স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০২, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ১৮:৩১, ২৭ জুলাই ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ১০ আগস্ট

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ১০ আগস্ট

ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. আব্দুল খালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য আগামী ১০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে।

মাউশি জানিয়েছে, ওই দিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

আরও পড়ুন: তিন সপ্তাহ পর চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

চলতি বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়