ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৫১২
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু ও ৫১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ১৫৬ জনে পৌঁছেছে, আর প্রাণহানি হয়েছে ৪৭ জনের।১৭:৫৫ ২৮ জুলাই ২০২৬
‘গ্যাস সংকটে পাশে থাকার আশ্বাস মালয়েশিয়ার’
মহেশখালীর এফএসআরইউ বিকল হয়ে সৃষ্ট গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট নিরসনে দ্রুত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সহায়তার আশ্বাস দিয়েছেন আনোয়ার ইব্রাহিম; আগামী সপ্তাহে আংশিক ও দুই সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিকের আশা সরকারের।১৭:৩৮ ২৮ জুলাই ২০২৬
জাপানের বিশেষ উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সঙ্গে বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ, নতুন শিল্প পার্ক স্থাপন এবং কৌশলগত অংশীদারত্ব জোরদারের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া দক্ষ জনশক্তি নিয়োগ, বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং চলমান অবকাঠামো প্রকল্পের অগ্রগতি নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।১৭:১৫ ২৮ জুলাই ২০২৬
২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০৪
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু এবং নতুন করে ৯০৪ জন আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে মোট মৃত্যু বেড়ে ৮২৮ জনে দাঁড়ালেও, দেশব্যাপী টিকাদান কভারেজ লক্ষ্যমাত্রার ১০৩ শতাংশে পৌঁছেছে।১৫:৫২ ২৮ জুলাই ২০২৬
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো ও কিউশু অঞ্চলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বিদ্যুৎ ও রেলসেবায় বিঘ্ন ঘটলেও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।১৫:৩৫ ২৮ জুলাই ২০২৬
দক্ষিণ আফ্রিকায় দোকানে অগ্নিকাণ্ড, ৬ বাংলাদেশির মৃত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের ভেতরের আবাসিক কক্ষে সাতজন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে কুইন্সটাউনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।১৪:৫৭ ২৮ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসছে ‘প্রাইভেট ভিউ কাউন্টস’ সুবিধা
এর ফলে কোন ধরনের পোস্ট বেশি সাড়া পাচ্ছে, তা সহজেই বিশ্লেষণ করতে পারবেন কনটেন্ট নির্মাতা ও চ্যানেল পরিচালকেরা। একই সঙ্গে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তাও অক্ষুণ্ন থাকবে।১৪:২৬ ২৮ জুলাই ২০২৬
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
গবেষণার ফলাফলে দেখা যায়, পরীক্ষাধীন ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। বাকি ৮টি নমুনায় মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়নি। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।১৪:০৭ ২৮ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে যা বললেন সিইসি
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যকে ঘিরে সাম্প্রতিক ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে লিখিতভাবে রেফার করা হলে নির্বাচন কমিশন আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।১৩:৩১ ২৮ জুলাই ২০২৬
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন, দেওয়া হলো গার্ড অব অনার
এরপর বঙ্গভবনের ক্রিডেনশিয়াল গ্রাউন্ডে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে প্রথাগত গ্র্যান্ড গার্ড অব অনার প্রদান করে।১২:৫৮ ২৮ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত প্রস্তুতির অংশ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।১২:২৪ ২৮ জুলাই ২০২৬
এক দিনে ৭ হাজার ৮৫৩ পুরোনো মামলা নিষ্পত্তি, হাইকোর্টে নতুন রেকর্ড
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির নির্দেশনায় গত ৭ মে থেকে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় ২৩ জুলাই হাইকোর্ট বিভাগের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৭ হাজার ৮৫৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে, যা এক কার্যদিবসে এ ধরনের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে নতুন রেকর্ড।১১:৩৩ ২৮ জুলাই ২০২৬
মেসি-এমবাপ্পেকে পেছনে ফেলে বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার জিতলেন কাবরাল
ফিফার আয়োজিত সমর্থকদের ভোটে কাবরালের গোলটি লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও হুলিয়ান আলভারেজের গোলকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে। এর মধ্য দিয়ে তিনি জেমস রদ্রিগেস, বেঞ্জামিন পাভার ও রিচার্লিসনের মতো আগের বিজয়ীদের কাতারে নাম লেখান।১১:১৭ ২৮ জুলাই ২০২৬
৪ বার বিয়ে, ৪ বার বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার লোপেজ
বিচ্ছেদ প্রসঙ্গে জেনিফার বলেন, কোনো সম্পর্ক যদি দুই পক্ষের জন্যই কল্যাণকর না হয়, তাহলে সেটি শেষ করার সিদ্ধান্তকে ব্যর্থতা হিসেবে দেখা উচিত নয়। বরং অনেক ক্ষেত্রে এটি সাহসী ও প্রয়োজনীয় সিদ্ধান্ত। তার ভাষায়, একটি সম্পর্কের সমাপ্তিই অনেক সময় জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে।১০:৩৯ ২৮ জুলাই ২০২৬
