News Bangladesh

‘১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

নির্বাচনী বিধির কারণে বগুড়া সফর স্থগিত করে ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি থেকে `ফ্যামিলি কার্ড` কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বল্প আয়ের মানুষের জন্য পরিকল্পিত এই স্মার্ট কার্ডের মাধ্যমে দেশব্যাপী মাসিক আর্থিক ও খাদ্য সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে ছড়িয়ে দেওয়া হবে।

১৯:৫০ ৩ মার্চ ২০২৬

৫ মার্চ পর্যন্ত বিমানের ৬ রুটের সব ফ্লাইট বাতিল

যুদ্ধাবস্থায় মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হওয়ায় ৫ মার্চ পর্যন্ত ৬ রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ। গত ৫ দিনে ঢাকা ও চট্টগ্রাম থেকে মোট ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

১৯:৩৩ ৩ মার্চ ২০২৬

সীমান্ত সংঘর্ষে কাবুলে বিস্ফোরণ ও গোলাগুলি

আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে লড়াই চলাকালীন কাবুলে একাধিক বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। অন্তত ৩৯ বেসামরিক নিহত, শিশু হতাহতের খবর জাতিসংঘ উদ্বিগ্ন।

১৯:২০ ৩ মার্চ ২০২৬

মশা নিয়ন্ত্রণে রাজধানীতে ডিএনসিসির ‘থ্রি-স্টেপ’ অ্যাকশন

রাজধানীতে মশার উপদ্রব নিয়ন্ত্রণে দিনে তিনবার ওষুধ প্রয়োগের নতুন সময়সূচি ও বিশেষ `কুইক রেসপন্স টিম` (QRT) গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। লার্ভিসাইডিং ও ফগিং কার্যক্রম জোরদারের পাশাপাশি হটস্পটগুলোতে চিরুনি অভিযান এবং মাঠপর্যায়ে কঠোর তদারকি নিশ্চিত করছে সংস্থাটি।

১৭:৪৩ ৩ মার্চ ২০২৬

মেট্রোরেলসহ সব ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের সিদ্ধান্ত

শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকরা মেট্রোরেলসহ সব রেলসেবায় ২৫% ভাড়া ছাড় পাবেন। ঈদযাত্রায় বাস ভাড়া বাড়বে না, যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

১৭:২৪ ৩ মার্চ ২০২৬

প্রাণীর ভাষা অনুবাদের অ্যালগরিদম আবিষ্কার করে গিনেসে মনোনীত নাহিদ

রাজশাহীর শিক্ষার্থী নাহিদ আলম উদ্ভাবিত `ডি-ব্রিজ` এআই প্রযুক্তি কুকুরের স্নায়বিক সংকেত বিশ্লেষণ করে মানুষের ভাষায় রূপান্তর করতে সক্ষম। দীর্ঘ গবেষণায় অর্জিত এই বৈপ্লবিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য মনোনীত হয়েছেন এবং শীঘ্রই সিঙ্গাপুরে প্রতিবেদন জমা দেবেন।

১৬:৩৯ ৩ মার্চ ২০২৬

এসএসসি পরীক্ষা নিয়ে কড়া নির্দেশনা মন্ত্রণালয়ের

এসএসসি ও সমমান পরীক্ষা–২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র পুনর্তদন্ত, বডি সার্চ ও ডিজিটাল নকল প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। অটোপাস বন্ধ ও প্র্যাকটিক্যালে প্রকৃত মূল্যায়ন নিশ্চিতের পাশাপাশি অনলাইনে প্রশ্ন ফাঁস হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

১৬:১৮ ৩ মার্চ ২০২৬

৪৬ বছর পর এশিয়ান কাপে বাংলাদেশ, চীনের বিপক্ষে পিছিয়ে ২-০

৪৬ বছর পর মহাদেশীয় আসরে ফিরে এশিয়ান কাপ অভিষেকে শক্তিশালী চীনের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। প্রথমার্ধের অধিকাংশ সময় দারুণ লড়াই ও ঋতুপর্ণার দুর্দান্ত আক্রমণ সত্ত্বেও শেষ মুহূর্তের দুই গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে বিরতিতে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

১৬:০০ ৩ মার্চ ২০২৬

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

আবদুল মোমেন ২০১৩ সালে তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো হন। সে সময় তিনি যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১৫:৫৩ ৩ মার্চ ২০২৬

ভোজ্যতেলের বিকল্পে নড়াইলে বাড়ছে সূর্যমুখী চাষ

নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া গ্রামসহ আশপাশের এলাকায় গিয়ে দেখা গেছে বিস্তীর্ণ মাঠজুড়ে হাজারও সূর্যমুখী ফুল। ফাল্গুনের মৃদু বাতাসে দুলতে থাকা এসব ফুল যেমন প্রকৃতিকে সাজিয়েছে, তেমনি বাড়াচ্ছে কৃষকের স্বচ্ছলতার আশা। নান্দনিক এই দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরাও ভিড় করছেন।

