রাষ্ট্রপতি পদে কে হবেন, সিদ্ধান্ত নেবে দলের উচ্চপর্যায়: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে বিএনপির উচ্চপর্যায়ের নেতৃত্ব সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, পদত্যাগ করা রাষ্ট্রপতির বিচার দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান তাদের নিজস্ব দলীয় সিদ্ধান্তের বিষয়।
তিনি আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানরা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: বিয়ের প্রলোভনে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার
এ সময় তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলের বিভিন্ন পর্যায়ে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








