বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
বার্তায় বলা হয়েছে, ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য বলে উল্লেখ করা হয়েছে।১৪:১৯ ২ মার্চ ২০২৬
তিনদিনে মোট ১০২ ফ্লাইট বাতিল
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- কাতার এয়ারওয়েজ: ৪টি, এমিরেটস এয়ারলাইন্স: ৫টি, গালফ এয়ার (বাহরাইন): ২টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত): ৪টি, কুয়েত এয়ারওয়েজ: ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত): ৮টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স: ১০টি।১৩:৪৭ ২ মার্চ ২০২৬
খামেনি হত্যাকাণ্ডে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ, নিহত ২৩
যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ জন প্রাণ হারান। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন। পুলিশ তিয়ার গ্যাস এবং ফাঁকা গুলি ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষের সময় একটি যানবাহনে আগুন দেওয়া হয়। হাসপাতালের সূত্রে জানা যায়, এই ঘটনায় ৯৬ জন আহত হয়েছেন।১৩:১০ ২ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের ট্রেনের টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
রেলওয়ের সময়সূচি অনুযায়ী, অগ্রিম টিকিট বিক্রি হবে- ১৩ মার্চের টিকিট বিক্রি হবে ৩ মার্চ, ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।১২:২৪ ২ মার্চ ২০২৬
সোনার দাম আরও বাড়ল
নতুন দাম অনুযায়ী অন্যান্য মানের সোনার দাম দাঁড়িয়েছে- ২১ ক্যারেট: ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা, সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা।১২:১১ ২ মার্চ ২০২৬
ইরান সংকটে তেলের দাম লাফ, চাপে বৈশ্বিক শেয়ারবাজার
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে বিনিয়োগকারীরা তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা ও সম্ভাব্য মজুত সংকটের কারণে দাম দ্রুত বাড়তে শুরু করেছে।১১:৪৫ ২ মার্চ ২০২৬
ইরানকে কঠোর হুঁশিয়ারি জিসিসির
রবিবার (১ মার্চ) জিসিসির সদস্য দেশগুলোর এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেওয়া দেশগুলো দাবি করেছে, সাম্প্রতিক ইরানি হামলায় সদস্য রাষ্ট্রগুলোর বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযোগ করা হয়, এসব হামলায় বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে।১১:০৭ ২ মার্চ ২০২৬
৩০ হাজার সার্ভারে চলছে ফেসবুক
ফেসবুকের প্রযুক্তি বিভাগের সহসভাপতি জেফ রথসচাইল্ড গত সপ্তাহে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-তে এক অনুষ্ঠানে জানান, “বর্তমানে আমাদের সার্ভারের সংখ্যা আনুমানিক ৩০ হাজারের কাছাকাছি। প্রতিদিনই নতুন সক্ষমতা যুক্ত হচ্ছে। তাই সংখ্যাটি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে।”১০:৪৯ ২ মার্চ ২০২৬
বিয়ের পরই মা হওয়ার ইচ্ছার কথা জানালেন রাশমিকা
রাশমিকা বলেন, শুধু একটি নয়, একাধিক সন্তানের মা হওয়ার পরিকল্পনাও রয়েছে তার। তার মতে, সন্তান স্বামী-স্ত্রীর সম্পর্ককে আরও দৃঢ় ও শক্তিশালী করে তোলে। মা হওয়ার পর সন্তানের নিরাপত্তা ও ভবিষ্যৎই হবে তার সর্বোচ্চ অগ্রাধিকার।১০:২৬ ২ মার্চ ২০২৬
রকেট হামলায় ইরানে ২০ ভলিবল খেলোয়াড়ের মৃত্যু
এ ঘটনায় প্রায় ১০০ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।০৯:৫৫ ২ মার্চ ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিকুর রহিম
পোস্টে তিনি লেখেন, “আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল (২ মার্চ) সকালে ঢাকায় নামব। ধন্যবাদ তাদের, যারা গত ২৪ ঘণ্টায় আমার সঙ্গে অনবরত যোগাযোগ করেছেন এবং অনেক দোয়া পাঠিয়েছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিন।”০৯:৩৩ ২ মার্চ ২০২৬
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন: উপদেষ্টা
উপদেষ্টা আরও জানান, শনিবার আহমাদিনেজাদের নিরাপত্তা কার্যক্রমে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়। ওই হামলায় ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পস (আইআরজিসি)-এর তিন সদস্য নিহত হন। তারা সাবেক এই প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।০৯:১৩ ২ মার্চ ২০২৬
খামেনি হত্যার কঠোর প্রতিশোধের ঘোষণা হিজবুল্লাহর
