News Bangladesh

করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভ-সংঘর্ষে নিহত অন্তত ৯

দেশটির গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমন্বিত হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের ঘটনায় রবিবার সকালে করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীরা জড়ো হন

১৭:২১ ১ মার্চ ২০২৬

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

মন্ত্রী বলেন, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ রয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। পরিকল্পনার বিষয়টি এখন প্রকাশ করতে চাই না। তবে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

১৬:৫৭ ১ মার্চ ২০২৬

ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সেনাপ্রধানের মৃত্যু, নিশ্চিত করলো তেহরান

এর আগে শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। ওইদিনই দেশটির প্রতিরক্ষা বিভাগের আরও দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হন। তারা হলেন ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌর এবং প্রতিরক্ষা উপদেষ্টা আলী শামখানি।

১৬:৩৩ ১ মার্চ ২০২৬

হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী

এদিকে, অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান বলেন, মন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে নির্দিষ্টভাবে কী কারণে ভর্তি হয়েছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

১৬:১০ ১ মার্চ ২০২৬

‘কিং’ সিনেমায় নতুন চমক দেখাবেন শাহরুখ খান

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শচীন জানান, ‘কিং’ সিনেমায় শাহরুখ খানকে একেবারে নতুন রূপে আবিষ্কার করবেন দর্শক। তার লুক থেকে শুরু করে চরিত্রের ধরন; সবকিছুতেই থাকবে বড় পরিবর্তনের ছাপ। শচীনের মতে, দর্শক এমন কিছু বিষয়ে শাহরুখকে পারফর্ম করতে দেখবেন যা সাধারণ ধারণার বাইরে।

১৫:৪৭ ১ মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান, তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা

ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করেছে। বিশ্বের জ্বালানি সরবরাহে এই প্রণালির গুরুত্বের কারণে তেলের দাম দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে।

১৫:৩৮ ১ মার্চ ২০২৬

সিডনিতে চীনের বিপক্ষে সাবিনাদের অগ্নিপরীক্ষা

বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপে চীনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামতে যাচ্ছে। টিম ম্যানেজমেন্ট পুরো টুর্নামেন্টকে আন্তর্জাতিক মঞ্চে মেয়েদের পরিচয় প্রমাণের সুযোগ হিসেবে দেখছে।

১৫:২২ ১ মার্চ ২০২৬

ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা, নিহত বেড়ে ১৪৮

উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা নাটকীয়ভাবে ভেস্তে যাওয়ার জেরে ইরানের ওপর স্মরণকালের ভয়াবহতম ও আকস্মিক আকাশপথের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর থেকে শুরু হওয়া এ যৌথ সামরিক অভিযানে এখন পর্যন্ত ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

১৫:১৪ ১ মার্চ ২০২৬

করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৯

করাচিতে মার্কিন কনস্যুলেট অভিমুখে বিক্ষোভে পুলিশ ও বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে ৯ জন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু ও হামলার প্রতিবাদে উত্তাল এম টি খান রোডে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে।

১৫:১১ ১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

বৈঠক সূত্রে জানা  গেছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের যথাযথ দেখভাল

১৪:৫৮ ১ মার্চ ২০২৬

কুয়েতে বাজছে সাইরেন, দুবাইয়ে বিস্ফোরণের শব্দ

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিসহ ইসরাইলের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে; দুবাইয়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কুয়েতজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে, জরুরি অবস্থা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে সরকার।

১৪:৫০ ১ মার্চ ২০২৬

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে ঢাকা ও চট্টগ্রাম থেকে ৫৪টি ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ১০ হাজার প্রবাসী যাত্রী। আকাশসীমা সংক্রান্ত জটিলতায় এই স্থবিরতা তৈরি হলেও আজ থেকে বিমান ও ইউএস-বাংলা কয়েকটি রুটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু করেছে।

১৪:২১ ১ মার্চ ২০২৬

‘ঈদের পর সিটি করপোরেশন নির্বাচন’

রমজানের ঈদের পর পর্যায়ক্রমে সারা বছর ধরে সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন ইসি আব্দুর রহমানেল মাসউদ। একইসঙ্গে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।

