মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেও বিশ্ববাজারে কমলো জ্বালানির দাম
যুক্তরাষ্ট্র-ইরান সামরিক উত্তেজনা অব্যাহত থাকলেও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ স্বাভাবিক থাকায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। সরবরাহে বড় ধরনের বিঘ্ন না ঘটায় তাৎক্ষণিক উদ্বেগ কমলেও সংঘাতের ভবিষ্যৎ গতিপথের দিকে নজর রাখছেন বাজার বিশ্লেষকরা।১১:৩৮ ৩০ জুলাই ২০২৬
দুর্নীতির অভিযোগে দুদকে আরজেএসসির সাবেক নিবন্ধক
আরজেএসসির সাবেক নিবন্ধক মিজানুর রহমান ও তার সাবেক পিএ তাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগের বিষয়ে তাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আর মিজানুর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে চলছে তদন্ত।১০:৩৭ ৩০ জুলাই ২০২৬
ঢাকাসহ ৯ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা
রাজধানী ঢাকাসহ ৯ জেলায় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।০৯:২৯ ৩০ জুলাই ২০২৬
৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, মিয়ানমার বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ এবং মালয়েশিয়ায় থাকা ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। তবে প্রত্যাবাসনের সময়সূচি বা বাস্তবায়ন পদ্ধতি জানানো হয়নি; নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিয়েই এখন মূল প্রশ্ন।০৯:১০ ৩০ জুলাই ২০২৬
মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফর
বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতি, চীন-যুক্তরাষ্ট্র ভারসাম্য এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ মূল্যায়নে তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। সফরকালে তিনি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করবেন এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করবেন।০৮:৫১ ৩০ জুলাই ২০২৬
লালমনিরহাটে বিচারক সংকটে বাড়ছে মামলাজট, ভোগান্তিতে বিচারপ্রার্থী
লালমনিরহাটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তীব্র বিচারক সংকট ও আধুনিক ভবন না থাকায় মামলাজট মারাত্মক আকার ধারণ করেছে। এর ফলে দূরদূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হয়ে বারবার তারিখ নিয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।০৮:৩১ ৩০ জুলাই ২০২৬
বাংলাদেশ ক্রিকেটে রদবদল: সাদা বলের নেতৃত্বে লিটন, টেস্টে বহাল শান্ত
বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্ব কাঠামোতে বড় পরিবর্তনের অংশ হিসেবে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি এই দুই সাদা বলের সংস্করণের নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। অন্যদিকে, লাল বলের টেস্ট সংস্করণে আগের মতোই অধিনায়ক হিসেবে বহাল থাকছেন নাজমুল হোসেন শান্ত।২১:৩৪ ২৯ জুলাই ২০২৬
৫ ব্যাংকের আমানতকারীদের জন্য নতুন স্বস্তি
একীভূত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতকারীরা এখন থেকে চিকিৎসার পাশাপাশি পরিবারের জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক আমানত ফেরতের স্কিম সংশোধন করে অর্থ উত্তোলনের শর্ত আরও শিথিল করেছে।২১:১১ ২৯ জুলাই ২০২৬
ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্প প্রস্তুতি সভায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতকরণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠন, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং লজিস্টিক হাব (এইচএসএ) স্থাপনের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গৃহীত হয়।২০:০৫ ২৯ জুলাই ২০২৬
‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত’
আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে যোগদানের আমন্ত্রণ জানিয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানা যায় এবং নয়াদিল্লি এই সফরে অধীর আগ্রহে অপেক্ষার কথা জানিয়েছে।১৯:৫২ ২৯ জুলাই ২০২৬
শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী
শাপলা চত্বর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গুলশানের বাসা থেকে গ্রেফতার করেছে ডিবি। আত্মসমর্পণের ঘোষণা দেওয়ার আগেই তাকে আটক করা হলো; ২০১৩ সালের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি ৪১ আসামির একজন।১৯:৩৭ ২৯ জুলাই ২০২৬
‘আত্মগোপন করি না, আত্মপ্রকাশ করি’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানার মুখে আগামী সপ্তাহের রোববার বা সোমবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। বুধবার ঢাকার আদালতে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাজিরা শেষে গণমাধ্যমকে তিনি এই কথা জানান।১৯:২২ ২৯ জুলাই ২০২৬
