স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৯, ২৬ জুলাই ২০২৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০

ফাইল ছবি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮২০ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬০ জনের মধ্যে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৭২৫ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত একদিনে নতুন করে ১৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৯০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ৪৪২ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯, মৃত্যু ১

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬ হাজার ২৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ২ হাজার ৪৬৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়