স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
বর্তমান সরকার স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং রোবোটিকস সামিট-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে। এ খাতকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এর উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
আরও পড়ুন: সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই হবে রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী
এ সময় প্রধানমন্ত্রী জানান, চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পে ব্যবহৃত সব ধরনের কাঁচামালের ওপর আরোপিত সব শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এ খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








