News Bangladesh

ইরানে স্কুলে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৫৭

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত হাফ ডজন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনায় হামলার এই তথ্য নিশ্চিত করেছে

১৯:১৬ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

এখনও খোলেনি পাবনার দাদী-নাতনী হত্যার রহস্যের জট

নিহতের স্বজন, প্রতিবেশী, এলাকাবাসী কেউ বলতে পারছে না, তাদের হত্যার কারণ। সবার একই কথা, তাদের সাথে কারো কোনো শত্রুতা বা বিরোধ কখনও দেখা যায়নি বা শোনা যায়নি। কে এমন কাজ করতে পারে-বিশ্বাসই করতে পারছেন না কেউ। জামিলার সাথে কারো কোনো সম্পর্ক বা তাকে কোনো বখাটে উৎপাত করতো এমন অভিযোগও জানা নেই তাদের।

১৭:৪৬ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: আইআরজিসি

এক বিবৃতিতে তারা বলেছে, আপনারা যতদূর সম্ভব পরিস্থিতি শান্ত থাকতে, সামর্থ্য থাকলে নিরাপদবোধ করেন এমন অন্য কোনো স্থান বা শহরে চলে যান

১৭:৩৬ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেছেন, “মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে

১৭:২৯ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

তেহরানে হামলার পর ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

এতে আরও বলা হয়, বর্তমানে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত করতে কাজ করছে এবং প্রয়োজনে পাল্টা আঘাতের মাধ্যমে তা নিষ্ক্রিয় করার প্রস্তুতি রয়েছে। তবে প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নির্ভুল নয় উল্লেখ করে জনগণকে নিরাপদ স্থানে অবস্থান ও সংশ্লিষ্ট নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

১৫:৫২ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আত্মহত্যা করেছেন অভিনেতা যাহের আলভীর স্ত্রী

আলভী জানান, তিনি বর্তমানে নাটকের শুটিংয়ে নেপাল-এ অবস্থান করছেন। তিনি বলেন, ‘কি কারণে ইকরা আত্মহত্যা করেছে ঠিক জানি না। খবরটি পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছি। আমার একমাত্র সন্তানের জন্য চিন্তা হচ্ছে।’

১৫:২৮ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

কর্মকর্তা-কর্মাচারীরাও সরকারের অংশ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, `বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। সরকার তখনই ভালো করবে যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন।`

১৪:৫৮ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

দুর্নীতি করলে চাকরি যাবে, হবে মামলাও: আইনমন্ত্রী

আইনমন্ত্রী বলেন, সংবিধানে উল্লেখিত ১৩৩টি বিল ও সংশ্লিষ্ট অধ্যাদেশ বাস্তবায়নে সরকার কাজ করছে এবং পর্যায়ক্রমে সেগুলো কার্যকর করা হবে।

১৪:২১ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধান্ত পরিবর্তন, কবি মোহন রায়হানকে পুরস্কার দিচ্ছে বাংলা একাডেমি

পর্যালোচনার পর প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে, আগামী ২ মার্চ সোমবার সকাল ১১টায় বাংলা একাডেমিতে কবি মোহন রায়হানকে পদক প্রদান করা হবে।

১৩:৫৯ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইরানে ইসরায়েলের হামলা শুরু

যুদ্ধের ভয়াবহতা এবং পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল সরকার দেশজুড়ে তাৎক্ষণিক ও অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় তারা যেকোনো স্তরের সামরিক শক্তি প্রয়োগে দ্বিধা করবে না।

১৩:৩১ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ঈদে ভাড়া বাড়ালেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

মন্ত্রী বলেন, আমরা আশা করি ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। যেসব জায়গায় যানজট বা ব্যত্যয় ঘটতে পারে, সেখানে যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে।

১৩:০৫ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

কলকাতায় মারা গেলেন আ. লীগের সাবেক এমপি জোয়াহেরুল

হাসপাতাল সূত্রে জানিয়েছে, মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন এবং অসুস্থতার খবর পেয়ে তার মেয়ে বিদেশ থেকে কলকাতায় আসেন।

