News Bangladesh

ডিজিটাল রূপান্তরে কেউ যেন পিছিয়ে না পড়ে: আইসিটি মন্ত্রী

তিনি আরও বলেন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তর অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারি সেবা ও প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ সরকারের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০২৮ সালের মধ্যে সুবিধাবঞ্চিত আটটি জনগোষ্ঠীর মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যকে তিনি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

১১:১৫ ৩১ জুলাই ২০২৬

ওটিটিতে আসছে নাজিফা তুষির ‘অ্যানি’

নাজিফা তুষির পাশাপাশি সিরিজটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ আরও অনেকে।

১০:৪৮ ৩১ জুলাই ২০২৬

আবারও বাড়লো সোনার দাম

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বিনিময় ও ক্রয়ের ক্ষেত্রে বাজুসের বিদ্যমান নীতিমালা বহাল থাকবে।

১০:২২ ৩১ জুলাই ২০২৬

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

ফিফার প্রস্তাব অনুযায়ী, নতুন প্রতিষ্ঠানটি সংস্থাটির সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। তবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ফিফার দায়িত্ব অপরিবর্তিত থাকবে এবং নতুন প্রতিষ্ঠানের সংখ্যাগরিষ্ঠ মালিকানাও ফিফার কাছেই থাকবে।

০৯:৩২ ৩১ জুলাই ২০২৬

প্রায় দুই বছর পর নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগ, বেসরকারি খাতে ঋণপ্রবাহ এবং কর্মসংস্থানের সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

০৯:০৪ ৩১ জুলাই ২০২৬

লোহিত সাগরের নিরাপত্তায় সৌদির নতুন জোটে বাংলাদেশসহ ১৪ দেশ

মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে গঠিত এই জোটের লক্ষ্য বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর (রেড সি) ও গালফ অব এডেনে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করা। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এ নৌপথগুলোর নিরাপত্তা জোরদারে সদস্য দেশগুলো সমন্বিতভাবে কাজ করবে।

০৮:৪৫ ৩১ জুলাই ২০২৬

রাতে রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারাও গাড়িবহরে উপস্থিত ছিলেন।

০৮:২৩ ৩১ জুলাই ২০২৬

মালয়েশিয়ায় আবার চালু হচ্ছে বাংলাদেশি শ্রমবাজার

প্রাথমিকভাবে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা এবং অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানোর লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান `বোয়েসেল`র মাধ্যমে প্রথম ব্যাচের কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। সরকারের মূল উদ্দেশ্য হলো নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে একটি প্রভাবমুক্ত, জবাবদিহিমূলক ও সাশ্রয়ী প্রক্রিয়ায় জনশক্তি রফতানি নিশ্চিত করা

১৯:২৮ ৩০ জুলাই ২০২৬

উরফি জাভেদের ভিডিও ভাইরাল

ভাইরাল ভিডিও নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়েছে। তবে নতুন প্রকাশিত ভিডিওটি আবারও প্রমাণ করেছে, অনলাইনে উরফির প্রতিটি উপস্থিতিই দর্শক ও নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।

১৯:২৪ ৩০ জুলাই ২০২৬

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ গোলাপগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভা করে এনসিপি। সভা শেষে বের হওয়ার পরই আচমকা হামলার শিকার হয় এনসিপি নেতাদের গাড়িবহর

১৮:৫৩ ৩০ জুলাই ২০২৬

৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

সব ডেপুটি অ্যাটর্নি-জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, নাইন্টিন সেভেন্টি টু (পি. ও. নং সিক্স অব ১৯৭২)-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ৮৬ জনকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জনকে বাংলাদেশের সহকারী নিয়োগ দেওয়া হলো

১৮:২৯ ৩০ জুলাই ২০২৬

৫ মাস পার হলেও কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ নিচ্ছে: ফখরুল

মির্জা ফখরুল বলেন, এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই মানুষকে প্রাণ দিতে হয়েছে। জুলাইয়ের মূল্যবোধ ধারণ করে পরিবর্তনের চেষ্টা না করলে সন্তানহারা মায়েদের অশ্রু বৃথা যাবে

১৬:৫৪ ৩০ জুলাই ২০২৬

ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকায় 

ঢাকা সফরের প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন সার্জিও গোর। এতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। বিশেষ করে, সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান ও পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে চাইতে পারে ওয়াশিংটন

১৬:১৪ ৩০ জুলাই ২০২৬

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৭৩৯ শিশু। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৬ শিশুর। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৮৩৫ শিশুর মৃত্যু হয়েছে

