স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০১, ২৯ জুলাই ২০২৬

ইসিকে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার

ইসিকে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।  ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

তিনি  বলেছেন, স্বাধীনভাবে দয়িত্ব পালন করতে পারছে না, চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি আমরা। 

বুধবার (২৯ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আদালতের রায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকায় দলটির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে জামায়াত।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিবেচনায় যাদের জনপ্রতিনিধির পদে বসানো হয়েছে, তাদের সংশ্লিষ্ট পদে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করারও দাবি জানানো হয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে দলটি। এ বিষয়ে কমিশন বিষয়টি আলোচনার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

এ ছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবিও জানানো হয়েছে। মিয়া গোলাম পরওয়ারের দাবি, অতীতে বিএনপির পক্ষে দায়িত্ব পালনের অভিযোগ থাকায় তাকে নির্বাচন কমিশনে রাখা হলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়