News Bangladesh

৬ দিনে ঢাকা থেকে ২১০ ফ্লাইট বাতিল

তিনি জানান, আকাশপথ বন্ধ থাকার কারণে ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।

১৫:৪৫ ৫ মার্চ ২০২৬

নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নতুন ডেস্ট্রয়ার জাহাজ চো হিওন থেকে পরীক্ষামূলক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। কিম জং উন নিজে উপস্থিত থেকে এটি প্রত্যক্ষ করেছেন।

১৫:৩৬ ৫ মার্চ ২০২৬

সৌদিতে ড্রোন হামলা: প্রতিরক্ষা চুক্তি মানলে যুদ্ধে নামতে হবে পাকিস্তানকে

সৌদি আরবে ড্রোন হামলার জেরে ২০২৫ সালের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তানের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই চুক্তির মাধ্যমে পাকিস্তান সৌদি আরবকে তার `পারমাণবিক সুরক্ষা ছাতা`র আওতায় এনেছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জোরালো বিতর্ক ও বিশ্লেষণ চলছে।

১৪:৫৮ ৫ মার্চ ২০২৬

মিতব্যয়ী হতে নিজের দপ্তরে অনন্য দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত স্থাপন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ দপ্তরের অর্ধেক লাইট ও এসি কমিয়ে দিয়েছেন। একইসঙ্গে জাতীয় সম্পদ রক্ষায় সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান ও দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

১৪:৪০ ৫ মার্চ ২০২৬

গণতন্ত্র ও দ্বিপাক্ষিক ইস্যুতে মার্কিন প্রতিনিধির সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

১৪:২০ ৫ মার্চ ২০২৬

ঈদে টানা ১২ দিনের ছুটির সুযোগ

নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটি ঘোষিত হওয়ায় ১৭-২৮ মার্চ পর্যন্ত টানা ১২ দিন ঈদ যাপনের এক অনন্য সুযোগ তৈরি হয়েছে। মূলত ২৪ ও ২৫ মার্চ দুই দিন ব্যক্তিগত ছুটি নিলেই শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস মিলিয়ে এই দীর্ঘ অবকাশ মিলবে।

১৩:৩৮ ৫ মার্চ ২০২৬

আদাবরে প্রধান শিক্ষকের ওপর হামলা, দারোয়ান গ্রেফতার

আদাবরের বেগম নুরহাজান স্কুলের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের ওপর দারোয়ান ধলু শিকদার ও তার পরিবার হামলা চালায়। পুলিশ ধলু শিকদারকে গ্রেফতার করেছে, বাকিদের ধরার চেষ্টা চলছে।

১৩:১৫ ৫ মার্চ ২০২৬

ঈদুল ফিতরের ছুটি বাড়লো আরও একদিন

পবিত্র ঈদুল ফিতরের ছুটি এবার সাত দিন ধরে চলবে। সরকার ১৮ মার্চও সরকারি ছুটি ঘোষণা করেছে, ফলে ১৭–২৩ মার্চ পর্যন্ত কার্যত সরকারি কর্মস্থল বন্ধ থাকবে।

১২:৫৭ ৫ মার্চ ২০২৬

জ্বালানি সাশ্রয়ে ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। সরকার রমজান মাসে ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার এবং বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে জনগণের সহযোগিতা চেয়েছে।

১২:১০ ৫ মার্চ ২০২৬

কূটনৈতিক দায়িত্বে তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা

তিনজন শীর্ষ সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক পিএসও কামরুল হাসান, ডিজিএফআইয়ের সাবেক ডিজি জাহাঙ্গীর আলম এবং এমআইএসটির সাবেক কমান্ড্যান্ট নাসিম পারভেজকে এই কূটনৈতিক দায়িত্ব দেওয়া হচ্ছে।

১১:২৮ ৫ মার্চ ২০২৬

এবার ইকুয়েডরে মার্কিন সামরিক অভিযান শুরু

মাদক সন্ত্রাস ও পাচার নির্মূলে ইকুয়েডরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সরাসরি যৌথ সামরিক অভিযান শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার শাসনামলে বিশেষ চুক্তির আওতায় এই পদক্ষেপ দক্ষিণ আমেরিকায় মার্কিন প্রভাব পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

১০:৫০ ৫ মার্চ ২০২৬

রণক্ষেত্র মধ্যপ্রাচ্য: হুমকির মুখে প্রবাসী শ্রমিকদের ভবিষ্যৎ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশগুলোর শ্রমবাজার অচল হয়ে পড়ায় চরম কর্মহীনতা ও জীবনঝুঁকিতে রয়েছেন ১ কোটির বেশি বাংলাদেশি প্রবাসী। এই সংকট দীর্ঘায়িত হলে রেমিট্যান্স প্রবাহে ধস নেমে বাংলাদেশের জাতীয় অর্থনীতি বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে।

