নরসিংদীতে কিশোরী হত্যার নেপথ্যে ‘সালিশি বাণিজ্য’
নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী কিশোরীকে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে, মূল অভিযুক্ত এখনও পলাতক।২১:০২ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
অর্থনীতি পুনরুদ্ধারে করের পরিধি বাড়ানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর
দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে করের পরিধি বাড়িয়ে রাজস্ব বৃদ্ধি ও দেশি-বিদেশি বিনিয়োগ সম্প্রসারণে জোর দেওয়ার কথা বলেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।২০:৪২ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
‘সিভিল সার্জনদের অফিসে বসে থাকা চলবে না, যেতে হবে ভিজিটে’
চিকিৎসকদের পছন্দের স্থানে পোস্টিংয়ের আশ্বাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, অফিসে বসে থাকা চলবে না এবং নিয়মিত মাঠপর্যায়ে পরিদর্শনে যেতে হবে।১৯:৪৯ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ভারতের নিন্দা
আফগানিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় ভারতের দৃঢ় সমর্থন জানিয়ে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রণধীর জয়সওয়াল। পবিত্র রমজান মাসে বেসামরিক নাগরিক হতাহতের এই ঘটনাকে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা হিসেবে অভিহিত করেছে নয়াদিল্লি।১৯:০৯ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
অনুমতিহীন পেশায় শিক্ষকদের বিরুদ্ধে কঠোর শিক্ষামন্ত্রী
অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষকতাকে পূর্ণকালীন দায়িত্ব হিসেবে উল্লেখ করে আগামী ৪ মাসের মধ্যে শিক্ষা খাতে বড় ধরনের সংস্কার ও নতুন নিয়োগের ঘোষণা দেন তিনি।১৮:৪৪ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
তালেবান সরকারের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধের’ ঘোষণা পাকিস্তানের
সীমান্তে উত্তেজনার জেরে কাবুল ও কান্দাহারে বড় ধরনের বিমান হামলা চালিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি ‘সর্বাত্মক যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান। উভয় দেশই ভারী ক্ষয়ক্ষতির দাবি করেছে, যার ফলে পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও গেরিলা যুদ্ধে অভিজ্ঞ তালেবানের মধ্যে দীর্ঘমেয়াদি রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।১৭:৩৪ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার দ্রুত তদন্তের ঘোষণা এলজিআরডি মন্ত্রীর
জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিতের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন এবং সুশাসন নিশ্চিত করাকে নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন তিনি।১৬:৩৫ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
রমজানের শুরুতে অস্থিরতা কাটিয়ে স্বস্তিতে নিত্যপণ্যের বাজার
বর্তমানে আলুর কেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা এবং পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকায়—যা গত সপ্তাহের তুলনায় প্রায় ২০ টাকা কম। রোজার শুরুতে হালিপ্রতি ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হওয়া লেবু এখন পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। শসা ও বেগুনের দাম কেজিপ্রতি প্রায় ৩০ টাকা কমেছে; ভালো মানের শসা ৪০ থেকে ৫০ টাকা এবং বেগুন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।১৫:৫৪ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
গণমাধ্যম ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও স্বাধীনতার প্রতিশ্রুতি তথ্যমন্ত্রীর
আধুনিক প্রযুক্তিনির্ভর গণমাধ্যম ব্যবস্থাপনা গড়ে তোলার পাশাপাশি সাংবাদিকসহ সকল অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতা ও গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।১৫:৫২ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ঋণের বোঝা বাড়িয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুতের চেয়ে লোডশেডিং ভালো: বিদ্যুৎমন্ত্রী
মন্ত্রী বলেন, আগে লোডশেডিং থাকলেও তা জাতির ওপর বড় কোনো আর্থিক বোঝা তৈরি করেনি। এখন আলো জ্বলছে ঠিকই, কিন্তু সেই আলোর নিচে ঋণের পাহাড় আরও ভারী হয়ে উঠেছে। ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা উত্তম বলেও মন্তব্য করেন তিনি।১৫:৩৫ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
৫.৩ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি সাতক্ষীরা, সারাদেশে ঝাঁকুনি
সাতক্ষীরার আশাশুনি উৎপত্তিস্থল থেকে ৫.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ঢাকা ও সারাদেশ কেঁপে উঠেছে। ফেব্রুয়ারিতে দেশজুড়ে এটি অষ্টম দফা কম্পন যার ফলে জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হলেও তাৎক্ষণিক বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।১৫:১৮ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
