আবারও বাড়লো সোনার দাম
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।১১:২২ ২৭ জুলাই ২০২৬
ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা স্থগিত করল ইরান
নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমাদের অবস্থান স্পষ্ট হামলার জবাব হামলাতেই দেওয়া হবে। হামলা বন্ধ থাকলে ইরানও হামলা বন্ধ রাখবে। এই বার্তা ইতোমধ্যে ওয়াশিংটনকে জানানো হয়েছে।১০:৫০ ২৭ জুলাই ২০২৬
তিন সপ্তাহ পর চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু
একই সঙ্গে দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষায়।১০:১৮ ২৭ জুলাই ২০২৬
ফাইনালের ক্ষত নিয়ে নীরবতা ভাঙলেন স্কালোনি
বিশ্বকাপ শেষে দেশে ফিরে কয়েকদিন নিজ জন্মস্থান পুখাতোয় সময় কাটান স্কালোনি। স্থানীয় মানুষের উষ্ণ অভ্যর্থনা পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন নিজের অনুভূতির চিঠি, যা পোস্ট হওয়ার পর লাখো মানুষের প্রতিক্রিয়া ও সমর্থন পায়।০৯:৫২ ২৭ জুলাই ২০২৬
‘ইনসাফের কথা বললেও অপকর্মের শেষ নেই, জনগণ তাদের বিশ্বাস করে না’
তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। চাকরি, সামাজিক কর্মকাণ্ড কিংবা রাষ্ট্র পরিচালনায় অতীতের অন্যায় ও বৈষম্যমূলক চর্চার পুনরাবৃত্তি হলে জনগণ কোনো রাজনৈতিক দলকেই আস্থার জায়গায় রাখবে না। তাই জবাবদিহিতা নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে।০৯:৩৩ ২৭ জুলাই ২০২৬
‘ধুম ৪’-এ নেই রণবীর কাপুর, নিজেই ভাঙলেন দীর্ঘদিনের গুঞ্জন
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো কমিক-কনে রামায়ণ সিনেমার প্রচারণায় অংশ নেন রণবীর কাপুর। এ সময় পরিচালক নিতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা এবং সহ-অভিনেতা ইয়াশের সঙ্গে এক সাক্ষাৎকারে অংশ নেন তিনি।০৯:০৪ ২৭ জুলাই ২০২৬
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট
রিটে খাদ্য সচিব, বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি, বিএসটিআইয়ের মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকসহ কয়েকটি শীর্ষ খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের বিবাদী করা হয়েছে।০৮:৪৫ ২৭ জুলাই ২০২৬
ফের চালু বিমান বাংলাদেশের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট
মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে আফরোজা খানম বলেন, “আজকের ঢাকা-নারিতা ফ্লাইট আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”০৮:১৯ ২৭ জুলাই ২০২৬
নতুন কুঁড়ির গ্র্যান্ড ফাইনাল সোমবার, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
বিকেল ৪টায় ভেন্যুতে পৌঁছে তিনি রাজশাহী ও রংপুর অঞ্চলের মধ্যে অনুষ্ঠিত বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। এরপর অনুষ্ঠিত হবে বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল।২২:০৪ ২৬ জুলাই ২০২৬
‘তেলাপোকাদের’ আন্দোলনের পর পরীক্ষা সংস্কারে মোদির নতুন ঘোষণা
তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। যারা প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং তারা বর্তমানে কারাগারে রয়েছে।২১:৪৫ ২৬ জুলাই ২০২৬
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮
এদিকে, নতুন ভর্তি হওয়া ৪৫৮ জনকে নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১৮ জনে।২১:১৯ ২৬ জুলাই ২০২৬
সখিপুরে সাংবাদিকের ওপর হামলা মামলার প্রধান আসামি বাচ্চু গ্রেফতার
তিনি জানান, সাংবাদিকের ওপর হামলা ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক বাচ্চুকে র্যাব-১৪ -এর টাঙ্গাইল ক্যাম্পের একটি দল গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।২০:৪২ ২৬ জুলাই ২০২৬
অনেক দেশ বাংলাদেশে বিনিয়োগে প্রস্তুত: শামা ওবায়েদ
তিনি আরও বলেন, সৃজনশীল অর্থনীতিকে গুরুত্ব দিয়ে কুটির শিল্প, প্রান্তিক জনগোষ্ঠীর উৎপাদন, শিল্প-সংস্কৃতি এবং খেলাধুলার মতো খাতেও বিনিয়োগের পরিবেশ তৈরির চেষ্টা করছে সরকার।২০:১৫ ২৬ জুলাই ২০২৬
আগস্ট ও সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ
আগস্ট শুরুর আগেই ২৯ জুলাই (বুধবার) আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিন সাধারণ ছুটি থাকবে। পরদিন বৃহস্পতিবার শ্রেণি কার্যক্রম চললেও এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।১৯:৪৩ ২৬ জুলাই ২০২৬
