স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:১৯, ২৬ জুলাই ২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

ছবি: সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। একই সময়ে নতুন করে ৪৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।

এদিকে, নতুন ভর্তি হওয়া ৪৫৮ জনকে নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ হাজার ৯৩৫ জন।

মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ২৫ জন নারী (৫৮ দশমিক ১ শতাংশ) এবং ১৮ জন পুরুষ (৪১ দশমিক ৯ শতাংশ)।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০

অঞ্চলভিত্তিক মৃত্যুর হিসাবে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ছয়জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে একজন, ময়মনসিংহে পাঁচজন, চট্টগ্রামে চারজন, খুলনায় ছয়জন, বরিশালে চারজন, রাজশাহীতে একজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়েছে।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়