জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৩, ২৮ জুলাই ২০২৬

অফিস চলাকালে মুখে সিগারেট, খাদ্য কর্মকর্তার ভিডিও ঘিরে সমালোচনা

অফিস চলাকালে মুখে সিগারেট, খাদ্য কর্মকর্তার ভিডিও ঘিরে সমালোচনা

ছবি: নিউজবাংলাদেশ

‎‎লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা  আব্দুল কাদের বকশীর অফিস চলাকালীন ধূমপানের একটি ভিডিও  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

‎স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সরকারি দায়িত্ব পালনকালে একজন কর্মকর্তার অফিস কক্ষে বসে প্রকাশ্যে ধূমপানের বিষয়টি দৃষ্টিকটু। সেবা নিতে আসা সাধারণ মানুষের উপস্থিতিতে অফিসের ভেতরে ধূমপান করা হলে তা পরিবেশের জন্যও বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে বলে মন্তব্য করেন তারা।

‎এদিকে, সরকারি অফিসে দায়িত্ব পালনকালে কর্মকর্তার এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য দেখা গেছে। অনেকেই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

‎স্থানীয়দের অভিযোগ, সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণ ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। তাই বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন: কক্সবাজারে বন কর্মকর্তা-কর্মচারীর ওপর সংঘবদ্ধ হামলা, আহত ৫

‎তবে এ বিষয়ে কাকিনা খাদ্য কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়