News Bangladesh

নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে ১ হাজার ৫৫০ মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ১ হাজার ৩৬১ মিটার ও ১ হাজার ৪৫০ মিটার মাটির নিচে দুটি জোনে প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলে আশা করা যাচ্ছে। এটি ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিওডি ম্যাথডে খননের কাজ চলছে

১৩:৫৬ ২৯ জুলাই ২০২৬

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এনএসআইয়ে কর্মরত অবস্থায় তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন।

১৩:৪২ ২৯ জুলাই ২০২৬

হাজার বছরের ঐতিহ্য নিয়ে আজ জাতীয় লিপস্টিক দিবস

প্রাচীন গ্রিস ও রোমেও ঠোঁট রাঙানোর প্রচলন ছিল। সময়ের সঙ্গে জনপ্রিয়তায় ওঠানামা হলেও লিপস্টিক শেষ পর্যন্ত বিশ্বজুড়ে সৌন্দর্যচর্চার অন্যতম অনুষঙ্গে পরিণত হয়েছে।

১৩:১২ ২৯ জুলাই ২০২৬

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

জেলা প্রশাসনের আদেশে বলা হয়, বুধবার এনসিপি হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার ঘোষণা দিয়েছে। একই সময়ে একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। এতে উভয় পক্ষের বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগমের সম্ভাবনা রয়েছে।

১২:৪৩ ২৯ জুলাই ২০২৬

সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সরোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট আহসানুল করিম। অপরদিকে জামায়াতের প্রার্থীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

১২:০৮ ২৯ জুলাই ২০২৬

ভুয়া প্রোফাইল ঠেকাতে ফেসবুক আনছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ

প্রতিবেদন অনুযায়ী, সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দেওয়ার মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই পরিচয় যাচাই সম্পন্ন হতে পারে। এতে প্রকৃত ব্যবহারকারীকে সহজে শনাক্ত করা যাবে এবং অ্যাকাউন্টটি যে একজন বাস্তব ব্যক্তির, সে বিষয়ে অন্যদের আস্থা বাড়বে।

১১:৪৫ ২৯ জুলাই ২০২৬

দেশের বাজারের ৯৫ শতাংশ চিনিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক

গবেষণায় দেখা যায়, ব্র্যান্ডেড চিনিতে গড়ে প্রতি কেজিতে ৩২২টি এবং খোলা বা নন-ব্র্যান্ডেড চিনিতে গড়ে ৪০৩টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। যদিও দুই ধরনের চিনির মধ্যে পার্থক্য পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য নয়, তবুও খোলা চিনিতে দূষণের মাত্রা তুলনামূলক বেশি ছিল।

১১:০৯ ২৯ জুলাই ২০২৬

দলীয় শিরোপা ছাড়াই কি ব্যালন ডি’অর জিতবেন এমবাপ্পে?

এরপর থেকে ব্যালন ডিঅরের লড়াইয়ে চ্যাম্পিয়ন্স লিগ, ঘরোয়া লিগ কিংবা বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে সফল ফুটবলাররাই সাধারণত এগিয়ে থেকেছেন। ফলে দলীয় অর্জন দীর্ঘদিন ধরেই পুরস্কারটির অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে আছে।

১০:৪১ ২৯ জুলাই ২০২৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২৭ মিনিটে) কিউশু দ্বীপে এ ভূমিকম্প আঘাত হানে। জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুমামোতো জেলার উপকূলসংলগ্ন সাগরের প্রায় ২০ কিলোমিটার গভীরে।

০৯:৫৬ ২৯ জুলাই ২০২৬

মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

পরিদর্শন শেষে মন্ত্রী জানান, দুর্ঘটনায় আটজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান এবং পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

০৯:৩১ ২৯ জুলাই ২০২৬

ফেসবুকে সাকিবকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন পরীমণি

শুধু অনুসারীর সংখ্যাই নয়, পরীমণির পোস্টে ভক্তদের সরব উপস্থিতিও চোখে পড়ার মতো। সম্প্রতি কন্যা সন্তানকে নিয়ে প্রকাশিত একটি ভিডিওতে প্রায় ৯০ হাজার রিঅ্যাকশন এসেছে। এছাড়া মিষ্টি রোদে তোলা নিজের তিনটি ছবি শেয়ার করলে সেটিতে সাড়ে ৫৬ হাজারের বেশি রিঅ্যাকশন পাওয়া যায়। তার সাম্প্রতিক ভিডিওগুলোর ভিউও ১০ লাখ থেকে দেড় কোটির বেশি।

০৯:০৩ ২৯ জুলাই ২০২৬

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

এনসিপি জানিয়েছে, বুধবার দেশের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

০৮:৪২ ২৯ জুলাই ২০২৬

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে ১০০ কোটি টাকার তহবিল: ফখরুল

