সৌদি প্রবাসীদের জন্য কনস্যুলেটের কড়া সতর্কতা
সৌদি আরবে আইন মেনে চলা ও আইনি জটিলতা এড়াতে প্রবাসী বাংলাদেশিদের জন্য একাধিক বিষয়ে সতর্কতা জারি করেছে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট। সামাজিক যোগাযোগমাধ্যম, ইকামার ব্যবহার, কাগজপত্রে স্বাক্ষর, কর্মস্থল পরিবর্তন, আর্থিক লেনদেন ও অনুমতিবিহীন কর্মকাণ্ডে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।