কক্সবাজার সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৩, ২৮ জুলাই ২০২৬

টেকনাফে ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা

টেকনাফে ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা

ছবি: নিউজবাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরানপাড়া এলাকার বেলালের (৪৫) বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। বেলাল স্থানীয় মৃত মোহাব্বত আলীর ছেলে।

সূত্রে জানা যায়, শিলখালী মৌজার সৃজিত বিএস ৪৯৪১ নং খতিয়ান মনোয়ার, পিতা- মোহাম্মদ তাহের গং এর মালিকানাধীন নামীয় সম্পত্তি, মনোয়ারা গং হেবা দলিলের মাধ্যমে তারা উক্ত সম্পত্তির মালিক দখলদার হন।  সৃজিত বিএস ৪৯৪১ নং খতিয়ানের বিএস ১৮৮৭ নং দাগের ০.৭৭০০ একর জমিতে ক্ষমতা প্রদর্শন করে সন্ত্রাসী কায়দায় জবর দখলের চেষ্টা চালিয়েছে বেলাল, তার শ্যালক জিল্লুর রহমান, একই এলাকার খলিলুর রহমানের ছেলে হাসান বাহাদুর।

অনুসন্ধানে জানা যায়, বিরোধীয় বিএস ১৮৮৭ নং দাগের সম্পুর্ন ১.১৭০০ একর জমি বিএস ২৬ নং খতিয়ান হতে মনোয়ারার পিতা মোহাম্মদ তাহের খরিদ সূত্রে সৃজিত বিএস ১৩৫০ নং খতিয়ান মূলে বিএস ১৮৮৭ নং দাগের সম্পুর্ন ১.১৭০০ একর জমির মালিক হন। পরে মোহাম্মদ তাহের বিএস ১৮৮৭ নং দাগের ০.৭৭০০ একর জমিসহ তারা ক্রয়কৃত অন্যান্য আরও কিছু জমি তার ৩ কন্যাকে হেবা ঘোষণাপত্র দলিলের মাধ্যমে জমি বুঝিয়ে দেন। অত:পর ৩ কন্যার নামে সৃজিত বিএস ৪৯৪১ নং খতিয়ান সৃজিত হয়। ভুক্তভোগী মনোয়ারার পিতা মোহাম্মদ তাহের জানান, সৃজিত বিএস ৪৯৪১ নং খতিয়ান বরাতে মালিক হয়ে মনোয়ারা বিরোধীয় বিএস ১৮৮৭ নং দাগের ০.৭৭০০ একর জমি ভোগ দখল করে আসছিলেন। উক্ত দাগের জমি নিয়ে বিরোধ শুরু হলে মনোয়ারা গং আদালতের দ্বারস্থ হন এবং আদালত বিএস ১৮৮৭ নং দাগে ১৪৪ ধারা জারি করেন। 

সোমবার (২৭ জুলাই) আকষ্মিকভাবে মোহাম্মদ বেলাল, জিল্লুর রহমান ও হাসান বাহাদুরের নেতৃত্বাধীন একটি ভূমিদস্যুচক্র সন্ত্রাসী কায়দায় ১৪৪ ধারা অমান্য করে দখল করে উক্ত দাগের জমিতে ধানের চারা রোপণের চেষ্টা চালায়। এই ঘটনা জানার পর মনোয়ারা বাহারছড়া তদন্ত কেন্দ্রের দ্বারস্থ হলে তাৎক্ষণিকভাবে বাহারছড়া তদন্ত কেন্দ্রের এএসআই ইব্রাহিম খলিলের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে যান আর তাদের দেখে বেলাল গংদের সদস্যরা পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চলে আসার পর বেলাল গং আবারও জবর দখলের চেষ্টা চালায় কিন্তু পুনরায় খবর পেয়ে পুলিশ আবারও ঘটনাস্থলে যান এবং বেলাল গংরা আবারও পালিয়ে যান। অনুসন্ধানে জানা যায়, বেলাল গংদের এই বিরোধীয় বিএস ১৮৮৭ নং দাগের জমি জবর দখলে মোহাম্মদ বেলাল সৃজিত বিএস ৩১৩৬ নং খতিয়ান মূলে ১৮৭০ নং দাগে ০.৪৪৩৩ একর জমির মালিক কিন্তু বিএস ১৮৭০ নং দাগের উক্ত জমিতে হাসান বাহাদুর ও তার ভাইয়েরা ভোগ দখলে রয়েছেন যার দরুন হাসান বাহাদুর ও বেলাল গং যোগসাজশে বিরোধীয় বিএস ১৮৮৭ নং দাগে জবর দখলের চেষ্টা করেছে অথচ বিএস ১৮৭০ ও ১৮৮৭ নং দাগ দুইটা সম্পুর্ন আলাদা এবং ভিন্ন জমি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভূমিদস্যু বেলাল গংদের বিরুদ্ধে ব্যবস্হা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তাহের।

 এবিষয়ে জানতে মোহাম্মদ বেলালের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও মোবাইল বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ জানান, ঘটনাটি জানার পর সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি।

আরও পড়ুন: অফিস চলাকালে মুখে সিগারেট, খাদ্য কর্মকর্তার ভিডিও ঘিরে সমালোচনা

আদালতের নিষেধাজ্ঞা থাকায় কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারবেনা। কেউ এমন কিছু করতে চাইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়