুক্তভোগী ঢাকায় হাসপাতালে ভর্তি।

১৫:৪৬ ৫ মার্চ ২০২৬

৬ দিনে ঢাকা থেকে ২১০ ফ্লাইট বাতিল

তিনি জানান, আকাশপথ বন্ধ থাকার কারণে ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।

১৫:৪৫ ৫ মার্চ ২০২৬

নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নতুন ডেস্ট্রয়ার জাহাজ চো হিওন থেকে পরীক্ষামূলক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। কিম জং উন নিজে উপস্থিত থেকে এটি প্রত্যক্ষ করেছেন।

১৫:৩৬ ৫ মার্চ ২০২৬

সৌদিতে ড্রোন হামলা: প্রতিরক্ষা চুক্তি মানলে যুদ্ধে নামতে হবে পাকিস্তানকে

সৌদি আরবে ড্রোন হামলার জেরে ২০২৫ সালের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তানের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই চুক্তির মাধ্যমে পাকিস্তান সৌদি আরবকে তার `পারমাণবিক সুরক্ষা ছাতা`র আওতায় এনেছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জোরালো বিতর্ক ও বিশ্লেষণ চলছে।

১৪:৫৮ ৫ মার্চ ২০২৬