স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৪, ২৮ জুলাই ২০২৬
আপডেট: ১২:২৫, ২৮ জুলাই ২০২৬

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি 

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি 

ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত প্রস্তুতির অংশ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গত রবিবার (২৬ জুলাই) সিইসির কার্যালয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে কমিশনের জ্যেষ্ঠ সচিবের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকেই তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম নির্ধারণে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ জন্য সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের নামের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করবে ইসি। এরপর ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল।

আরও পড়ুন: কাউন্সিলর একরামুল হত্যা মামলায়  ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি ও নির্বাচন কমিশনারদের বৈঠকে ভোটার তালিকা প্রস্তুত, তফসিল ঘোষণা এবং নির্বাচন-সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়