২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা
ছবি: সংগৃহীত
দেশে জুলাই মাসের ২৫ দিনে প্রবাসী আয় এলো ২২৯ কোটি ৯০ লাখ ডলার। প্রতি ডলার ১২২ টাকা দরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ হাজার কোটি টাকার বেশি।
রবিবার (২৬ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ জুলাই পর্যন্ত দেশে ২২৯ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে শুধু ২২ থেকে ২৫ জুলাই পর্যন্ত তিন দিনেই দেশে এসেছে ১২ কোটি ৯০ মিলিয়ন ডলার। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৯০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স (প্রবাসী আয়) পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৬ শতাংশ।
আরও পড়ুন: উৎপাদন ও বিনিয়োগে বড় ধাক্কা গ্যাস সংকট
এর আগে গত ২২ জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার। প্রতি ডলার ১২২ টাকা দরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় ২৬ হাজার ৪৭৪ কোটি টাকা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








