স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২২, ২৭ জুলাই ২০২৬

আবারও বাড়লো সোনার দাম

আবারও বাড়লো সোনার দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনার দাম বৃদ্ধির কারণে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে গত ২৪ জুলাই ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছিল। তবে মাত্র তিন দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানো হলো।

নতুন দামে সোনার গহনা (প্রতি ভরি) ২২ ক্যারেট: ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা (বৃদ্ধি ২,২১৬ টাকা), ২১ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা (বৃদ্ধি ২,১০০ টাকা), ১৮ ক্যারেট: ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা (বৃদ্ধি ১,৭৫০ টাকা), সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা (বৃদ্ধি ১,৪৫৮ টাকা)।

অন্যদিকে রুপার গহনাতেও দাম বাড়িয়েছে বাজুস।

নতুন দামে রুপার গহনা (প্রতি ভরি) ২২ ক্যারেট: ৪ হাজার ৬৬৬ টাকা (বৃদ্ধি ৫৯ টাকা),  ২১ ক্যারেট: ৪ হাজার ৫৪৯ টাকা (বৃদ্ধি ১৭৫ টাকা), ১৮ ক্যারেট: ৩ হাজার ৯০৭ টাকা (বৃদ্ধি ১১৬ টাকা), সনাতন পদ্ধতি: ২ হাজার ৯৭৪ টাকা (বৃদ্ধি ১১৬ টাকা)।

আরও পড়ুন: ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা

বাজুসের ঘোষণা অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দামে সোনা ও রুপার গহনা বিক্রি শুরু হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়