সোহরাওয়ার্দীতে ধর্মের আড়ালে রাজীব শাহর মাদক কারবার
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ভবঘুরে রাজীব শাহকে ঘিরে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে অর্থ সংগ্রহ এবং মাদক কারবারের অভিযোগ উঠেছে, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। সরকারি জমিতে অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ, মসজিদ তৈরির উদ্যোগ ও বিতর্কিত কর্মকাণ্ডের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।১৪:৫১ ২৬ জুলাই ২০২৬
‘সাবেক রাষ্ট্রপতির আইনি সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার’
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবিতে সরকারের আমলে নেওয়ার মতো কোনো আইনি ভিত্তি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন সব প্রাপ্য সুযোগ-সুবিধা ও নির্ধারিত নিরাপত্তা পাবেন।১৪:৩২ ২৬ জুলাই ২০২৬
বার্লিন প্রাইড প্যারেডে গাড়ি হামলা: নিহত ১, আহত ১৭
জার্মানির রাজধানী বার্লিনে এলজিবিটিকিউ প্রাইড উৎসবে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর উৎসব বাতিল করা হয়েছে; ইসলামপন্থী সংশ্লিষ্টতার সন্দেহে শনাক্ত এক পলাতককে ধরতে জার্মানিজুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।১৪:১৯ ২৬ জুলাই ২০২৬
একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জন অভিযুক্ত
২০১৮ সালে টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন। দীর্ঘ তদন্ত শেষে দাখিল হওয়া এ প্রতিবেদন মামলাটির বিচারিক কার্যক্রমকে নতুন ধাপে নিয়ে গেল।১৩:৫৮ ২৬ জুলাই ২০২৬
‘পদোন্নতিতে যোগ্যতাই একমাত্র মানদণ্ড, রাজনৈতিক বিবেচনা নয়’
সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, বরং যোগ্যতা, পেশাগত দক্ষতা, নেতৃত্ব, সততা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধনকালে তিনি বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক পদোন্নতি প্রক্রিয়াই একটি পেশাদার সেনাবাহিনী গঠনের প্রধান ভিত্তি।১৩:১৪ ২৬ জুলাই ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মসূচিতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান হাফিজ উদ্দিন আহমদ। পরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওনা হন।১২:৩৮ ২৬ জুলাই ২০২৬
ছাত্র আন্দোলনে সংহতি, অতঃপর সোয়াইন ফ্লু আক্রান্ত শাবানা আজমি
ছাত্র আন্দোলনে প্রকাশ্যে সংহতি জানিয়ে আলোচনায় আসা বলিউড অভিনেত্রী শাবানা আজমি এবার সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে চিকিৎসকদের পরামর্শে আইসোলেশনে রয়েছেন। অসুস্থতার কারণে তিনি আন্দোলনের পরবর্তী কর্মসূচিতে অংশ নিতে না পারলেও শিক্ষার্থীদের প্রতি নিজের সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন।১২:১২ ২৬ জুলাই ২০২৬
‘তেলাপোকাদের’ সহায়তাকারীর বাড়িতে পুলিশের অভিযান
দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের পানি ও খাবার বিতরণ করায় মোহাম্মদ জুনায়েদের বাড়িতে পুলিশের অভিযানের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে দমন-পীড়নের অভিযোগ তুলেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি), যা ভারতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।১১:৩৪ ২৬ জুলাই ২০২৬
‘উৎপাদন ও বিনিয়োগে বড় ধাক্কা গ্যাস সংকট’
দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাত অর্থ, গ্যাস ও নিরাপত্তা সংকটে চরম চাপে রয়েছে বলে জানিয়েছেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি শিল্পের টেকসই উন্নয়ন, মূল্য সংযোজন বৃদ্ধি এবং সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংগঠনের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়েছেন।০৯:৫২ ২৬ জুলাই ২০২৬
এলএনজি টার্মিনাল বন্ধে গ্যাস সংকট, অনিশ্চিত সরবরাহ
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) চার দিনেও সচল না হওয়ায় দেশজুড়ে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। ত্রুটির কারণ ও মেরামত শেষের সময় জানাতে পারেনি পেট্রোবাংলা; শিল্প, সিএনজি ও আবাসিক খাতে সরবরাহ ব্যাহত হয়ে ভোগান্তি বাড়ছে।০৯:২৬ ২৬ জুলাই ২০২৬
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নতুন ধাক্কা