১৫:৩২ ৩ মার্চ ২০২৬

ঈদে মিলতে পারে টানা ১০ দিনের ছুটি

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদিত হলে ২৪ ও ২৫ মার্চও সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে ২৬ মার্চের সরকারি ছুটি এবং ২৭-২৮ মার্চের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা একটানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

১৫:১৩ ৩ মার্চ ২০২৬

ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

বিবৃতিতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ বা শিগগিরই মেয়াদ শেষ হতে যাওয়া সব এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে এক মাসের জন্য বৃদ্ধি করা হবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে সময়সীমা আরও বাড়ানো হতে পারে। সিদ্ধান্তটি কার্যকর হবে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে।

১৪:৪৯ ৩ মার্চ ২০২৬

অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আতিকুর রহমান রুমন আরও জানান, রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে কয়েকটি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রচার করছে। এ ধরনের সব বিজ্ঞাপন দ্রুত সরিয়ে ফেলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

১৪:২৫ ৩ মার্চ ২০২৬

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ব্র্যাক

প্রতিষ্ঠানটি ‘প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৪ মার্চ।

১৩:৫৯ ৩ মার্চ ২০২৬

বগুড়া সফর স্থগিত করলেন প্রধানমন্ত্রী 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) এবং ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদীয় রীতি অনুযায়ী, শপথ গ্রহণের আগে তিনি নিজের পৈত্রিক আসন বগুড়া-৬ ছেড়ে দেন।

১৩:৩৫ ৩ মার্চ ২০২৬

ঈদে ৪ জনের ‘মন মজাইয়া তোমার প্রেমে’

সাইফুল বারী বলেন, গানের কথায় লোকজ প্রেমের সুমধুর অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ৪ জনের যৌথ প্রয়াসে গানটি নতুন প্রাণ পেয়েছে। ঈদে শ্রোতারা এটি উপভোগ করবেন বলে আমি আশা করি।

১৩:২০ ৩ মার্চ ২০২৬

তিন মাসে খেলাপি ঋণ কমলো ৮৭ হাজার কোটি টাকা

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা জানান, বিশেষ নীতি সহায়তার মাধ্যমে বিপুল খেলাপি ঋণ পুনঃতফসিল এবং নতুন ঋণ বিতরণে স্বচ্ছতা ও ঋণ আদায়ে নজরদারি বৃদ্ধির কারণে খেলাপি ঋণ কমতে শুরু করেছে।

১২:৫২ ৩ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

এ সময় প্রধানমন্ত্রী কোস্টগার্ডের দেশপ্রেম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে দুর্যোগ মোকাবেলায় তাদের জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ দেন।

১২:২৬ ৩ মার্চ ২০২৬

চতুর্থ দিনে হামলা-পাল্টা হামলায় নিহত বেড়ে ৬১১

হামলার প্রতিক্রিয়ায় ইরানও দ্রুত পাল্টা জবাব দিয়েছে। ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও দূতাবাসকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। আজ এই হামলা-পাল্টা হামলার চতুর্থ দিন। সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, উভয়পক্ষের প্রায় ৬১১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।

১২:০০ ৩ মার্চ ২০২৬

রোজায় শক্তি বজায় রাখার জন্য কোন খাবার খাওয়া উচিত

রোজায় সুস্থ ও সতেজ থাকার জন্য আপনাকে বিশেষ কোনো কঠিন নিয়ম মানার প্রয়োজন নেই। কেবল খাবারের দিকে মনোযোগী হলেই যথেষ্ট

১১:৪৪ ৩ মার্চ ২০২৬

দেশের বাজারে একদিনে আবারও বাড়লো সোনার দাম

রুপার দামও এক সঙ্গে বৃদ্ধি পেয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী- ২২ ক্যারেট রুপা ৭ হাজার ১৭৩ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বিক্রি হবে

১১:০৮ ৩ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে কাতারে সব ফুটবল কার্যক্রম স্থগিত

এই সিদ্ধান্তের ফলে অনিশ্চয়তায় পড়েছে বহুল আলোচিত ‘ফিনালিসিমা’ ম্যাচ, যেখানে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হওয়ার কথা ছিল ২৭ মার্চ, দোহার লুসাইল স্টেডিয়ামে। তবে বর্তমান পরিস্থিতিতে ম্যাচটির নতুন তারিখ এখনো নিশ্চিত নয়।

১০:৪৭ ৩ মার্চ ২০২৬

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ফজলুর রহমান বাবু

এ তথ্য নিশ্চিত করেছেন নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর। এক ফেসবুক পোস্টে তিনি জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে বাবু নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল।

১০:২৬ ৩ মার্চ ২০২৬

সৌদি আরবের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

এর আগে বার্তাসংস্থা রয়টার্স জানায়, শক্তিশালী বিস্ফোরণের পর দূতাবাস ভবনে আগুন দেখা যায়। একই সময়ে এএফপি-কে প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।

১০:০৫ ৩ মার্চ ২০২৬