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘মার্কিন ও ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে দায়িত্ব, তা আমরা শিগগিরই পালন করব। এই শোককে শক্তিতে রূপান্তর করে প্রতিরোধ যুদ্ধ অব্যাহত থাকবে।’২২:০২ ১ মার্চ ২০২৬
দোহা, দুবাই ও আবুধাবি ছাড়া মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট পুনরায় চালু
এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ রুটে ফ্লাইট স্বাভাবিক থাকলেও দোহা, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট নির্ধারিত সময়সূচির বাইরে রয়েছে।২১:৩৪ ১ মার্চ ২০২৬
ইরানি হামলায় আমিরাতে বাংলাদেশিসহ নিহত ৩
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে মোট ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে ১৫২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া, ইরানের দুটি শক্তিশালী ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র আঘাতের কিছু অংশ আবাসিক এলাকায় পড়ায় এই হতাহতের ঘটনা ঘটে।২১:০৮ ১ মার্চ ২০২৬
স্থানীয় সরকার সচিব রেজাউল মাকছুদ জাহেদী ওএসডি
রেজাউল মাকছুদ জাহেদী গত বছরের ৭ এপ্রিল স্থানীয় সরকার বিভাগে সচিব হিসেবে যোগদান করেন। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।২০:৩৯ ১ মার্চ ২০২৬
ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এলো ৩০২ কোটি ডলার
তিনি জানান, ফেব্রুয়ারির ২৮ দিনে প্রবাসীরা মোট ৩০২ কোটি ১০ লাখ ডলার পাঠিয়েছেন। সে হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১ কোটি ৮ লাখ ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৮০ লাখ ডলার।২০:১৪ ১ মার্চ ২০২৬
কর্মমূল্যায়নে এআই ব্যবহার যুক্ত করল গুগল
এর আগে ২০২৫ সালের জুনে প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেগান কাচোলিয়া প্রকৌশলীদের এআই ব্যবহারে উৎসাহ দিয়ে ইমেইল পাঠান। এখন সেই নীতি আরও বিস্তৃত করে অ-প্রযুক্তি কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হচ্ছে। কৌশলগত নথি প্রস্তুত, বিক্রয় কল বিশ্লেষণ এবং গ্রাহকসংক্রান্ত তথ্য তৈরিতে এআই ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।২০:০১ ১ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশের নিন্দা
উদ্ভূত পরিস্থিতিতে মতপার্থক্য নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সামরিক তৎপরতা বন্ধ করে দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।১৯:৪৪ ১ মার্চ ২০২৬
দ্বিতীয় দিনেই ইসরায়েলে ইরানের ভয়াবহ পাল্টা হামলা, নিহত ৮
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের বিশেষ উদ্ধারকারী দল এবং কয়েকশ চিকিৎসাকর্মী ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত হাসপাতালে নিতে সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।১৯:২৫ ১ মার্চ ২০২৬
ইরানে হামলার নিন্দা উত্তর কোরিয়ার, বলল ‘অবৈধ আগ্রাসন’
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে জানায়, এ হামলা ইরানের জাতীয় সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।১৯:১১ ১ মার্চ ২০২৬
ইরানে হামলায় ট্রাম্পকে প্ররোচিত করে ইসরায়েল ও সৌদি আরব
যখন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনেভায় আলোচনা চালাচ্ছিলেন, ঠিক তখনই সৌদি আরব ও ইসরায়েল হামলার জন্য চাপ দিচ্ছিল। বৃহস্পতিবার জেনেভায় শেষ মুহূর্তের আলোচনায় মার্কিন কর্মকর্তাদের মনে হয়েছে, ইরান আলোচনার নামে কেবল সময়ক্ষেপণ করছে এবং গোপনে পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে চাইছে১৯:০১ ১ মার্চ ২০২৬
৫ জেলার ডিসি প্রত্যাহার
গাজীপুরের ডিসি মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের ডিসি কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার ডিসি মো. ইকবাল হোসেন, নেত্রকোনার ডিসি মো. সাইফুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসেন মাসুদ১৮:৫০ ১ মার্চ ২০২৬
৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়মের তালিকা প্রকাশ
প্রকাশিত ওই তালিকায় ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা করা প্রতিষ্ঠানগুলোর তথ্য স্থান পেয়েছে। প্রতিবেদনে জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট-আইটিসহ বিভিন্ন আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে১৭:৪৬ ১ মার্চ ২০২৬
