১০:০৪ ৫ মার্চ ২০২৬

উত্তপ্ত মধ্যপ্রাচ্য, তেলের দাম ব্যারেল প্রতি ১৫০ ডলারের আশঙ্কা

হরমুজ প্রণালিতে ইরান-যুক্তরাষ্ট্র উত্তজনায় জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে ওঠার আশঙ্কা করা হচ্ছে। নৌপথটি স্থবির হয়ে পড়ায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন, যার প্রভাবে এলএনজি ও গ্যাসের দাম বৃদ্ধি মার্কিন রাজনীতি ও বিশ্ব অর্থনীতিতে চরম অস্থিরতা তৈরি করেছে।

০৯:৩৭ ৫ মার্চ ২০২৬

দুবাই থেকে দেশে ফিরলেন ১৮৯ বাংলাদেশি, দ্বিতীয় ফ্লাইট বিকেলে

মধ্যপ্রাচ্যে ফ্লাইট স্থগিত হওয়ায় দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি আজ সকালে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। প্রবাসীদের সুবিধার্থে আজ বিকেলে দ্বিতীয় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি, যেখানে ভিসা শেষ হওয়া যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

০৯:০৬ ৫ মার্চ ২০২৬

পরকীয়ার অভিযোগে পাবনায় মধ্যযুগীয় নির্যাতন

পাবনায় পরকীয়ার অভিযোগে যুবক-তরুণীকে গাছের সাথে শিকলে বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। আইন নিজের হাতে তুলে নিয়ে এমন বর্বরোচিত আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও নিন্দার সৃষ্টি হয়েছে।

২২:০৮ ৪ মার্চ ২০২৬

ইরানে হামলায় ঢাকার সরাসরি নিন্দা চায় তেহরান

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতার মৃত্যুতে ক্ষোভ জানিয়ে ওআইসি সদস্য হিসেবে বাংলাদেশের সরাসরি নিন্দা ও প্রতিবাদ প্রত্যাশা করেছে তেহরান। ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানিয়েছেন, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের সক্ষমতা রাখে এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

২১:৫৪ ৪ মার্চ ২০২৬

শিশু আয়ানসহ একাধিক মৃত্যুর ঘটনায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত

সুন্নতে খৎনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় পেশাসুলভ আচরণে ঘাটতির অভিযোগে দুই চিকিৎসকের নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। এ ছাড়া পৃথক চার ঘটনায় চিকিৎসায় অবহেলা ও অনিয়ম প্রমাণিত হওয়ায় আরও আট চিকিৎসকের নিবন্ধন বিভিন্ন মেয়াদে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

২১:১৯ ৪ মার্চ ২০২৬

ইবিতে শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান আসমা সাদিয়া রুনাকে নিজ অফিসে ছুরিকাঘাতে হত্যা করেছে এক কর্মচারী। হামলার পর অভিযুক্ত ফজলুর রহমান নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন; তার অবস্থা আশঙ্কাজনক।

২০:৩২ ৪ মার্চ ২০২৬

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ করল ইসি

নির্বাচন কমিশন ২৯৭টি সংসদীয় আসনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল অনলাইনে প্রকাশ করেছে, যা ভোটার ও প্রার্থীদের স্বচ্ছতার সাথে যাচাইয়ের সুযোগ দিচ্ছে। আইনি জটিলতায় চট্টগ্রামের দুটি আসন স্থগিত থাকলেও আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণের ঘোষণা দিয়েছে ইসি।

১৯:২০ ৪ মার্চ ২০২৬

ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ভারত মহাসাগরে মার্কিন ডেস্ট্রয়ার ও জ্বালানি ট্যাঙ্কার লক্ষ্য করে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের আইআরজিসি। ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর অধীনে পরিচালিত এই হামলায় উভয় জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে তেহরান।

১৮:৫৩ ৪ মার্চ ২০২৬

শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ শতাধিক

শ্রীলঙ্কা উপকূলে ইরানি রণতরীতে রহস্যময় সাবমেরিন হামলায় জাহাজটি ডুবে ১০১ জন নিখোঁজ এবং অন্তত ৭৮ জন আহত হয়েছেন। শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার অভিযান চালিয়ে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করেছে, তবে হামলার মূল হোতা এখনও অজ্ঞাত।

১৮:২৫ ৪ মার্চ ২০২৬

উৎসব ভাতা নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের উৎসব ভাতা ৬০ শতাংশে উন্নীত করার প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২৮৫ কোটি ৭৮ লাখ টাকা।

১৭:২৪ ৪ মার্চ ২০২৬

দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ

সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত ‘ই-হেলথ’ কার্ড চালু এবং পরিত্যক্ত সরকারি ভবনগুলোকে ক্লিনিকে রূপান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন তিনি।

১৭:০২ ৪ মার্চ ২০২৬

নিরাপত্তা সংকটে মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

মধ্যপ্রাচ্যে বিদ্যমান যুদ্ধ পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা সংকটের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ছয়টি রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস। 

বুধবার (০৪ মার্চ) সংস্থাটির মহাব্যবস্থাপক

১৬:৪০ ৪ মার্চ ২০২৬