মার্কিন-ইরান সংঘাত ও লোহিত সাগরে হুথি হামলার জেরে বিশ্ববাজারে ফের অস্থিরতা তৈরি হয়েছে; ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম আবার ১০০ ডলার ছাড়িয়েছে। জ্বালানি সরবরাহে ঝুঁকি, কমে আসা বৈশ্বিক তেলের মজুত এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে নতুন সংকটের আশঙ্কা বাড়িয়েছে।০৮:৩৭ ২৬ জুলাই ২০২৬
ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯, মৃত্যু ১
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৪৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, ঢাকা দক্ষিণ২০:১২ ২৫ জুলাই ২০২৬
সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারি সুধা সদনের একটি পরিত্যক্ত কক্ষে অজ্ঞাত এক যুবক গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে৷ পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি২০:০৫ ২৫ জুলাই ২০২৬
আন্দোলন প্রত্যাহার করলো ককরোচ জনতা পার্টি
সরকারের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর সিজেপির প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান। যৌথ সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা উপস্থিত ছিলেন১৯:১৩ ২৫ জুলাই ২০২৬
৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ
দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার কেন করা হবে না—এ বিষয়ে গত ২২ জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা দিতে ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়েছিল১৮:২৩ ২৫ জুলাই ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৬ প্রাণহানি, আক্রান্ত ৬৯১
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭২১টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮১৬টি শিশু মারা গেছে১৭:৫০ ২৫ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগেই আন্দোলন শেষ নয়: অভিজিৎ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি তাদের দাবির একটি স্ট্যাটাস চার্ট প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পূরণ হলেও বাকি তিনটি দাবি এখনো ঝুলে আছে১৭:২৩ ২৫ জুলাই ২০২৬
এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর চট্টগ্রাম শিক্ষা বোর্ড ব্যতীত অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র ও যুক্তিবিদ্যা ১ম পত্র, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট১৫:৫৩ ২৫ জুলাই ২০২৬
পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
ধর্মেন্দ্র প্রধান ইতোমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছে। এর মধ্য দিয়ে আন্দোলনকারীদের তিনটি দাবির সবগুলোই পূরণ করল নরেন্দ্র মোদীর সরকার১৫:৪৪ ২৫ জুলাই ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
নেতারা বলেন, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে জাতীয় সংসদে খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বিরোধী দলের ভূমিকা পালন করবেন বলেও জানানো হয়।১৪:৫৮ ২৫ জুলাই ২০২৬
টানা বৃষ্টিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
পাইকারি বাজারেও বেড়েছে দাম। বর্তমানে প্রতি পাল্লা (৫ কেজি) ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়, যা গত সপ্তাহেও ছিল ২০০ থেকে ২২০ টাকার মধ্যে।১৪:৩০ ২৫ জুলাই ২০২৬
১০ লাখ টাকায় ‘মাদকের চালান’ ছেড়ে দেয়ায় ৪ পুলিশ কর্মকর্তা ক্লোজড
জব্দকৃত আলামত থানায় না নিয়ে কৌশল বদলে কয়েক কিলোমিটার দূরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে বৈঠক করে রফাদফা করে দর কষাকষির এক পর্যায়ে ১০ লাখ টাকায় এ চালান ছেড়ে দেন পুলিশ অফিসাররা৷ তবে বৈঠকের স্থানের সিসিটিভি ফুটেজ থেকে বিষয়টি জানাজানি হয়১৪:০৬ ২৫ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি পদে কে হবেন, সিদ্ধান্ত নেবে দলের উচ্চপর্যায়: রিজভী
রিজভী বলেন, পদত্যাগ করা রাষ্ট্রপতির বিচার দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান তাদের নিজস্ব দলীয় সিদ্ধান্তের বিষয়।১৩:৫৬ ২৫ জুলাই ২০২৬
স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে। এ খাতকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এর উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।১৩:২৮ ২৫ জুলাই ২০২৬
























