পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
ছবি: সংগৃহীত
প্রশ্নফাঁস কেলেঙ্কারির জেরে এক মাসের বেশি সময় ধরে চলা ছাত্রবিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের তৃতীয় দফা বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে শনিবার (২৫ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে, ধর্মেন্দ্র প্রধান ইতোমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছে। এর মধ্য দিয়ে আন্দোলনকারীদের তিনটি দাবির সবগুলোই পূরণ করল নরেন্দ্র মোদীর সরকার।
আরও পড়ুন: মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রাভনীত সিং বিট্টু
ধর্মেন্দ্র প্রধান বলেন, আমি দেশের তরুণদের আকাঙ্ক্ষা, অনুভূতি এবং ন্যায্য প্রত্যাশার প্রতি গভীর শ্রদ্ধা রাখি। ভারতের তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করা আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনের নৈতিক সংকল্প। দূরদর্শী নেতৃত্বের অধীনে দেশসেবার সুযোগ দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নিউজবাংলাদেশ.কম/এনডি