এবার বিশ্বকাপ বর্জনের হুমকি ইউরোপের দেশগুলোর
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এবং ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার মধ্যে নতুন করে চরম সংঘাতের আবহ তৈরি হয়েছে। ফিফার একটি সুদূরপ্রসারী ও উচ্চাভিলাষী বাণিজ্যিক পরিকল্পনাকে কেন্দ্র করে
১৮:৪৪ ২৯ জুলাই ২০২৬
হঠাৎ ভিসা বাতিলে আমিরাতে অনিশ্চয়তায় বাংলাদেশিরা
সংযুক্ত আরব আমিরাতে হঠাৎ করে বাংলাদেশি কর্মীদের ভিসা বাতিলের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মধ্যে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেকের ভিসা ক্যানসেল দেখাচ্ছে, ফলে দেশে ছুটিতে থাকা কর্মীরা ফিরতে পারছেন না এবং অনেকে পড়েছেন অনিশ্চয়তায়।১৮:১৩ ২৯ জুলাই ২০২৬
শিল্পের গ্যাস সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আশ্বাস
শিল্পখাতে চলমান গ্যাস সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্ধ ও ক্ষতিগ্রস্ত কারখানার তথ্য সংগ্রহ করে উৎপাদন স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।১৭:১৯ ২৯ জুলাই ২০২৬
ডেঙ্গুতে ঝরল আরও ৩ প্রাণ, নতুন আক্রান্ত ৫৩৪
২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ও ৫৩৪ জন আক্রান্ত হয়েছেন। বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ায় চলতি বছরে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।১৬:৫৯ ২৯ জুলাই ২০২৬
হামে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩১
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যুতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রাণহানি বেড়ে ৮৩১ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে ১ হাজার ৭৫ জন আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞরা টিকাদান জোরদার ও দ্রুত চিকিৎসা নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়েছেন।১৬:৩৮ ২৯ জুলাই ২০২৬
পেপ্যাল সেবা চালুর পথ খুললো বাংলাদেশ ব্যাংক
দেশের ব্যাংকগুলো বিদেশি ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান, অনলাইন পেমেন্ট গেটওয়ে, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অন্যান্য বৈধ আন্তর্জাতিক পেমেন্ট সমাধান প্রদানকারীদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে সেবা দিতে পারবে১৬:৩১ ২৯ জুলাই ২০২৬
‘চাঁদাবাজি নয়, রাজনৈতিক ষড়যন্ত্রেই ইউসুফ খুন’
মিরপুরে যুবদল কর্মী ইউসুফ হত্যা ও হামলার পেছনে চাঁদাবাজি নয়, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থিতাকে কেন্দ্র করে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল বলে দাবি করেছেন কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবু।১৬:২৩ ২৯ জুলাই ২০২৬
প্রকাশ্যে আরও দুই বিক্ষোভকারীর ফাঁসি দিলো ইরান
ইসফাহানের আলিখানি স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আরও দুই ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোর আপত্তি সত্ত্বেও বহুল আলোচিত এ মামলায় এ পর্যন্ত চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হলো।১৫:৫২ ২৯ জুলাই ২০২৬
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেফতার
এর আগে, চট্টগ্রাম নগরে ২ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে প্রকাশ্য দিন-দুপুরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া যায়। এসময় ওই প্রতিষ্ঠান থেকে মোবাইল ও ল্যাবটবও নিয়ে যায় দুষ্কৃতিকারীরা১৫:১২ ২৯ জুলাই ২০২৬
ইসিকে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার
তিনি আরও বলেন, রাজনৈতিক বিবেচনায় যাদের জনপ্রতিনিধির পদে বসানো হয়েছে, তাদের সংশ্লিষ্ট পদে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করারও দাবি জানানো হয়েছে।১৫:০১ ২৯ জুলাই ২০২৬
সাবেক রাষ্ট্রপতির গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী গোষ্ঠীর মাধ্যমে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তনের পর ব্যাংকটির সুশাসন, আর্থিক স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা শেয়ার কেলেঙ্কারি, ব্যাংক দখল ও আর্থিক অনিয়মের অভিযোগে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধেও তদন্ত, গ্রেফতার ও বিচার দাবি করেন।১৪:৩৯ ২৯ জুলাই ২০২৬
নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
এর আগে, কয়েকজন আবেদনকারীর ক্ষেত্রে হাইকোর্ট রায় দিয়ে বলেন, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না।১৪:১৬ ২৯ জুলাই ২০২৬
























