স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৩, ৩১ জুলাই ২০২৬
আপডেট: ০৮:২৪, ৩১ জুলাই ২০২৬

রাতে রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাতে রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

রাতে রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

 রাজধানীর বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী।
 
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে এ পরিদর্শন শুরু করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

তিনি বলেন, এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন প্রধানমন্ত্রীর পাশে ছিলেন। ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনের পর প্রধানমন্ত্রী সংসদ ভবন এলাকায় যান। এরপর ক্যান্টনমেন্ট, মহাখালি, বনানী চেয়ারম্যানবাড়ি এলাকা ঘুরে বনানী হয়ে গুলশানের সরকারি বাসভবনে ফিরে আসেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী গাড়িতে বসেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারাও গাড়িবহরে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মালয়েশিয়ায় আবার চালু হচ্ছে বাংলাদেশি শ্রমবাজার

উপ-প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী সকাল থেকে সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করার পর রাতে রাজধানীর সড়ক ও জনপরিসরের পরিচ্ছন্নতার বাস্তব চিত্র পর্যবেক্ষণে বের হন।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়