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এবারই প্রথম সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একজন প্রতিনিধিকে সংসদীয় নির্বাচনে মনোনয়ন দিয়েছে। একই সঙ্গে খ্রিষ্টান ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি এবং তফসিলভুক্ত নারীদেরও মনোনয়ন দেওয়া হয়েছে। সব সম্প্রদায়ের মানুষকে মূলধারায় সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য।

০৮:২০ ২৯ জুলাই ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স প্রবাহে স্বস্তি

চলতি অর্থবছরের জুলাইয়ের প্রথম ২৭ দিনে বৈধ চ্যানেলে দেশে এসেছে ২ দশমিক ৫২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ২ শতাংশ বেশি। প্রবাসী আয়ের ইতিবাচক প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে রয়েছে, যা অর্থনীতিতে স্বস্তির বার্তা দিচ্ছে।

২১:২৯ ২৮ জুলাই ২০২৬

ইয়াবার করাল গ্রাসে বাংলাদেশ: আইরিশ টাইমসের প্রতিবেদনে উঠে আসা অন্ধকার চিত্র

মিয়ানমার ও ভারতের সীমান্ত ঘিরে গড়ে ওঠা বহুজাতিক চোরাচালান নেটওয়ার্কের কারণে বাংলাদেশে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে ইয়াবা। সীমান্ত থেকে রাজধানী পর্যন্ত বিস্তৃত এই মাদকচক্র কীভাবে জনস্বাস্থ্য, সমাজ ও জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে, সেই বাস্তব চিত্র উঠে এসেছে এই অনুসন্ধানী প্রতিবেদনে।

২০:৫৮ ২৮ জুলাই ২০২৬

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় গাড়িবহরে হামলা, ভাঙচুর

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় নেতাকর্মী ও সাংবাদিক আহত, ভাঙচুর করা হয়েছে কয়েকটি গাড়ি; ঘটনার তদন্ত দাবি করেছে এনসিপি।

২০:০৫ ২৮ জুলাই ২০২৬

শিক্ষায় গুণগত পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করে শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ ও প্রশাসনিক জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রণালয়ের কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প পর্যালোচনা শেষে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের অভিজ্ঞতা নিয়ে শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তনের জন্য সমন্বিত উদ্যোগের নির্দেশ দিয়েছেন তিনি।

১৯:৫০ ২৮ জুলাই ২০২৬

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান হেপাটাইটিস প্রতিরোধে জনসচেতনতা, দ্রুত রোগ শনাক্তকরণ ও সহজলভ্য চিকিৎসা নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়েছেন। ২০৩০ সালের মধ্যে ভাইরাল হেপাটাইটিস নির্মূলের বৈশ্বিক লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্য প্রতিষ্ঠান ও জনগণের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন তিনি।

১৯:৩৪ ২৮ জুলাই ২০২৬

শিকলে বন্দি শফিকুলের জীবনের ৪০ বছর! 

সেই বারান্দায় থাকা খাওয়া শৌচকাজ সব সাড়তে হচ্ছে এ বৃদ্ধকে। বিড় বিড় করে একাই কথা বলেন। কেউ গেলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। শিকল খুলে দেয়ার আকুতি জানালেও কেউ খুলে দেয় না

১৯:৩১ ২৮ জুলাই ২০২৬

জাপানে ভূমিকম্পে ধসে পড়া শপিং মলে বহু হতাহতের শঙ্কা

জাপানের কিউশু দ্বীপে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কুমামোতো অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শপিংমলের অংশ ধস, অর্ধশতাধিক আহত, বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও উদ্ধার অভিযানে ব্যস্ত জরুরি সংস্থাগুলো।

১৯:২২ ২৮ জুলাই ২০২৬

বৈষম্য দূরীকরণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশে সরকার: ফখরুল

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন সহায়তা বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাদের অধিকার, ভূমি সুরক্ষা, শিক্ষা ও কর্মসংস্থানের বৈষম্য দূর করতে সরকার কাজ করছে। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে ১০০ কোটি টাকার তহবিলসহ বিভিন্ন সামাজিক কর্মসূচির কথা তুলে ধরে তিনি সবাইকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

১৮:৫৮ ২৮ জুলাই ২০২৬

আগুনে পুড়ে দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশির মৃত্যু 

নিহত ৬ বাংলাদেশি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা

১৮:৫৭ ২৮ জুলাই ২০২৬

জিদানের হাতে ফ্রান্সের দায়িত্ব

বিশ্বকাপজয়ী কিংবদন্তি জিনেদিন জিদান আনুষ্ঠানিকভাবে ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। দিদিয়ের দেশমের সফল অধ্যায়ের পর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জিদানের অধীনে নতুন স্বপ্ন নিয়ে এগোবে লে ব্লু।

১৮:১৭ ২৮ জুলাই ২০২৬

টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহত ২, আহত ৬

টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন অনেকে। হঠাৎই তাদের ওপর কলেজের পুরোনো দেয়াল ধসে পড়ে। এতে নিচে চাপা পড়েন অনেকে আহত হন। পরে তাদের মধ্যে আটজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন

১৮:০০ ২৮ জুলাই ২০২৬