১২:৪০ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী এই সভায় অধীনস্থ দপ্তরের প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।

১২:২৫ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

বাজারে ফের বাড়লো সোনার দাম

এর আগে গত ২১ ও ২৩ ফেব্রুয়ারি তিন দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম মোট ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ানো হয়েছিল। নতুন হিসাব অনুযায়ী, প্রতিটি ক্যারেটের দাম হয়েছে: ২২ ক্যারেট: ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা (৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি), ২১ ক্যারেট: ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা (৪ হাজার ১৯৯ টাকা বৃদ্ধি), ১৮ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকা (৩ হাজার ৫৫৭ টাকা বৃদ্ধি), সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা (২ হাজার ৯১৫ টাকা বৃদ্ধি)।

১১:৫৬ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

পাবনায় দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ‍, ২ জনের মরদেহ উদ্ধার

স্থানীয়রা জানান, মধ্যরাতে হঠাৎ কান্নার আওয়াজ শুনে রাস্তায় বের হন। পরে কান্না থেমে গেলে তারা বাড়িতে ফিরে যান। শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। পরে জামিলাকে খোঁজার এক পর্যায়ে সরিষার ক্ষেতে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় মেয়েটির বাবা ঢাকায় অন্য মেয়ের বাড়িতে ছিলেন।

১১:২৬ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘ ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। আসন্ন ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা নিয়ে সৌদি আরব সফরে ওআইসিভুক্ত বিভিন্ন দেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

১১:০২ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

সাকিবের দেশে ফেরা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার

এ প্রসঙ্গে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কথা বলেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ)-এর ইফতার অনুষ্ঠানে তিনি জানান, সাকিবের বিষয়ে ক্রিকেট বোর্ডের করণীয় সম্পন্ন করা হয়েছে।

১০:৩৬ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

বলিভিয়ায় সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১৫

বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস জানান, সেনাবাহিনী পরিচালিত বিমানটি পূর্বাঞ্চলীয় শহর সান্তাক্রুজ থেকে নতুন ছাপানো নোট নিয়ে এল আলতো বিমানবন্দরে যাচ্ছিল। রানওয়ের কাছাকাছি পৌঁছে কারিগরি ত্রুটি বা অন্য কোনো কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিমানটিতে আগুন ধরে যায়।

১০:০৮ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ

নিষেধাজ্ঞাকালে চাঁদপুরের নিবন্ধিত ৩৯ হাজার ৪০০ জেলেকে চার কিস্তিতে মোট ১৬০ কেজি করে ভিজিএফ চাল দেওয়া হবে। তবে আইন অমান্য করে মাছ ধরতে গিয়ে ধরা পড়লে কমপক্ষে এক থেকে দুই বছর কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

০৯:৩৬ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের ইফতারে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন সরকারপ্রধান। এরপর বিকেলে তিনি জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন।

০৯:১৪ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফিলিস্তিনি ভূমি দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধভাবে সংযুক্ত করার লক্ষ্যে ইসরায়েল সরকারের সাম্প্রতিক ভূমি-সংক্রান্ত নতুন আইনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের অধিকার হরণের এক নতুন

২১:৫৮ ২৭ ফেব্রুয়ারি ২০২৬

‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায় সরকার’

স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে তিনি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনার কথা উল্লেখ করেন।

২১:৫০ ২৭ ফেব্রুয়ারি ২০২৬

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে জনজীবনে ফিরছে স্বস্তি

মোহাম্মদপুর ও আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযানে চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীরা আটক। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও স্বস্তি ফিরে এসেছে।

২১:৩৮ ২৭ ফেব্রুয়ারি ২০২৬

অবশেষে জানা গেল পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

জ্যোতির্বিজ্ঞানের হিসাবে এবার ৩০ রোজা হওয়ার সম্ভাবনা থাকায় বাংলাদেশে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ১৯ মার্চ সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

২১:২২ ২৭ ফেব্রুয়ারি ২০২৬