দেশের প্রতিটি ঘরে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেব: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং হাইস্পিড ট্রেনসহ গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালুর নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি তিনটি বড় টেকপার্কে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে।১৫:১৮ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রথম পর্যায়ে দেশের ১৪টি উপজেলায় এই কার্ড প্রদান করা হবে। ১০ মার্চ বগুড়ায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করবেন।১৪:৪৯ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প
আবহাওয়া অধিদপ্তর–এর ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা।১৪:১৭ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা, গ্রেফতার ৫
গ্রেফতাকৃতরা হলেন- মো. এবাদুল্লাহ (৪০), মো. আইয়ুব (৩০), গাফফার (৩৪), আহাম্মদ আলী দেওয়ান (৬৫) ও তার ছেলে মো. ইমরান দেওয়ান (৩২)। মামলায় মোট নয়জনকে আসামি করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।১৩:৫৪ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
মিরপুরে মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পৌঁছায় এবং সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।১৩:১৫ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
জেদ্দায় ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
বৈঠকে বাংলাদেশের ফিলিস্তিন ইস্যুতে অবস্থান অটুট থাকার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন জানান উপস্থিত নেতৃবৃন্দ।১২:৪৪ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পাশেই কনস্টেবল পদে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৫ মার্চ, চলবে ৩১ মার্চ পর্যন্ত।১২:১৮ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
বিন্তি হত্যা রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ
ডিসি মাসুদ আলম বলেন, বুধবার রাতে হাজারীবাগের একটি গলিতে থাকা সিসিটিভি ফুটেজে বিন্তি ও সিয়ামকে একসঙ্গে হাঁটতে ও কথা বলতে দেখা গেছে। একপর্যায়ে সিয়াম অন্য এক তরুণের সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলে বিন্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং কিছু ছবি দেখায়। তর্কের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে সঙ্গে থাকা ছুরি দিয়ে সে বিন্তিকে আঘাত করে পালিয়ে যায়।১১:৫১ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ
পোস্টে তিনি আরও লেখেন, “দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে” এই প্রতিপাদ্য সামনে রেখে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। ধানমন্ডি আবাহনী মাঠে ইফতার মাহফিলের মধ্য দিয়ে মূল কর্মসূচি শুরু হবে।১১:২০ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ডিএমপি কমিশনার পদে অন্তর্বর্তী দায়িত্বে মো. সরওয়ার
এর আগে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণে পদত্যাগপত্র জমা দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৮তম কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তির মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত ছিল।১০:৪৮ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
নেইমারের দুই গোলে সান্তোসের মৌসুমের প্রথম জয় নিশ্চিত
ভিলা বেলমিরোয় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সান্তোস। ২৫ মিনিটে ডান দিক থেকে আক্রমণ গড়ে বক্সের ভেতরে বল পেয়ে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন নেইমার। গোলের পর গ্যালারির দিকে ‘চুপ’ থাকার ইশারা করেন তিনি, সমালোচকদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার মতো।১০:২৯ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশ্যে বিজয়-রাশমিকার বিয়ের ছবি
প্রকাশিত ছবিতে দেখা যায়, বিজয় সাদা ধুতি ও লাল জমকালো উত্তরীয় পরেছেন, সঙ্গে ছিল ভারী স্বর্ণালংকার। অন্যদিকে রাশমিকা লাল কারুকার্যখচিত শাড়ি ও কপালে সোনার টায়রা পরে বিয়ের সাজে হাজির হন। দক্ষিণী রীতির অংশ হিসেবে দু’জনের গালেই আঁকা ছিল কালো তিল।০৯:৫৭ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
পুরান ঢাকায় এসি বিস্ফোরণে দগ্ধ ৩
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে দমকলকর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। ফলে আগুন ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েনি।০৯:৩৫ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
























