স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২২, ২৮ জুলাই ২০২৬

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর পাঠাল সরকার

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর পাঠাল সরকার

ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচন (২০১৮) চলাকালে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বর্তমানে তারা যুগ্মসচিব পদমর্যাদায় কর্মরত ছিলেন।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বিবেচনায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন।

এর আগে, গত ৫ জুলাই ২০১৮ সালের জাতীয় নির্বাচনে পুলিশ সুপারের (এসপি) দায়িত্ব পালন করা ৩৩ জন কর্মকর্তাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বিসিএস ২০তম ব্যাচের এসব কর্মকর্তার চাকরির বয়সও ২৫ বছর পূর্ণ হয়েছিল।

এরও আগে ২০১৪ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ জন সাবেক জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসর দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুন: গ্যাস সংকট স্বাভাবিক হতে আরও ১০-১৫ দিন লাগবে: জ্বালানিমন্ত্রী

যেসব সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে তারা হলেন- মোহাম্মদ হেলাল হোসেন (খুলনা), আনার কলি মাহবুব (শেরপুর), মো. আবুল ফজল মীর (কুমিল্লা), মো. মাজেদুর রহমান খান (চাঁদপুর), মো. আসলাম হোসেন (কুষ্টিয়া), মোহাম্মদ দাউদুল ইসলাম (বান্দরবান), মঈনউল ইসলাম (নেত্রকোনা), মো. শাহরিয়ার (নাটোর), কাজী আবু তাহের (শরীয়তপুর), এ জেড এম নুরুল হক (চাঁপাইনবাবগঞ্জ), মো. মিজানুর রহমান (ময়মনসিংহ), মোহাম্মদ ইলিয়াস হোসেন (চট্টগ্রাম), অঞ্জন চন্দ্র পাল (লক্ষ্মীপুর), এ কে এম মামুনুর রশিদ (রাঙামাটি), মো. আব্দুল আহাদ (সুনামগঞ্জ), মো. কামাল হোসেন (কক্সবাজার), মো. জসিম উদ্দিন (পাবনা), মো. শহিদুল ইসলাম (খাগড়াছড়ি), সরোজ কুমার নাথ (ঝিনাইদহ), মো. ওয়াহিদুজ্জামান (ফেনী), এস এম অজিয়র রহমান (বরিশাল), মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক (ভোলা), মো. মতিউল ইসলাম চৌধুরী (পটুয়াখালী), নাজিয়া শিরিন (নীলফামারী), এস এম আব্দুল কাদের (রাজশাহী), মো. আলী আকবর (মাগুরা), মাহমুদুল কবীর মুরাদ (হবিগঞ্জ), মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী (কিশোরগঞ্জ), সৈয়দা ফারহানা কাউনাইন (নরসিংদী), মোছা. সুলতানা পারভীন (কুড়িগ্রাম), এস এম ফেরদৌস (মানিকগঞ্জ) এবং গোপাল চন্দ্র দাশ (চুয়াডাঙ্গা)।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়