News Bangladesh

প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে আবার আন্দোলনের হুঁশিয়ারি সিজিপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার বন্ধের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে মোদি সরকারকে আল্টিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মঙ্গলবারের মধ্যে দাবি না মানলে দেশজুড়ে নতুন করে কঠোর আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছে সংগঠনটি।

২১:১৮ ২৭ জুলাই ২০২৬

গ্যাস সংকট স্বাভাবিক হতে আরও ১০-১৫ দিন লাগবে: জ্বালানিমন্ত্রী

এফএসআরইউতে অগ্নিকাণ্ডের কারণে এলএনজি খালাস ব্যাহত হওয়ায় দেশের গ্যাস সংকট স্বাভাবিক হতে আরও ১০-১৫ দিন লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়া, আমদানিনির্ভরতা বৃদ্ধি এবং জ্বালানি ব্যয়ের চাপের কারণে আগামী বছরগুলোতেও গ্যাস সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি।

২০:৪৮ ২৭ জুলাই ২০২৬

৯৩ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন ইউনিটে পদায়ন

বাংলাদেশ পুলিশের ৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বিভিন্ন ইউনিট ও মহানগর পুলিশে পদায়ন করা হয়েছে। বাস্তব প্রশিক্ষণ সফলভাবে শেষ হওয়ার পর তারা নতুন কর্মস্থলে যোগদান করবেন।

২০:১৫ ২৭ জুলাই ২০২৬

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩ অনুযায়ী প্রখ্যাত অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। দায়িত্ব পালনকালে তিনি গ্রেড-১-এর সুবিধা পাবেন, গবেষণাকাজ চালিয়ে যাবেন এবং অন্য কোনো বেতনভুক্ত চাকরিতে যুক্ত থাকতে পারবেন না।

১৯:৫৬ ২৭ জুলাই ২০২৬

ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে ৫৪৬

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৩,৬৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪৪ জনের প্রাণহানি ঘটেছে। জুন ও জুলাই মাসে অস্বাভাবিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মশাবাহিত এই রোগটির বিস্তার রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন।

১৯:৪৭ ২৭ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্য ছাপিয়ে নতুন অঞ্চলে ছড়াচ্ছে ইরান যুদ্ধ

টানা ১৩ দিনের হামলার পর যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক অভিযান স্থগিত রাখলেও সংঘাত ছড়িয়ে পড়েছে নতুন ফ্রন্টে। ইয়েমেনে হুতিদের সৌদি তেল স্থাপনায় হামলা ও কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার অভিযোগে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও জটিল ও বিস্তৃত আকার নিয়েছে।

১৯:৩২ ২৭ জুলাই ২০২৬

‘শিশুদের সংবাদই হোক শিরোনাম’

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তাদের সংবাদকে গণমাধ্যমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ ও দক্ষ নাগরিক হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তুলতে আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করেন।

১৮:৪৪ ২৭ জুলাই ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিব এবং জনসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ১০ আগষ্ট ২০২৬ তারিখে সারা বাংলাদেশে একযোগে প্রকাশ করা হবে। ফলাফল প্রাপ্তির নিয়মাবলি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে

১৮:৩০ ২৭ জুলাই ২০২৬

দেশের ২৬টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, হাইকোর্টে রিট

ইএসডিওর গবেষণায় দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হওয়ার দাবির ঘটনায় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিএসটিআই ও ভোক্তা অধিকার অধিদপ্তরকে বিবাদী করা হয়েছে; তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পণ্য বাজার থেকে প্রত্যাহারেরও দাবি জানানো হবে।

১৮:২৯ ২৭ জুলাই ২০২৬

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়াল সরকার

সরকার বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ও আর্থিক অনুদানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। সংশোধিত এই নতুন আর্থিক হার আগামী ২০২৬ সালের ১ জুলাই থেকে দেশব্যাপী কার্যকর হবে।

১৭:৪৮ ২৭ জুলাই ২০২৬

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল, মানতে হবে ৩ শর্ত

গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় হাসপাতালটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। ওই তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে লাইসেন্স বাতিলের আদেশ