১৬:০৪ ৩০ জুলাই ২০২৬

শাপলা গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩ বছর আগে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধেরর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

১৫:৩১ ৩০ জুলাই ২০২৬

ক্যাশলেস লেনদেনে চার্জমুক্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা

বাংলাদেশ ব্যাংক ক্যাশলেস লেনদেন বাড়াতে ক্ষুদ্র মার্চেন্টদের সার্ভিস চার্জ তুলে দেওয়ার পরিকল্পনা করছে; প্রয়োজনে দেওয়া হবে ভর্তুকিও। একই সঙ্গে `ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট` উদ্যোগ এবং ইন্টারনেট ছাড়াই ব্যাংকিং অ্যাপ ব্যবহারের সুবিধা চালুর কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

১৪:৫৮ ৩০ জুলাই ২০২৬

‘মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার’

প্রযুক্তিনির্ভর মানবপাচার ও অনলাইন স্ক্যাম চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে নতুন আইন, জাতীয় কর্মপরিকল্পনা, ভুক্তভোগী সুরক্ষা ও ডিজিটাল নজরদারি জোরদারের নানা উদ্যোগের কথা তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

১৪:৪৪ ৩০ জুলাই ২০২৬

তীব্র গরমে বাংলাদেশের আর্থিক ক্ষতি ১৮০ কোটি ডলার

বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, তীব্র গরমে ২০২৪ সালে বাংলাদেশের অর্থনীতিতে ১৩০-১৮০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে এবং ঢাকায় বছরে প্রায় ৩ শতাংশ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তাপপ্রবাহ অব্যাহত থাকলে পোশাক খাত, কর্মসংস্থান ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর আরও বড় নেতিবাচক প্রভাব পড়বে বলে সতর্ক করেছে সংস্থাটি।

১৪:২৭ ৩০ জুলাই ২০২৬

তীব্র গ্যাস সংকট নিয়ে আবারও সতর্ক করল তিতাস

মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৫৫০ এমএমসিএফডি আরএলএনজি সরবরাহ কমে গেছে। এতে তিতাসের আওতাধীন আবাসিক, শিল্প, বাণিজ্যিক, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজিসহ সব গ্রাহককে তীব্র গ্যাসের স্বল্পচাপ ও ভোগান্তির বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

১৩:৩৬ ৩০ জুলাই ২০২৬

পাকিস্তানে চেকপোস্টে ভয়াবহ হামলায় পুলিশসহ নিহত ১৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার হাঙ্গুতে পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় ডিএসপিসহ ১১ পুলিশ সদস্য নিহত ও ২৪ জন আহত হয়েছেন। পাল্টা অভিযানে ১৫ হামলাকারী নিহত হলেও সীমান্ত অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

১৩:১৬ ৩০ জুলাই ২০২৬

দেশে ফিরলেই গ্রেফতার শেখ হাসিনা: আইনমন্ত্রী

দেশে ফিরলেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একইসঙ্গে তাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ প্রক্রিয়া চলমান রয়েছে এবং রাষ্ট্রপতি নির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

১২:৩৭ ৩০ জুলাই ২০২৬

বিরতি ভেঙে ইরানে নতুন করে মার্কিন হামলা

প্রায় পাঁচ দিনের বিরতি শেষে ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। জর্ডানে মার্কিন ঘাঁটি ও বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে চালানো এ অভিযানে মধ্যপ্রাচ্যে আবারও তীব্র যুদ্ধাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।

১২:০৬ ৩০ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেও বিশ্ববাজারে কমলো জ্বালানির দাম

যুক্তরাষ্ট্র-ইরান সামরিক উত্তেজনা অব্যাহত থাকলেও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ স্বাভাবিক থাকায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। সরবরাহে বড় ধরনের বিঘ্ন না ঘটায় তাৎক্ষণিক উদ্বেগ কমলেও সংঘাতের ভবিষ্যৎ গতিপথের দিকে নজর রাখছেন বাজার বিশ্লেষকরা।

১১:৩৮ ৩০ জুলাই ২০২৬

দুর্নীতির অভিযোগে দুদকে আরজেএসসির সাবেক নিবন্ধক

আরজেএসসির সাবেক নিবন্ধক মিজানুর রহমান ও তার সাবেক পিএ তাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগের বিষয়ে তাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আর মিজানুর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে চলছে তদন্ত।

১০:৩৭ ৩০ জুলাই ২০২৬