টেকনাফে ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা
অনুসন্ধানে জানা যায়, বিরোধীয় বিএস ১৮৮৭ নং দাগের সম্পুর্ন ১.১৭০০ একর জমি বিএস ২৬ নং খতিয়ান হতে মনোয়ারার পিতা মোহাম্মদ তাহের খরিদ সূত্রে সৃজিত বিএস ১৩৫০ নং খতিয়ান মূলে বিএস ১৮৮৭ নং দাগের সম্পুর্ন ১.১৭০০ একর জমির মালিক হন। পরে মোহাম্মদ তাহের বিএস ১৮৮৭ নং দাগের ০.৭৭০০ একর জমিসহ তারা ক্রয়কৃত অন্যান্য আরও কিছু জমি তার ৩ কন্যাকে হেবা ঘোষণাপত্র দলিলের মাধ্যমে জমি বুঝিয়ে দেন। অত:পর ৩ কন্যার নামে সৃজিত বিএস ৪৯৪১ নং খতিয়ান সৃজিত হয়। ভুক্তভোগী মনোয়ারার পিতা মোহাম্মদ তাহের জানান, সৃজিত বিএস ৪৯৪১ নং খতিয়ান বরাতে মালিক হয়ে মনোয়ারা বিরোধীয় বিএস ১৮৮৭ নং দাগের ০.৭৭০০ একর জমি ভোগ দখল করে আসছিলেন। উক্ত দাগের জমি নিয়ে বিরোধ শুরু হলে মনোয়ারা গং আদালতের দ্বারস্থ হন এবং আদালত বিএস ১৮৮৭ নং দাগে ১৪৪ ধারা জারি করেন।১০:১৩ ২৮ জুলাই ২০২৬
কাউন্সিলর একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে
ওই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় তৎকালীন র্যাব-৭ (চট্টগ্রাম)-এর অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের নামও রয়েছে। সে সময় কক্সবাজার জেলা র্যাব-৭ -এর আওতাধীন ছিল।০৯:৫৭ ২৮ জুলাই ২০২৬
অফিস চলাকালে মুখে সিগারেট, খাদ্য কর্মকর্তার ভিডিও ঘিরে সমালোচনা
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সরকারি দায়িত্ব পালনকালে একজন কর্মকর্তার অফিস কক্ষে বসে প্রকাশ্যে ধূমপানের বিষয়টি দৃষ্টিকটু। সেবা নিতে আসা সাধারণ মানুষের উপস্থিতিতে অফিসের ভেতরে ধূমপান করা হলে তা পরিবেশের জন্যও বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে বলে মন্তব্য করেন তারা।০৯:৩৩ ২৮ জুলাই ২০২৬
কক্সবাজারে বন কর্মকর্তা-কর্মচারীর ওপর সংঘবদ্ধ হামলা, আহত ৫
বন বিভাগ জানায়, সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার সকালে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে যায়। অভিযান চলাকালে একদল ভূমিদস্যু ও দখলদার সংঘবদ্ধভাবে বনকর্মীদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন আহত হন। হামলার সময় অভিযানে ব্যবহৃত সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রয়োজন হলে তাকে চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হতে পারে বলে জানা গেছে।০৯:০৫ ২৮ জুলাই ২০২৬
১৩ দিনের সংঘাতের পর অভিযান বন্ধ, কারণ জানালেন ট্রাম্প
জুলাই মাসের শুরুতে আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চরমে ওঠে। ওই হামলার জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এরপর ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে বিমান অভিযান শুরু করে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।০৮:৪৪ ২৮ জুলাই ২০২৬
৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর পাঠাল সরকার
এর আগে, গত ৫ জুলাই ২০১৮ সালের জাতীয় নির্বাচনে পুলিশ সুপারের (এসপি) দায়িত্ব পালন করা ৩৩ জন কর্মকর্তাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বিসিএস ২০তম ব্যাচের এসব কর্মকর্তার চাকরির বয়সও ২৫ বছর পূর্ণ হয়েছিল।০৮:২২ ২৮ জুলাই ২০২৬
কক্সবাজারে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
কক্সবাজারের রামুর খুনিয়াপালংয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আদালত থেকে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে; ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।২১:৫২ ২৭ জুলাই ২০২৬
ভারত সীমান্তে চীনের ‘জে-২০’ যুদ্ধবিমান মোতায়েন
ভারত সীমান্তসংলগ্ন দুটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে অন্তত ১১টি পঞ্চম প্রজন্মের জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন, যা নয়াদিল্লির নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারতের নিজস্ব স্টিলথ ফাইটার এএমসিএ কার্যকর হতে আরও অন্তত এক দশক লাগতে পারে, ফলে আকাশ প্রতিরক্ষায় প্রযুক্তিগত ব্যবধান আপাতত চীনের পক্ষেই থাকছে।২১:৪১ ২৭ জুলাই ২০২৬
প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে আবার আন্দোলনের হুঁশিয়ারি সিজিপির
আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার বন্ধের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে মোদি সরকারকে আল্টিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মঙ্গলবারের মধ্যে দাবি না মানলে দেশজুড়ে নতুন করে কঠোর আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছে সংগঠনটি।২১:১৮ ২৭ জুলাই ২০২৬
গ্যাস সংকট স্বাভাবিক হতে আরও ১০-১৫ দিন লাগবে: জ্বালানিমন্ত্রী
এফএসআরইউতে অগ্নিকাণ্ডের কারণে এলএনজি খালাস ব্যাহত হওয়ায় দেশের গ্যাস সংকট স্বাভাবিক হতে আরও ১০-১৫ দিন লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়া, আমদানিনির্ভরতা বৃদ্ধি এবং জ্বালানি ব্যয়ের চাপের কারণে আগামী বছরগুলোতেও গ্যাস সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি।২০:৪৮ ২৭ জুলাই ২০২৬
