১৩:৫৯ ১ মার্চ ২০২৬

ঢাকার ভূমিকম্প ঝুঁকি মোকাবিলা জোরদার করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও খোলা জায়গা চিহ্নিতকরণের পাশাপাশি আধুনিক সরঞ্জাম কেনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভবনের নিরাপত্তা নিশ্চিতে কঠোরভাবে বিল্ডিং কোড অনুসরণ এবং দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা ডাকার তাগিদ দেওয়া হয়েছে।

১৩:৪১ ১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় গভীর উদ্বেগ বাংলাদেশের

মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও সংঘাতের তীব্রতার প্রেক্ষাপটে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক পদক্ষেপ ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করা হয়েছে।

১৩:০৮ ১ মার্চ ২০২৬

দুবাইয়ের ফাইভ-স্টার হোটেলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, আহত ৪

যুক্তরাষ্ট্রের `অপারেশন এপিক ফিউরি`র জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের পাল্টা হামলায় দুবাইয়ের পাম জুমেইরাহসহ বাহরাইন ও কুয়েতের কৌশলগত স্থাপনাগুলো এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুবাইয়ের অভিজাত হোটেলে ক্ষেপণাস্ত্র আঘাত ও বিমানবন্দরে ড্রোন হামলায় হতাহতের ঘটনায় পুরো অঞ্চলে চরম নিরাপত্তাহীনতা ও আকাশপথ বন্ধ হওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

১২:০৭ ১ মার্চ ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারে আহত ৮

কাতারে ৬৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান, যার মধ্যে ধ্বংসাবশেষে অন্তত ৮ নাগরিক আহত। কাতারের বিমান প্রতিরক্ষা হামলা প্রতিহত করেছে; সরকার সতর্কতা জারি করে নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে।

১১:২২ ১ মার্চ ২০২৬

খামেনির মৃত্যুতে তেহরানের রাজপথে মানুষের ঢল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। দেশের বিভিন্ন শহরে প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে লাখো মানুষ রাস্তায় নেমেছে।

১০:৫৩ ১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: ৬ দেশের প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের জেরে ৬ দেশে অবস্থানরত প্রবাসীদের সামরিক স্থাপনা এড়িয়ে চলাসহ বিশেষ নিরাপত্তা সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নথিপত্র ও খাদ্যদ্রব্য সাথে রাখা এবং যেকোনো সহায়তার জন্য সংশ্লিষ্ট দেশের হটলাইন নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

১০:১৯ ১ মার্চ ২০২৬

ইরানের ড্রোন হামলায় কুয়েতে ৩ বাংলাদেশি আহত

ইরানে ইসরায়েল-মার্কিন হামলায় ২০১ জন নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে, যার প্রভাবে কুয়েত বিমানবন্দরে ৩ বাংলাদেশি আহত ও ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কুয়েত, কাতারসহ চার দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং প্রবাসীদের নিরাপদ স্থানে থাকার জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

০৯:৪৯ ১ মার্চ ২০২৬

হামলায় ইরানে সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। এ ঘটনায় দেশজুড়ে নিরাপত্তা জোরদার করে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান।

০৯:০৩ ১ মার্চ ২০২৬

‘মানুষ অনেক প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে’

আজ আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে, আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আল্লাহতাআলা দেবেন

১৯:২১ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইরানে স্কুলে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৫৭

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত হাফ ডজন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনায় হামলার এই তথ্য নিশ্চিত করেছে

১৯:১৬ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

এখনও খোলেনি পাবনার দাদী-নাতনী হত্যার রহস্যের জট

নিহতের স্বজন, প্রতিবেশী, এলাকাবাসী কেউ বলতে পারছে না, তাদের হত্যার কারণ। সবার একই কথা, তাদের সাথে কারো কোনো শত্রুতা বা বিরোধ কখনও দেখা যায়নি বা শোনা যায়নি। কে এমন কাজ করতে পারে-বিশ্বাসই করতে পারছেন না কেউ। জামিলার সাথে কারো কোনো সম্পর্ক বা তাকে কোনো বখাটে উৎপাত করতো এমন অভিযোগও জানা নেই তাদের।

১৭:৪৬ ২৮ ফেব্রুয়ারি ২০২৬