জাতীয় ওয়াইল্ডলাইফ কমিশনের সদস্য হলেন জাবি অধ্যাপক ড. মনিরুল এইচ খান
কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব এবং সদস্যসচিব হিসেবে থাকবেন বন অধিদপ্তরের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক।১৮:৫৮ ২৬ জুলাই ২০২৬
সোমবার থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
নিবন্ধন করতে সরকার নির্ধারিত ফি জমা দিতে হবে। এবার তা সাড়ে ৩ লাখ টাকা করা হয়েছে। সেই টাকা জমা দিয়ে সরকারি ও বেসরকারি যেকোনো মাধ্যমে হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে। প্রাথমিক নিবন্ধিত ব্যক্তিদের চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। এছাড়া প্রাথমিক নিবন্ধনের আগে হজযাত্রীদের আবশ্যিকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে।১৮:৪০ ২৬ জুলাই ২০২৬
২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ জুলাই পর্যন্ত দেশে ২২৯ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে শুধু ২২ থেকে ২৫ জুলাই পর্যন্ত তিন দিনেই দেশে এসেছে ১২ কোটি ৯০ মিলিয়ন ডলার। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৯০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স (প্রবাসী আয়) পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৬ শতাংশ।১৮:১৬ ২৬ জুলাই ২০২৬
চা শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তা দেবে সরকার
তিনি চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজীকরণ এবং স্বল্প সুদে ঋণ দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি চাষের অনুপযোগী চা বাগানের জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানান। নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নেও প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।১৭:৪২ ২৬ জুলাই ২০২৬
সাবেক রাষ্ট্রপতি হামিদ-চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, আনিস আলমগীর, সোমা ইসলাম, মারিয়া কিসপট্টা, পিয়া জান্নাতুল, শান্তা ফারজানাসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ আনেন১৭:৩৬ ২৬ জুলাই ২০২৬
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০
এদিকে গত একদিনে নতুন করে ১৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৯০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ৪৪২ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।১৬:৫৯ ২৬ জুলাই ২০২৬
জোড়া গোলের পরও নিষিদ্ধ হলেন নেইমার
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে টানা দুই গোল করে এগিয়ে যায় সফরকারী শাপকোয়েন্স। ম্যাচে হার এড়াতে শেষ দিকে মরিয়া হয়ে আক্রমণ চালায় সান্তোস। এরই ধারাবাহিকতায় ৮৯তম মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। ডি-বক্সে ক্যাবায়েরোকে ফাউল করলে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে ২-২ ব্যবধানে সমতা ফেরান নেইমার।১৬:৩৭ ২৬ জুলাই ২০২৬
একরামুল হত্যা: হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মামলার আসামিরা হলেন- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন, কর্নেল আনোয়ার লতিফ খান, মেজর রুহুল আমিন, সেনা কর্মকর্তা নাজমুস সাকিব, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি এবং সেনা কর্মকর্তা আশিকুর রহমান।১৬:১০ ২৬ জুলাই ২০২৬
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু
মো. সাহাবুদ্দিন চুপ্পু ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ২৪ জুলাই তিনি পদত্যাগ করেন।১৫:৩৯ ২৬ জুলাই ২০২৬
৩৪ ব্র্যান্ডের টুথপেস্টের ২৬টিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক
এসডো জানায়, দেশজুড়ে ২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর সমীক্ষা পরিচালনার পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে স্টেরিওমাইক্রোস্কোপি এবং ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড (FTIR) স্পেকট্রোস্কোপি প্রযুক্তি ব্যবহার করে টুথপেস্টগুলোর বৈজ্ঞানিক পরীক্ষা করা হয়েছে।১৫:২০ ২৬ জুলাই ২০২৬
























