জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৩, ৩০ জুলাই ২০২৬

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনীস্থ পৌরসভার গেটের সামনের রাস্তায় দলটির নেতাদের গাড়িবহরে বোতল-ইট নিক্ষেপের ঘটনা ঘটে। হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার ঘটনার দ্বিতীয় দিনের মাথায় এই ঘটনা ঘটল।

এর আগে, জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ গোলাপগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভা করে এনসিপি। সভা শেষে বের হওয়ার পরই আচমকা হামলার শিকার হয় এনসিপি নেতাদের গাড়িবহর।

আরও পড়ুন: ৫ মাস পার হলেও কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ নিচ্ছে: ফখরুল

এই হামলায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। এ সময় ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয় বলেও জানায় প্রত্যক্ষদর্শীরা।

এনসিপি নেতারা এই ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দিকে অভিযোগের তীর ছুটেছেন। হামলায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়