১৭:৪৭ ২৭ জুলাই ২০২৬

হামের উপসর্গে দেশে আরও ৫ মৃত্যু, মোট ৮২৫

এছাড়া ২৪ ঘণ্টায় ৯৯২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৪ হাজার ৭৪৫ জনে

১৭:১৯ ২৭ জুলাই ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ

মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে বয়লার বিস্ফোরণের কারণে সৃষ্ট তীব্র গ্যাস সংকট আগামী সপ্তাহের মধ্যে কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। পাশাপাশি, আকস্মিক এই দুর্ভোগের জন্য সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।

১৬:৪৫ ২৭ জুলাই ২০২৬

নিরাপত্তা ছাড়া বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে দেশি-বিদেশি নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয়। চট্টগ্রামের সিইআইজেড প্রকল্প ঘিরে সরকার জিরো টলারেন্স নীতিতে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনার কথাও তুলে ধরেছেন।

১৬:২৭ ২৭ জুলাই ২০২৬

নবম শ্রেণির রেজিস্ট্রেশন নিয়ে জরুরি নির্দেশনা

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের বিস্তারিত সময়সূচি ও জরুরি নির্দেশনা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ আগস্ট থেকে

১৬:১৩ ২৭ জুলাই ২০২৬

নির্যাতনের অভিযোগে আশিয়ান চেয়ারম্যানের বিরুদ্ধে অভিনেত্রীর মামলা

বিজ্ঞাপনের চুক্তির প্রলোভন দেখিয়ে হাসপাতালে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা করেছেন অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন নজরুল; পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১৫:৫০ ২৭ জুলাই ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ১০ আগস্ট

মাউশি জানিয়েছে, ওই দিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

১৫:০২ ২৭ জুলাই ২০২৬

আপাতত বন্ধ হচ্ছে না সিএনজি স্টেশন, ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার

এর আগে গত ২১ জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধি, স্বয়ংক্রিয় কমিশন সমন্বয়সহ চার দফা দাবি তুলে ধরে সংগঠনটি।

১৪:৪৫ ২৭ জুলাই ২০২৬

শ্রমবাজার নিয়ে আলোচনা কর‍তে মালয়েশিয়ার যাচ্ছেন প্রবাসীকল্যাণমন্ত্রী

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ এই জনশক্তির বাজার পুনরায় উন্মুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে গত এপ্রিলে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন মালয়েশিয়া সফর করেন।

১৪:১৩ ২৭ জুলাই ২০২৬

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়।

১৩:৪২ ২৭ জুলাই ২০২৬

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

বিএনপিকে নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আর জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না, সে বিষয়ে মূল্যায়ন তাদের দলের নেতারাই করবেন।

১৩:১৩ ২৭ জুলাই ২০২৬

সেলফি ভিডিও দিয়েই লগইন করা যাবে গুগল অ্যাকাউন্ট

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট জানিয়েছে, ফিচারটি বায়োমেট্রিক নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে নিজের ব্যবহৃত ফোন বা কম্পিউটার কাছে না থাকলে কিংবা অ্যাকাউন্টে প্রবেশের অন্য কোনো উপায় না থাকলে এটি কার্যকর বিকল্প হিসেবে কাজ করবে।

১২:৪২ ২৭ জুলাই ২০২৬

গ্যাস খুঁজতে কেনা হচ্ছে আরও দুটি আধুনিক রিগ

পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২ হাজার হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন একটি রিগ কেনার প্রস্তাব বর্তমানে মূল্যায়ন পর্যায়ে রয়েছে। এছাড়া ১ হাজার ৫০০ হর্সপাওয়ার ক্ষমতার আরও একটি রিগ সংগ্রহের জন্য বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হচ্ছে। ডিপিপি চূড়ান্ত হওয়ার পর অনুমোদনের জন্য তা পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।

১২:১২ ২৭ জুলাই ২০২৬

শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ -এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

১১:৪২ ২৭ জুলাই ২০২৬